রবিবার, জানুয়ারি ৩১, ২০১০

শাসনব্যবস্থা দেশে দেশে

ভাষা, বর্ণ, শিক্ষা, সংস্কৃতি ও ভৌগোলিক স্বাতন্ত্রের ভিত্তিতে পৃথিবী বিভক্ত কয়েকটি মহাদেশে। আর একই কারণে মহাদেশগুলো বিভক্ত অনেকগুলো দেশে। শুধু তাই নয় এসব স্বাতন্ত্রের ভিত্তিতে তৈরি হওয়া নিজস্ব চাহিদা এবং জন আকাংখা পূরণ করতেই প্রতিটি দেশের শাসনব্যবস্থা গড়ে উঠেছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যে । কোন দেশের শাসনব্যবস্থার সাথে অপর একটি দেশের শাসন ব্যবস্থার হুবহু মিল খুঁজে পাওয়া যায় না। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছেন শাহ মুহাম্মদ মোশাহিদ

বাংলাদেশ: রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ। এখানকার সরকারব্যবস্থা সংসদীয় গণতান্ত্রিক। তথা প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীপরিষদ শাসিত সরকার। এক কক্ষ বিশিষ্ট সংসদে আসন সংখ্যা ৩৪৫। এদের মাঝে ৩০০ জন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন এবং বাকি ৪৫ টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা। তিনি ২০০৯ সালের ৬ জানুয়ারি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

ভারত: রাষ্ট্রীয় নাম প্রজাতন্ত্রী ভারত। দেশটি গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতিতে পরিচালিত হয়। এর সরকার প্রধান প্রধানমন্ত্রী এবং সরকারের মেয়াদ ৫ বছর। ভারতের সংসদ দুইকক্ষবিশিষ্ট। লোকসভা নামক নিম্নক ও রাজ্যসভা নামক উচ্চক নিয়ে ভারতের সংসদ গঠিত। রাজ্য সভা হলো ভারতের সংসদের উচ্চ পরিষদ। এর সদস্য সংখ্যা ২৫০ জন, যার মধ্যে ১২ জনকে ভারতের রাষ্ট্রপতি মনোনয়ন দেন। এই ১২ জন শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবাসহ তাঁদের নিজস্ব পেশাগত েেত্র বিশেষজ্ঞ হয়ে থাকেন। রাজ্য সভার বাকী সদস্যগণ প্রাদেশিক পরিষদ কর্তৃক নির্বাচিত হন। রাজ্য সভার মেয়াদ ৬ বছর। লোকসভা ভারতীয় সংসদের নিম্নক। এই করে প্রতিনিধিদের সর্বোচ্চ সংখ্যা ৫৫২ যারা প্রত্যভাবে জনগণের ভোটে নির্বাচিত হন। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি ২০০৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০০৯ সালে আবার দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন।

পাকিস্তান: দেশটির রাষ্ট্রীয় নাম ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান। এর সরকার সংসদীয় পদ্ধতিতে পরিচালিত হয়। দুই কক্ষবিশিষ্ট পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ হলো সিনেট এবং নিম্নকক্ষ ন্যাশনাল এসেম্বলি। সিনেটের সদস্য সংখ্যা ১০০। এদের মাঝে ১৮ জন মহিলা। সিনেটের সদস্যরা প্রাদেশিক পরিষদ কর্তৃক নির্বাচিত হন। পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল এসেম্বলির সদস্য সংখ্যা ৩৪২ জন। এদের মাঝে ২৭২ জন সরাসরি নির্বাচিত হন। ৬০ টি মহিলাদের এবং ১০টি সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত থাকে। পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি ২০০৮ সালের সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমান প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানী। তিনি দায়িত্ব গ্রহণ করেন ২০০৮ সালের ২৫ মার্চ।

মালয়েশিয়া: দেশটির রাষ্ট্রীয় নাম প্রজাতন্ত্রী মালয়েশিয়া। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের এ রাষ্ট্র সংসদীয় সরকার পদ্ধতিতে পরিচালিত হয়। দ্বীকক্ষীয় সংসদের নিম্ন কক্ষ দিওয়ান রাকেয়াত যা প্রতিনিধি সভা এবং উচ্চ কক্ষ দিওয়ান নেগারা যা সিনেট। সিনেটের সদস্য থাকেন ৭০ জন। প্রতি প্রদেশ থেকে দুইজন করে মোট সদস্য নির্বাচিত হয়ে আসেন ২৬ জন। আর বাকী ৪৪ জনকে রাজা নিয়োগ দেন। এ কারণেই রাজাকে বলা হয় সংসদের তৃতীয় অংশ। সেখানে রাজাকে বলা হয় ইয়াং ডি-পারচুয়ান এগঙ্গ। বর্তমান রাজার নাম মিজান জয়নাল আবেদিন। মালয়েশিয়ায় ৫ বছরের জন্য সরকার গঠন করেন প্রধানমন্ত্রী। বর্তমান প্রধানমন্ত্রীর নাম নাজিব রাজাক। তিনি ২০০৯ সালের এপ্রিল মাসে দায়িত্ব গ্রহণ করেন।

চীন: রাষ্ট্রীয় নাম গণপ্রজাতন্ত্রী চীন। এটি একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। সংসদীয় সরকার পদ্ধতির এ রাষ্ট্রের সরকার প্রধান প্রেসিডেন্ট। চীনের পার্লামেন্ট হলো ন্যাশনাল পিপলস কংগ্রেস। এর সদস্যসংখ্যা ৩০০০ জন। এরা বেশ কয়েকটি স্তর পেরিয়ে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। একেবারে গ্রামীণ পর্যায় থেকে প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে ধীরে ধীরে উপরের স্তরের প্রতিনিধি নির্বাচন সম্পন্ন করা হয়। ন্যাশনাল পিপলস কংগ্রেস এর প্রতিনিধিরা প্রোভিন্সিয়াল পিপলস এসেম্বলি বা প্রাদেশিক পরিষদের মাধ্যমে নির্বাচিত হন। চীনে প্রতি আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা থাকে সীমাবদ্ধ। যেমন জাতীয় পর্যায়ে ১০০ আসনের জন্য সর্বোচ্চ ১১০ জন প্রার্থী থাকতে পারবে। প্রাদেশিক পর্যায়ে ১০০ আসনের জন্য প্রার্থী থাকতে পারবে ১২০ জন। এভাবে নিম্নস্তরের দিকে প্রার্থীর সংখ্যা বৃদ্ধির হার বাড়তে থাকে। তবে সবচেয়ে নিম্নস্তর গ্রামীণ প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীর সংখ্যার কোন সীমাবদ্ধতা নেই। চীনের বর্তমান প্রেসিডেন্ট হু জিন্তাও। তিনি ২০০৩ সালের মার্চে দায়িত্ব গ্রহণ করেন।

জাপান: রাষ্ট্রীয় নাম জাপান। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের এ দেশটির সরকার পরিচালিত হয় সংসদীয় পদ্ধতিতে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠিত হয় ৪ বছরের জন্য। জাপানের সংসদ ন্যাশনাল ডিয়েট অব জাপান দুই কক্ষবিশিষ্ট। এর নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চ কক্ষ হলো হাউজ অব কাউন্সিলর। হাউজ অব রিপ্রেজেন্টেটিভ এর সদস্য সংখ্যা ৪৮০ জন এবং হাউজ অব কাউন্সিল এর সদস্য সংখ্যা ২৪২ জন। সংসদের দুই কক্ষের জন্যই নির্বাচন অনুষ্ঠিত হয় মিশ্র পদ্ধতিতে। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ইউকিও হাতোয়ামা। তিনি ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে নির্বাচিত হন।

ইরান: রাষ্ট্রীয় নাম ইসলামী প্রজাতন্ত্র ইরান। এ রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সংসদীয় সরকার পদ্ধতি বিদ্যমান। তবে যে কোন বিষয়ের সিদ্ধান্ত অনুমোদনের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা অভিবাবক পরিষদের কাছে। অভিবাবক পরিষদের অনুমোদন ছাড়া সংসদে গৃহীত সিদ্ধান্তের কোন আইনী বৈধতা নেই। ইরানে সংসদকে বলা হয় মজলিস। মজলিসের সদস্য সংখ্যা সীমিত ছিলো ২৭০ এর মধ্যে। কিন্তু ২০০০ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে এর সংখ্যা ২০টি বৃদ্ধি করে ২৯০ করা হয়। সংসদ সদস্যগণ জনগণের ভোটে নির্বাচিত হন ৪ বছরের জন্য। ২০০৫ সালের আগস্ট থেকে ইরানের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করে আসছেন মাহমুদ আহমেদিনেজাদ।

ফ্রান্স: রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব ফ্র্যান্স। রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক শাসন পদ্ধতির এই রাষ্ট্রে দুই কক্ষবিশিষ্ট সংসদ। নিম্ন কক্ষ ফ্র্যান্স ন্যাশনাল এ্যাসেম্বলির সদস্য সংখ্যা ৫৭৭ জন। এরা বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে আসা নির্বাচিত প্রতিনিধি। সংসদের উচ্চ কক্ষের নাম ফ্র্যান্স সিনেট। ২০০৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সিনেটরের সংখ্যা ছিলো ৩২১ এবং এরা নির্বাচিত হতেন ৯ বছরের জন্য। কিন্তু বর্তমানে সিনেটরদের মেয়াদকাল ৯ বছর থেকে কমিয়ে ৬ বছরে আনা হয়েছে এবং সদস্য সংখ্যা বাড়িয়ে ৩৪৬ করা হয়েছে। ২০০৭ সাল থেকে ৫ বছরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন নিকোলাস সারকুজি।

জার্মানি: রাষ্ট্রীয় নাম ফেডারেল রিপাবলিক অব জার্মানি। গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতিতে পরিচালিত এই রাষ্ট্রের সরকার প্রধান চ্যান্সেলর। জার্মানির সংসদের নাম বুন্ডেস্টেজ। বুন্ডেস্টেজ এর আসন সংখ্যা পরিবর্তনশীল। সর্বশেষ ১৭তম বুন্ডেস্টেজ এ আসন ছিলো ৬২২টি। জার্মানিতে একজন ভোটারের ভোট থাকে ২টি। প্রথম ভোটের মাধ্যমে তারা বুন্ডেস্টেজ এ পাঠানোর জন্য একজন স্থানীয় প্রতিনিধি নির্বাচন করে। আর দ্বিতীয় ভোটের মাধ্যমে রাষ্ট্র শাসন করার জন্য একটি দল নির্বাচন করে। জার্মানির বর্তমান চ্যান্সেলরের নাম অ্যাঞ্জেলা মারকেল। ২০০৫ সালে তিনি প্রথমবারের মতো চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরবর্তীতে আবার পূননির্বাচিত হয়ে ৪ বছরের জন্য চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করেন ২০০৯ সালে।

ইতালি: রাষ্ট্রীয় নাম ইতালিয়ান রিপাবলিক। দেশটির শাসনপদ্ধতি সংসদীয় গণতান্ত্রিক। ইতালিয়ান পার্লামেন্ট দুই কক্ষবিশিষ্ট। এর নির্বাচিত সদস্য সংখ্যা ৯৪৫ জন। সংসদের নিম্ন কক্ষ চেম্বার অব ডেপুটি’র সদস্য সংখ্যা ৬৩০ জন এবং উচ্চ কক্ষ সিনেট অব দ্যা রিপাবলিক এর সদস্য সংখ্যা ৩১৫ জন। ২০০৬ সালের মে থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছেন জিউরজিও নেপোলিটানো এবং ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন সিলভিও বারলুসকোনি। ইতালিতে সরকারের মেয়াদ ৭ বছর।

রাশিয়া: রাষ্ট্রীয় নাম রুশ ফেডারেশন। রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট। তবে নির্বাহী ক্ষমতা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী উভয়েরই রয়েছে। রাশিয়ার দুই কক্ষবিশিষ্ট সংসদের নাম ফেডারেল এসেম্বলী অব রাশিয়া। এর নিম্ন কক্ষ স্টেট ডুমা এবং উচ্চ কক্ষ হলো ফেডারেশন কাউন্সিল। স্টেট ডুমার সদস্য সংখ্যা ৪৫০ জন। এরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। আর ফেডারেশন কাউন্সিলের সদস্য সংখ্যা ১৭৮ জন। কিন্তু এরা নির্বাচিত নন। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং প্রধানমন্ত্রী ভøাদিমির পুতিন।

স্পেন: নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের এই রাষ্ট্র সংসদীয় সরকার পদ্ধতিতে পরিচালিত হয়। এর সরকার প্রধান প্রধানমন্ত্রী। স্পেন এর সংসদ দুই কক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষ কংগ্রেস অব ডেপুটির সদস্য ৩৫০ জন। আর উচ্চ কক্ষ স্পেনিশ সিনেট এর সদস্য সংখ্যা ২৬৪। এদের মাঝে ২০৮ জন সরাসরি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত এবং বাকী ৫৬ জনকে নিয়োগ দেন আঞ্চলিক আইনপ্রণেতাগণ। উভয়কক্ষের সদস্যদের মেয়াদ ৪ বছর। স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী জসি লুইস রডরিগুইজ জাপাটেরো। তিনি ২০০৪ সালে প্রথমবার এবং ২০০৮ সালে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন।

যুক্তরাজ্য: ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থ আয়ারল্যান্ড। সংসদীয় সরকারব্যবস্থার সূতিকাগার হচ্ছে সাংবিধানিক রাজতন্ত্রের এই রাষ্ট্র। যুক্তরাজ্যের সংসদ দ্বীকক্ষীয়। নিম্ন কক্ষ হাউজ অব কমন এর ৬৪৬ জন সদস্য নির্বাচনিএলাকা থেকে নির্বাচিত হয়ে আসেন। তাদেরকে বলা হয এমপি বা সংসদ সদস্য। আর সংসদের উচ্চ কক্ষ হলো হাউজ অব লর্ডস। এর বর্তমান সদস্য সংখ্যা নিম্ন কক্ষ থেকে ৭৮ জন বেশি অর্থাৎ ৭২৪ জন। যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠিত হয় ৫ বছরের জন্য। তবে সাধারণত সরকার ৫ বছর ক্ষমতা ভোগের আগেই নির্বাচন দিয়ে দেয়। ১৯৫২ সাল থেকে এলিজাবেথ-২ যুক্তরাজ্যের রাণীর সিংহাসনে রয়েছেন। বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন গর্ডন ব্রাউন। তিনি ২০০৭ সালে ক্ষমতায় অধিষ্ঠিত হন।

যুক্তরাষ্ট্র: রাষ্ট্রীয় নাম ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। কেন্দ্রীয় প্রজাতান্ত্রিক শাসানব্যবস্থার এ রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক সরকার পদ্ধতি বিদ্যমান। যুক্তরাষ্ট্রকে বলা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার সূতিকাগার। দেশটির কংগ্রেস দুই কক্ষবিশিষ্ট। জনগণের প্রত্যক্ষ ভোটে সিনেটের ১০০ সদস্য এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫ সদস্য নির্বাচিত হন। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ দুই বছর মেয়াদি। তারা এককেটি জেলার প্রতিনিধিত্ব করেন। উচ্চকক্ষ সিনেটের সদস্যরা ৬ বছরের জন্য নির্বাচিত হন। প্রতি দুই বছর অন্তর সিনেটের এক-তৃতীয়াংশের নির্বাচন হয়। প্রতিটি অঙ্গরাজ্যের দুজন করে সিনেটর থাকেন। আইন প্রণয়ন প্রক্রিয়ায় কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষ সমান ভ’মিকা পালন করে। প্রতিনিধি পরিষদ জনগণের কাছে দায়বদ্ধ থাকে। সিনেটরদের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি থাকে এবং তারা তাদের রাজ্যের সবার কাছে গ্রহণযোগ্য হন। সিনেটররাই পরে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও রাজ্য গভর্নর হয়ে থাকেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হন ৪ বছরের জন্য। কোন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট হতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হয় ইলেক্টরাল কলেজের মাধ্যমে। ইলেক্টরাল কলেজের ভোটের সংখ্যা সর্বমোট ৫৩৮টি। কোনো প্রার্থীকে নির্বাচনে জয়ী হতে হলে কমপক্ষে ২৭০টি ইলেক্টরাল ভোট পেতে হবে। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম বারাক হোসেন ওবামা। তিনি ২০০৯ সালে নির্বাচিত হয়েছেন।

কানাডা: দশটি প্রদেশের সমন্বয়ে কানাডা গঠিত। মূলত এখানে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত। তবে সবগুলো প্রদেশের সমন্বয়েই কানাডার সরকার পরিচালিত হয়। সরকার প্রধানকে বলা হয় গভর্ণর জেনারেল। ঔপনিবেশিক শাসনের ইতি ঘটলেও বৃটেনের রানী এলিজাবেথ-২ এখনো কানাডার রাণী হিসাবে রয়ে গেছেন। আর সেখানকার গভর্নর জেনারেল হলেন রানী এলিজাবেথের প্রতিনিধি। কানাডার সংসদ দ্বীকক্ষীয়। নিম্নকক্ষ হাউজ অব কমন এর সদস্য সংখ্যা ৩০৮। এরা প্রত্যেকেই নির্বাচিত প্রতিনিধি। আর সংসদের উচ্চকক্ষ হলো সিনেট। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে গভর্ণর জেনারেল সিনেটের জন্য ১০৫ সদস্যকে নিয়োগ দেন। ২০০৫ সাল থেকে পাঁচ বছরের জন্য কানাডার গভর্নর জেনারেলের দায়িত্ব পালন করছেন মাইকেল জিয়ান।

আর্জেন্টিনা : রাষ্ট্রীয় নাম আর্জেন্টিনা প্রজাতন্ত্র। রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক শাসনব্যবস্থা। দেশটির সংসদ দুই কক্ষবিশিষ্ট। উচ্চ কক্ষ সিনেটের সদ্য সংখ্যা ৪৬। প্রত্যেক প্রাদেশিক পরিষদ এবং ফেডারেল জেলা থেকে ২ জন করে সিনেট সদস্য ৯ বছরের জন্য মনোনীত করা হয়। নিম্ন কক্ষ চেম্বার অব ডেপুটি’র সদস্য সংখ্যা ২৫৪ জন। সংবিধান অনুযায়ী আর্জেন্টিার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচক মন্ডলীর ভোটে ছয় বছরের জন্য নির্বাচিত হন। দেশটির বর্তমান প্রেসিডেন্টের নাম ক্রিস্টিনা ফার্নান্দেজ দি কিরচনার। তিনি দায়িত্ব গ্রহণ করেন ২০০৭ সালের ডিসেম্বরে।

ব্রাজিল: রাষ্ট্রীয় নাম ফেডারেটিভ রিপাবলিক অব ব্রাজিল। গণতান্ত্রিক এ রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার। ব্রাজিলের সংসদ দুই কক্ষবিশিষ্ট। নিম্ন কক্ষ চ্যাম্বার অব ডেপুটিস এর সদস্য সংখ্যা ৫১৩ জন। এরা নির্বাচিত হন ৪ বছরের জন্য। আর উচ্চ কক্ষ ফেডারেল সিনেট এর আসন সংখ্যা ৮১টি। সিনেটররা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন ৮ বছরের জন্য। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্যা সিলভা। তিনি প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন ২০০২ সালে এবং ২০০৩ সালের জানুয়ারি থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আবার ২০০৬ সালে নির্বাচিত হয়ে তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন ২০০৭ সালে।

অস্ট্রেলিয়া: প্রতীকিভাবে অস্ট্রেলিয়াতে এখনো বৃটিশ রাজত্ব টিকে রয়েছে। ঔপনিবেশিক শাসনের ইতি ঘটলেও বৃটেনের রানী এলিজাবেথ-২ এখনো অন্য কয়েকটি দেশের মতো অস্ট্রেলিয়ার রাণী হিসাবেও রয়ে গেছেন। আর সেখানকার গভর্নর জেনারেল হলেন রানী এলিজাবেথের প্রতিনিধি। অস্ট্রেলিয়ার সংসদ দ্বীকক্ষীয়। এর নিম্ন কক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেনিভ এবং উচ্চ কক্ষ সিনেট। হাউজ অব রিপ্রেজেন্টেনিভ এর সদস্য সংখ্যা নির্ধারিত থাকেনা। জনসংখ্যার উপর ভিত্তি করে নির্বাচনী এলাকার সীমা এবং আসন সংখ্যা নির্ধারণ করা হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৫০। সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য সংখ্যা ৭৬ জন। অস্ট্রেলিয়ার বর্তমান গভর্নর জেনারেল কুয়েনটিন ব্রেচ। তিনি দায়িত্ব গ্রহণ করেন ২০০৮ সালের সেপ্টেম্বরে।

বাংলাদেশ: সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ।
আফগানিস্তান: বহুদলীয় প্রজাতন্ত্র, রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি।
ভারত: রাষ্ট্রীয় নাম প্রজাতন্ত্রী ভারত। দেশটি গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতিতে পরিচালিত হয়।
পাকিস্তান: দেশটির রাষ্ট্রীয় নাম ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান। এর সরকার সংসদীয় পদ্ধতিতে পরিচালিত হয়।
ভুটান: ভুটানের রাজনৈতিক পদ্ধতি রাজতন্ত্র হলেও সরকার পরিচালিত হয় সংসদীয় পদ্ধতিতে।
মালদ্বীপ: রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক সরকার পদ্ধতি।
মায়ানমার: সামরিক জান্তা।
নেপাল: সংসদীয় পদ্ধতি। সরকারের মেয়াদ ৫ বছর।
শ্রীলংকা: শ্রীলঙ্কার সরকার পদ্ধতি সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির সংমিশ্রণ। এর মেয়াদ ৬ বছর।


দক্ষিণ পূর্ব এশিয়া
ব্রুনেই: সুলতান শাসিত শাসন ব্যবস্থা।
ইন্দোনেশিয়া: রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক শাসনব্যবস্থা। সরকারের মেয়াদ ৫ বছর।
লাওস: সমাজতান্ত্রিক রাষ্ট্র।
মালয়েশিয়া: দেশটির রাষ্ট্রীয় নাম প্রজাতন্ত্রী মালয়েশিয়া। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের এ রাষ্ট্র সংসদীয় সরকার পদ্ধতিতে পরিচালিত হয়।
ফিলিপাইন: রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক শাসনব্যবস্থা।
সিঙ্গাপুর: সংসদীয় প্রজাতন্ত্র।
থাইল্যান্ড: প্রধানমন্ত্রী শাসিত সাংবিধানিক রাজতান্ত্রিক শাসনব্যবস্থা।
ভিয়েতনাম: রাষ্ট্রপতি শাসিত
কম্বোডিয়া: প্রধানমন্ত্রী শাসিত সাংবিধানিক রাজতান্ত্রিক শাসনব্যবস্থা।
পূর্ব তিমুর: রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র।


উত্তর পশ্চিম এশিয়া
কাজাকিস্তান: প্রজাতন্ত্র।
কিরগিজিস্তান: সাংবিধানিক গণতান্ত্রিক শাসনব্যবস্থা।
তাজিকিস্তান: প্রজাতন্ত্র।
তুর্কমেনিস্তান: রাষ্ট্রপতি শাসিত একদলীয় প্রজাতন্ত্রী শাসনব্যবস্থা।
উজবেকিস্তান: কর্তৃত্ববাদী রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্রী শাসনব্যবস্থা।


দূরপ্রাচ্য
চীন: রাষ্ট্রীয় নাম প্রজাতন্ত্রী চীন। এটি একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। সংসদীয় সরকার পদ্ধতির এ রাষ্ট্রের সরকার প্রধান প্রেসিডেন্ট।
জাপান: রাষ্ট্রীয় নাম জাপান। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের এ দেশটির সরকার পরিচালিত হয় সংসদীয় পদ্ধতিতে।
উত্তর কোরিয়া: রাষ্ট্রীয় নাম পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অব কোরিয়া। সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার এ রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি বিদ্যমান।
দক্ষিণ কোরিয়া: রাজষ্ট্রীয় নাম কোরিয়া প্রজাতন্ত্র। রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি এ রাষ্ট্রের শাসনব্যবস্থা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র।
মঙ্গোলিয়া: দেশটির শাসনব্যবস্থা বর্তমানে সমাজতন্ত্র থেকে সংসদীয় প্রজাতন্ত্রের দিকে উত্তরণ ঘটেছে।
তাইওয়ান: রাষ্ট্রপতি শাসিত বহুদলীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থা।

মধ্যপ্রাচ্য
বাহরাইন: সংসদীয় পদ্ধতি।
ইরান: রাষ্ট্রীয় নাম ইসলামী প্রজাতন্ত্র ইরান। এ রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সংসদীয় সরকার পদ্ধতি বিদ্যমান।
ইরাক: রাষ্ট্রীয় নাম প্রজাতন্ত্রী ইরাক। ইরাকের বর্তমান প্রেসিডেন্টের নাম জালাল তালাবানি। প্রধানমন্ত্রী শাসিত এ রাষ্ট্রের বর্তমান প্রধানমন্ত্রী নূরী আল মালিকি।
ফিলিস্তিন: গণতান্ত্রিক সরকার। বর্তমানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি ২০০৫ থেকে দায়িত্ব পালন করছেন।
ইসরায়েল: রাষ্ট্রীয় নাম প্রজাতন্ত্রী ইসরাইল। রাষ্ট্র হিসাবে ইসরায়েল প্রতিষ্ঠিত হলেও অধিকাংশ মুসলিম দেশের কাছ থেকে স্বীকৃতি পায়নি। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় পরিচালিত এই রাষ্ট্রে সংসদীয় সরকার পদ্ধতি প্রতিষ্ঠিত। ২০০৭ সাল থেকে এ রাষ্ট্রেরপ্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন শিমন প্যারেস। প্রধানমন্ত্রী শাসিত ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। তিনি ২০০৯ সাল থেকে দায়িত্ব পালন করছেন।
জর্ডান: সংসদীয় রাজতান্ত্রিক শাসনব্যবস্থা।
কুয়েত: সংসদীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থার এ রাষ্ট্রে সরকার পরিচালনা করে আল-সাবাহ পরিবার।
লেবানন: প্রজাতন্ত্র।
ওমান: রাজতন্ত্রীয় শাসনব্যবস্থা।
কাতার: সংসদীয় রাজতন্ত্র।
সৌদী আরব: বাদশাহ শাসিত রাজতান্ত্রিক শাসনব্যবস্থা।
সিরিয়া: ১৯৬৩ সালের মার্চ থেকে সেনাশাসনের অধিনে রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থা।
ইয়েমেন: সংসদীয় প্রজাতন্ত্র।
সংযুক্ত আরব আমিরাত: রাজতান্ত্র।
তুরস্ক: রাষ্ট্রপতি শাসিত সংসদীয় গণতন্ত্র। তুরস্কে ২০০৭ সাল থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ গুল।

পূর্ব ইউরোপ
আলবেনিয়া: উদিয়মান গণতন্ত্র।
বেলারুশ: প্রজাতন্ত্র।
বসনিয়া-হার্জেগোভিনা: উদিয়মান গণতন্ত্র।
বুলগেরিয়া: সংসদীয় গণতন্ত্র।
ক্রোয়েশিয়া: গণতন্ত্র।
হাঙ্গেরি: সংসদীয় গণতন্ত্র।
মেসিডোনিয়া: সংসদীয় গণতন্ত্র।
পোল্যান্ড: সংসদীয় গণতন্ত্র।
রোমানিয়া: রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র।
স্নোভাকিয়া: সংসদীয় গণতন্ত্র।
স্নোভেনিয়া: সংসদীয় গণপ্রজাতন্ত্র।
সার্বিয়া: প্রজাতন্ত্র।
মন্টিনেগ্রো: প্রধানমন্ত্রী শাসিত গণপ্রজাতন্ত্র।

মধ্য ও পশ্চিম ইউরোপ
অ্যান্ডোরা: এটি স্পেন এবং ফ্র্যান্সের সীমান্তে অবস্থিত পাহাড়ের উপর একটি ুদ্র রাষ্ট্র। তাই স্পেন এর বিশপ এবং ফ্র্যান্সের প্রেসিডেন্টের সহায়তায় সংসদীয় শাসনব্যবস্থার মাধ্যমে অ্যান্ডোরা পরিচালিত হয়।
আর্মেনিয়া: প্রজাতন্ত্র।
অস্ট্রিয়া: গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতি।
আজারবাইজান: সাংবিধানিক প্রজাতন্ত্র।
বেলজিয়াম: নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের এই রাষ্ট্র সংসদীয় সরকার পদ্ধতিতে পরিচালিত হয়।
সাইপ্রাস: প্রজাতন্ত্র।
চেক প্রজাতন্ত্র: সংসদীয় গণতন্ত্র।
ডেনমার্ক: রাজা শাসিত সাংবিধানিক রাজতান্ত্রিক শাসনব্যবস্থা।
এস্তোনিয়া: সংসদীয় গণতন্ত্র।
ফিনল্যান্ড: সংসদীয় গণতন্ত্র।
ফ্রান্স: রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্র।
ভ্যাটিকান সিটি: ুদ্র রাষ্ট্র ভ্যাটিকান সিটি রোম নগরীর পাশে ভ্যাটিকান পাহাড়ের উপর অবস্থিত। খ্রিস্টান ধর্মের জন্য পবিত্র এ রাষ্ট্রের সর্বোচ্চ নেতা পোপ। পোপ-ই ভ্যাটিকান সিটি’র আইনি, নির্বাহী এবং বিচারিক ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের শাসনভার পোপের উপরই ন্যস্ত থাকে। এছাড়া সমগ্র বিশ্বের খ্রিস্টান সমাজের কাছে ভ্যাটিকান সিটি ও পোপ পবিত্র। ২০০৫ সাল থেকে ভ্যাটিকান সিটি শাসন করছেন পোপ বেনেডিক্ট-১৬।
জর্জিয়া: প্রজাতন্ত্র।
জার্মানি: গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতি।
গ্রিস: গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতি।
আইসল্যান্ড: সাংবিধানিক প্রজাতন্ত্র।
আয়ারল্যান্ড: সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতি।
ইতালি: দেশটির শাসনপদ্ধতি সংসদীয় গণতান্ত্রিক।
লাটভিয়া: সংসদীয় গণতন্ত্র।
লিথুনিয়া: সংসদীয় গণতন্ত্র।
লিচেনস্টাইন: বংশানুক্রমিক সাংবিধানিক রাজতন্ত্র।
লুক্সেমবার্গ: গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতি।
মালদোভা: গণপ্রজাতন্ত্র।
মাল্টা: প্রজাতন্ত্র।
মোনাকো: সাংবিধানিক রাজতন্ত্র।
নেদারল্যান্ডস্: নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের এই রাষ্ট্র সংসদীয় সরকার পদ্ধতিতে পরিচালিত হয়।
নরওয়ে: গণতান্ত্রিক সংসদীয় পদ্ধতি।
পর্তুগাল: সংসদীয় গণতন্ত্র।
রাশিয়া: রাষ্ট্রের প্রধান প্রেসিডেন্ট। তবে নির্বাহী ক্ষমতা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী উভয়েরই রয়েছে।
সানমেরিনো: প্রজাতন্ত্র।
স্পেন: নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের এই রাষ্ট্র সংসদীয় সরকার পদ্ধতিতে পরিচালিত হয়।
সুইডেন: নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের এই রাষ্ট্র সংসদীয় সরকার পদ্ধতিতে পরিচালিত হয়।
সুইজারল্যান্ড: কেন্দ্রীয় প্রজাতন্ত্র। পেসক্যাল কোউচিপিন ২০০৮ সাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
ইউক্রেন: সংসদীয় প্রজাতন্ত্র।
যুক্তরাজ্য: ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থ আয়ারল্যান্ড। সাংবিধানিক রাজতন্ত্রের এই রাষ্ট্র সংসদীয় সরকার পদ্ধতিতে পরিচালিত হয়।

আফ্রিকা
আলজেরিয়া: সংসদীয় প্রজাতন্ত্র।
এঙ্গোলা: একদলীয় সমাজতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রের দিকে ধাবিত হয়েছে।
বেনিন: বহুদলীয় গণতন্ত্রীয় শাসনের অধীন প্রজাতন্ত্র।
বতসোয়ানা: সংসদীয় প্রজাতন্ত্র।
বুরুন্ডি: প্রজাতন্ত্র।
বারকিনো ফ্যাঁসো: সংসদীয় শাসনব্যবস্থা।
কেপভার্দে: প্রজাতন্ত্র।
ক্যামেরুন: প্রজাতন্ত্র।
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র: প্রজাতন্ত্র।
কমোরোস: উদিয়মান গণতন্ত্র।
চাঁদ: প্রজাতন্ত্র।
কঙ্গো: মধ্যবর্তীকালীন সরকার।
জিবুতি: প্রজাতন্ত্র।
আইভরি কোস্ট:
মিশর: প্রজাতন্ত্র।
নিরক্ষীয় গিনি: একনায়কতন্ত্র।
ইথিওপিয়া: কেন্দ্রীয় প্রজাতন্ত্র।
ইরিত্রিয়া: গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠিত করার জন্য মধ্যবর্তী সরকার শাসন পরিচালনা করছে।
গ্যাবন: প্রজাতন্ত্র।
গাম্বিয়া: প্রজাতন্ত্র।
ঘানা: সাংবিধানিক গণতন্ত্র।
গিনি: প্রজাতন্ত্র।
গিনি বিসাউ: প্রজাতন্ত্র।
লাইবেরিয়া: প্রজাতন্ত্র।
কেনিয়া: প্রজাতন্ত্র।
লেসোথো: সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র।
লিবিয়া: সামরিক একনায়কতন্ত্র।
মালাউই: বহুদলীয় গণতন্ত্র।
মাদাগাস্কার: বহুদলীয় গণতন্ত্র।
মালি: প্রজাতন্ত্র।
মরিশাস: সংসদীয় গণতন্ত্র।
মৌরিতানিয়া: ইসলামী আইনে পরিচালিত সামরিক শাসন।
মরক্কো: সাংবিধানিক রাজতন্ত্র।
নাইজেরিয়া: সামরিক শাসন থেকে বহুদলীয় সরকার ব্যবস্থায় ধাবিত হচ্ছে।
মোজাম্বিক: বহুদলীয় প্রজাতন্ত্র।
নামিবিয়া: প্রজাতন্ত্র।
নাইজার: প্রজাতন্ত্র।
রুয়ান্ডা: প্রজাতন্ত্র।
সিয়েরা লিওন: সাংবিধানিক গণতন্ত্র।
সাওটোম এন্ড প্রিন্সিপে: প্রজাতন্ত্র।
সেনেগাল: বহুদলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র।
সিসিলিস: সমাজতন্ত্রী বহুদলীয় প্রজাতন্ত্র।
সোমালিয়া: প্রজাতন্ত্র।
দক্ষিণ আফ্রিকা: গণতান্ত্রিক রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি।
টোগো: বহুদলীয় গণতন্ত্রের দিকে ধাবমান।
সুদান: সামরিক শাসন।
সোয়াজিল্যান্ড: রাজতন্ত্র।
তাঞ্জানিয়া: প্রজাতন্ত্র।
তিউনিসিয়া: প্রজাতন্ত্র।
উগান্ডা: বহুদলীয় গণতন্ত্রী প্রজাতন্ত্র।
জাম্বিয়া: প্রজাতন্ত্র।
জিম্বাবুয়ে: সংসদীয় গণতন্ত্র।


উত্তর আমেরিকা
যুক্তরাষ্ট্র: রাষ্ট্রিীয় নাম ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। কেন্দ্রীয় প্রজাতান্ত্রিক শাসানব্যবস্থার এ রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক সরকার পদ্ধতি বিদ্যমান।
কানাডা: দশটি প্রদেশের সমন্বয়ে কানাডা গঠিত। মূলত এখানে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত।
মেক্সিকো: গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পরিচালিত এই রাষ্ট্রের সরকার প্রধান প্রেসিডেন্ট।

মধ্য আমেরিকা
এল সালভাদোর: প্রজাতন্ত্র।
কোস্টারিকা: গণপ্রজাতন্ত্র।
গুয়েতেমালা: সাংবিধানিক গণপ্রজাতন্ত্র।
নিকারাগুয়া: প্রজাতন্ত্র।
পানামা: সাংবিধানিক গণতন্ত্র।
হন্ডুরাস: সাংবিধানিক গণপ্রজাতন্ত্র।


ক্যারাবিয়ান অঞ্চল
অ্যান্টিগুয়া ও বারমুডা: সাংবিধানিক রাজতন্ত্র।
কিউবা: রাষ্ট্রপতি শাসিত সমাজতান্ত্রিক সরকার পদ্ধতি।
গ্রানাডা: সাংবিধানিক রাজতন্ত্র।
জ্যামাইকা: সাংবিধানিক সংসদীয় গণতন্ত্র।
ডোমিনিকা: সংসদীয় গণতন্ত্র।
ডোমিনিকান রিপাবলিক: প্রতিনিধি গণতন্ত্র।
ত্রিনিদাদ ও টোবাগো: সংসদীয় গণতন্ত্র।
বারবাডোজ: সংসদীয় গণতন্ত্র।
বাহামাস: সংসদীয় গণতন্ত্র।
বেলিজ: নিয়মতান্ত্রিক রাজতন্ত্রসহ সংসদীয় গণতন্ত্র।
সেন্টকিটস-নেভিস: সাংবিধানিক রাজতন্ত্র।
সেন্টভিনসেন্ট ও গ্রেণাডাইনস্: নিয়মতান্ত্রিক রাজতন্ত্রসহ সংসদীয় গণতন্ত্র।
সেন্ট লুসিয়া: নিয়মতান্ত্রিক রাজতন্ত্রসহ সংসদীয় গণতন্ত্র।
হাইতি: প্রজাতন্ত্র।
পোয়ার্টোরিকো: নিয়মতান্ত্রিক রাজতন্ত্র।

দক্ষিণ আমেরিকা
আর্জেন্টিনা: রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক শাসনব্যবস্থা।
ইকুয়েডর: প্রজাতন্ত্র।
উরুগুয়ে: সাংবিধানিক প্রজাতন্ত্র।
কলম্বিয়া: প্রজাতন্ত্র।
গায়ানা: প্রজাতন্ত্র।
চিলি: প্রজাতন্ত্র।
প্যারাগুয়ে: সাংবিধানিক প্রজাতন্ত্র।
বলিভিয়া: প্রজাতন্ত্র।
ব্রাজিল: গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার।
ভেনিজুয়েলা: কেন্দ্রীয় প্রজাতন্ত্র।
সুরিনাম: সাংবিধানিক গণতন্ত্র।
পেরু: সাংবিধানিক প্রজাতন্ত্র।


ওসেনিয়া
অস্ট্রেলিয়া: এখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত।
পাপুয়া নিউগিনি: সাংবিধানিক রাজতন্ত্রসহ সংসদীয় গণতন্ত্র।
সলোমান দ্বীপপুঞ্জ: সাংবিধানিক রাজতন্ত্রসহ সংসদীয় গণতন্ত্র।
ফিজি: প্রজাতন্ত্র।
নিউজিল্যান্ড: সংসদীয় গণতন্ত্র।
টোঙ্গা: বংশানুক্রমিক সাংবিধানিক রাজতন্ত্র।
সামোয়া: সাংবিধানিক রাজতন্ত্র।
নাউরু প্রজাতন্ত্র: সাংবিধানিক রাজতন্ত্র।
টুভালু: সাংবিধানিক রাজতন্ত্রসহ সংসদীয় গণতন্ত্র।
ভানুয়াটু: প্রজাতন্ত্র।
কিরিবাতি: প্রজাতন্ত্র।

মঙ্গলবার, জানুয়ারি ১২, ২০১০

গাজায় যুদ্ধাপরাধ : সফল হলো প্রপাগান্ডা


গাজায় যুদ্ধাপরাধ ইস্যুকে কেন্দ্র করে আলোচনার বাতাস বয়ে যাচ্ছে বিশ্বজুড়ে¦। জাতিসঙ্ঘ এ নিয়ে একটি রিপোর্টও তৈরি করেছে। গত ৬ নভেম্বর জাতিসঙ্ঘের প্রধান বান কি মুন বলেছেন গাজায় যুদ্ধাপরাধ রিপোর্টটি নিরাত্তা পরিষদে পাঠানো হবে। গোল্ডস্টোনের তৈরি করা এ রিপোর্টে ইসরাইল ও হামাস উভয় পক্ষে যুদ্ধাপরাধী রয়েছে বলে উল্লেখ করা হয়। তবে যুদ্ধাপরাধের জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয়েছে ইসরাইলকে। ৫ নভেম্বর জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ ১১৪-১৮ ভোটে প্রস্তাবটি পাস করে। ৪৪টি দেশ ভোট দানের সময় অনুপস্খিত ছিল। ফিলিস্তিনের ইসলামিক দল হামাস শাসিত গাজায় ২০০৮ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০০৯ সালের ১৮ জানুয়ারি সেনা অভিযানে ইসরাইল বেপরোয়া ধ্বংসযজ্ঞ চালায়। এর প্রেক্ষিতেই জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তোড়জোর। যুদ্ধ আর অশান্তি প্রতিনিয়ত যে উপত্যকার সঙ্গী, সে উপত্যকার বাসিন্দাদের জন্য হঠাৎই দরদে উথলে উঠেছে ক্ষমতার বলয়গুলো। মানুষের অধিকার অুন্ন রাখার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন মানবাধিকার কর্মীরা। অমানবিক নির্যাতনের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছেন যারা তারাও আজ গোটা বিশ্বের শান্তিকামী মানুষের সাথে আওয়াজ তুলছেন গাজায় যুদ্ধাপরাধের বিচারের দাবি নিয়ে। প্রকাশ্যে ফিলিস্তিনি জনগণের পক্ষে কথা বলে গোপনে তাদের নেতৃত্ব ও স্পিরিটকে ভোতা করে দেয়ার পরিকল্পনা এটি কিনা তা অনুমান করা কঠিন। প্রকাশ্য শত্রুর চেয়ে বন্ধুবেশি শত্রুকে মোকাবেলা করা আরো কঠিন। জাতিসংঘে গাজার যুদ্ধাপরাধের বিষয়টি আলোচিত হওয়ার আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ব্যাপারে ১১৭ পৃষ্ঠার এক প্রতিবেদন তৈরি করেছিলো। গাজায় ২২ দিনের ইসরাইলি অভিযান নিয়ে তৈরি করা এ প্রতিবেদনে ইসরাইল যুদ্ধাপরাধ করেছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি হামাসের রকেট হামলারও সমালোচনা করে একে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দেয়া হয়। ইসরাইলে রকেট ছুঁড়ে গাজার ফিলিস্তিনিদের বিপদ ডেকে আনার জন্য এমনেস্টি হামাস ও অন্যান্য সশস্ত্র ফিলিস্তিনি দলগুলোকে অভিযুক্ত করে। এখানেই সৃস্টি হয় যত প্রশ্নের। তাহলে কি ফিলিস্তিনি জনগণের সমর্থনপুষ্ট হামাসকে বেকায়দায় ফেলা এর উদ্দেশ্য? শেষ পর্যন্ত কি দেখা যাবে ইসরাইলের টিকিটিও ছুঁয়া গেলোনা কিন্তু হামাসকে আরো নিষ্ঠুরভাবে চাপিয়ে দেয়া হলো মানবাধিকার লঙ্ঘনের দায়?। আর এখানেই আশংকা থাকে বন্ধুত্বের ভেতর শত্রুতার। ইসরাইলের ওই অভিযানে ৩শ’ শিশু এবং কয়েকশ’ নিরীহ মানুষসহ অন্ততপক্ষে ১৪শ’ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানায় অ্যামনেস্টি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিনিধদল গাজা সফরের সময় ইসরাইলের সাদা ফসফরাস বোমাসহ অন্যান্য নিষিদ্ধ অস্ত্র ব্যবহারেরও প্রমান পায়। অ্যামনেস্টির গবেষক ডোনাটেলা রোভেরা বলেছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের মারাত্মক অস্ত্র ব্যবহারের ফলে ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা বেড়ে গেছে অস্বাভাবিক। ২২ দিনের আগ্রাসনে ইসরাইল অসংখ্যবার সাদা ফসফরাস বোমা নির্বিচারে ব্যবহার করেছে। আ্যামনেস্টির প্রতিনিধিদলের সাথে গাজা সফরকারী ব্রিটিশ অস্ত্রবিশেষজ্ঞ ক্রিস কোব স্মিথও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ আনেন। ১০ জানুয়ারিতে যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপন করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। অ্যামনেস্টির রিপোর্টের পর জাতিসংঘ একটি তদন্ত কমিটি গঠন করে এবং এতে তারা যুদ্ধাপরাধের প্রমাণ বের করে। জেনেভাভিত্তিক জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের তত্ত্বাবধানে তৈরি করা ৫৭৫ পৃষ্ঠার এ সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। তদন্তকারী কর্মকর্তা রিচার্ড গোল্ডস্টোন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজায় যুদ্ধাপরাধ করেছে এর প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করেন। তাঁদের তদন্তের ক্ষেত্রে ইসরাইলের কোন সহযোগিতা পাননি বলেও উল্লেখ করেন তিনি। হামাসকে অভিযুক্ত করে বলা হয় ফিলিস্তিনের ইসলামি জঙ্গিরাও ইসরাইলের দক্ষিণাঞ্চলে বেসামরিক লক্ষ্যবস্তুতে রকেট হামলা চালিয়েছে। পরবর্তীতে ইসরাইলের ক’টনৈতিক মিশন এক বিবৃতিতে গোল্ডস্টোনের তদন্ত মিশনের সমালোচনা করেছে। তদন্তে ইসরাইল কেন সহযোগিতা করেনি তারও ব্যাখ্যা দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের ওই তদন্ত প্রতিবেদন স্পষ্টতই পক্ষপাতিত্বমুলক। ইসরাইলের বেসামরিক নাগরিকদের ওপর ফিলিস্তিনের জঙ্গি গোষ্ঠী হামাস হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামাস এর মুখপাত্র এ বিষয়ে বলেছেন, তারা রকেট ছুড়ে কোনো যুদ্ধাপরাধ করেননি। কারণ তারা কেবল আত্মরক্ষার্থেই রকেট ছোড়েন। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কারও আত্মরক্ষার অধিকার রয়েছে। এ রিপোর্ট উপস্থাপনের পর এর উপর আসতে থাকে নানা মত। গত ১৫ অক্টোবর এ নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে বিতর্ক শুরু হয়। ইসরাইল-ফিলিস্তিন দীর্ঘ সঙ্ঘাতে এর আগেও নিহত হয়েছে হাজার হাজার ফলিস্তিনি। কিন্তু তখন কেমন ভ’মিকা রেখেছিলো জাতিসংঘ? আর কেমন ভ’মিকাইবা ছিলো মুসলিম অর্গানাইজেশনগুলোর? মুসলিম দেশগুলোর সর্ববৃহৎ সংগঠন ওআইসি প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৬৭ সালের আরব ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে। অথচ এর ভ’মিকা কতটুকু ছিলো ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায়? একটি নিন্দাপ্রস্তাব পাশ করেই তার দায়িত্ব শেষ করেছে। ঘুম ভাঙ্গেনি আরব লীগের। তবে যে উদ্দেশ্য নিয়েই হোকনা কেন বর্তমানে জাতিসংঘের এ সাহসী উদ্যোগের কারণে কৌতুহল ঘিরে ধরেছে অনেককেই। বিশ্ববাসী অপেক্ষায় রয়েছে এর শেষ দৃশ্যের জন্য। তবে অনেকেই চেস্টা করছেন নাটকের চলমান অবস্থায় শেষ দৃশ্য অনুমান করার। ফিলিস্তিনি ভ’খন্ড, ইসরাইল এবং ইহুদিদের ইতিহাস নিয়ে বিশ্লেষণী দৃস্টিতে নাড়াচাড়া করলে ব্যাপারটা তাদের জন্য আরো সহজ হয়ে যেতে পারে। ইসরাইল এবং ফিলিস্তিনের সংঘাতের ইতিহাস বহু পুরনো। মুসলমান, খ্রিস্টান এবং ইহুদী ধর্মের জন্য পবিত্র ভ’খন্ড ফিলিস্তিন গড়ে উঠেছে সভ্যতার সমৃদ্ধ ছুঁয়ায়। কেবল ধর্মীয় কারণে নয় ভৌগলিকভাবেও এর রয়েছে গুরুত্বপূর্ণ এক অবস্থান। এখানকার প্রকৃতির অঢেল নিঃসর্গের মাঝেই মানুষের বসতি। ফিলিস্তিনে বছরের বারো মাসই থাকে নির্মল প্রকৃতির ছোঁয়া। পবিত্রতম এ উপত্যকায় প্রকৃতির সবই ঘটে স্বাভাবিক নিয়মে। কিন্তু যত অস্বাভাবিকতা কেবল এখানকার বাসিন্দাদের মাঝেই। আর এ অস্বাভাবিকতার কারণ হলো ইসরাইল-ফিলিস্তিন বিবাদ। এ বিবাদের কারণে ফিলিস্তিনের আকাশ বিদির্ণ হয়ে ফাটে কামানের গোলা। বাতাসে বারুদের গন্ধ আর ভূমিতে ভারি অস্ত্রের ঝনঝনানি সেখানকার জন্য স্বাভাবিক। এ ভ’খন্ড থেকে যারা নেই করেছে শান্তিপ্রিয় মানুষের ঘুম, তাদেরই বিষাক্ত নখর প্রতিনিয়ত দাগ কাটছে মানবতার বুকে। এখানকার দখলদারী ইহুদীদের বুনন করা জালে এখন বন্দি পুরো পৃথিবী। বর্তমানে বলা যায় গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করছে ইহদিরা। এ নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু হলো ইসরাইল নামক রাষ্ট্রটি। স¤প্রতি তারা তাদের রাষ্ট্রের ষাট বছর উদযাপন করল মহা ধুমধামে। বিশ্ব অর্থনীতিতে এদের এখন রয়েছে বিরাট আধিপত্য। এদের কথায় উঠবস করছে সাম্রাজ্যবাদী শক্তিগুলো। এদেরই কারণে জ্বলছে ফিলিস্তিন। আর সে উত্তাপ ছড়িয়ে গেছে পৃথিবীর কানায় কানায়। অতীতে এদের প্রতি আল্লাহর অনুগ্রহ থাকা সত্তেও এরা সীমালংঘন করেছে। আর এখনো অব্যাহত রয়েছে সে ধারাবাহিকতা। বর্তমানে আন্তর্জাতিকভাবে এদের প্রভাব, সাম্প্রতিক যুদ্ধাপরাধ বিতর্ক এবং এক্ষেত্রে তাদের ভ’মিকা সম্বন্ধে কিছুটা ধারণা আমরা পেতে পারি ইতিহাস থেকে। খুব সম্ভবত ৩০০০ খ্রিস্টপূর্বে হিব্রু ভাষায় কথা বলা জাতি এবং দণি সারবিয়রা সিরিয়ার সিনাই উপত্যকা থেকে ক্যরাভিয়ান মরুভূমির পথ ধরে ছড়িয়ে যায়। স্থায়ী আবাসহীন এ জাতির প্রথম বাস ছিল সিনাই উপত্যকায়। সিনাই থেকে মেসুপটেমিয়ার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় তারা। এরপর সেখানে প্রভাব বিস্তার করে ‘সারগান’ নামক একজনের নেতৃত্বে রাজ্যগঠন করে। সে রাজ্যের রাজধানী ছিল আকাদ। সেখান থেকেই মূলত এদের ইতিহাসের শুরু। ধীরে ধীরে তাদের প্রতাপ বারতে থাকে মধ্যপ্রাচ্যে। সিনাই থেকে আগতদেরকে দেখে আরো কিছু জাতিও মেসুপটেমিয়ায় চলে আসে। ধারণা করা হয় আব্রাহাম, তথা ইব্রাহিমের (আ.) সময়কাল ছিল খ্রিস্টপূর্ব ১৮০০ সালের দিকে। ইতিহাসের আদি উৎস থেকেই এই জাতির স্থায়ী কোন আবাস নেই। এ কারণেই হয়তো বাইবেলের পুরাতন নিয়মে ‘সৃস্টিতত্ত্ব’তে ইব্রাহীমকে (আ.) পরিভ্রমণকারী জাতির নেতা বলা হয়েছে। হযরত ইব্রাহীম (আ.) এর পরবর্তী পুরুষ ছিলেন ইয়াকুব (আ.)। অন্য পরিভাষায় জেকব। ইয়াকুব বা জেকবের অপর নাম ছিল ইসরাইল। সেই ইসরাইল নাম থেকেই এই জাতির নাম হয়েছে বনি ইসরাইল। অর্থাৎ ইসরাইলের বংশধর। বর্তমানে তাদের প্রতিষ্ঠিত রাষ্ট্রের নামও ইসরাইল। এ এলাকাটি ৯৭০ খ্রিস্টপূর্ব পর্যন্ত ছিলো হযরত দাউদ (আ.) এর শাসনের অধীন। পরবর্তীতে এ অঞ্চলের শাসক হন তাঁর পুত্র হজরত সোলায়মান (আ.)। এরপর ইতিহাসের ধারা বেয়ে পর্যায়ক্রমে এ এলাকায় ইহুদী, খৃষ্টান এবং মুসলমানরা জনবসতি গড়ে তোলে। জেরুজালেমকে রাজধানী করে ইহুদীরা গঠন করেছিলো জুদাহ রাষ্ট্র। তাও একসময় বিধ্বস্ত হয়েছিলো ব্যবলনীয় রাজা নেবুচাঁদনেজারের হাতে। পরবর্তীতে রোমানদের আক্রমনে আবারও ইহুদীরা বিতাড়িত হয় জেরুজালেম থেকে। সপ্তম শতাব্দীতে এ এলাকা মুসলমানদের আয়ত্ত্বে আসে এবং অটোম্যান সাম্রাজোর শেষ পর্যন্ত তা অুন্ন থাকে। তখন এখানে ইহুদীদের সংখ্যা ছিল খুবই নগণ্য। আজ যে ইহুদীরা মুসলমানদেরকে বিতাড়িত করার জন্য উত্তপ্ত করে রেখেছে ফিলিস্তিনকে। সে ইহুদীরা মুসলিম শাসনের অধীনে সবসময়ই থেকেছিলো নিরাপদ। মুসলমানরা ইহুদীদেরকে আশ্রয় দিলেও বিভিন্ন সময় তাদের মার খেতে হয়েছে অন্যদের হাতে। রোমানদের আক্রমণে বিধ্বস্ত হবার পর ইহুদীরা ইউরোপের বিভিন্ন ভূখন্ডে ছড়িয়ে পড়ে এবং নির্বাসিত জীবন যাপন শুরু করে। তখন তারা কোন দেশেই মূলধারার জনগোষ্ঠীর সাথে একীভূত হতে পারেনি। পুঁজিবাদী রাষ্ট্রগুলোতে ইহুদীরা সবক্ষেত্রে ভূমিকা রাখলেও এদের জীবন পরিচালিত হতো মূলধারার বাইরে। পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে তারা বস্তিতে এবং শহরের উপকন্ঠে বাস করত। এই নির্বাসিত জীবন থেকে মুক্তির জন্য ইহুদীরা জায়নবাদী আন্দোলন গড়ে তুলে। জুদিয়ান পাহাড়ের উপত্যকা জেরুজালেমে তারা আবার একত্রিত হবার জন্য আন্দোলন করত। জুদিয়ান পাহাড়কে কেন্দ্র করে তাদের সংগ্রাম ছিলো বলে এ আন্দোলনের নাম দিয়েছিলো জায়নবাদী আন্দোলন(জুদিয়ান পাহাড়ের আরেক নাম জায়ন)। এ পাহাড়ের পাদদেশে সারা বিশ্ব থেকে ইহুদীরা এসে নিজেদের আবেগকে প্রশমিত করতো। নির্বাসিত জীবনে বিভিন্ন ভূখন্ডে তারা লালন করতে থাকে এ আন্দোলনকে। উনবিংশ শতাব্দিতে কিছুসংখ্যক ইহুদী ফিলিস্তিনে ফিরে এসে জেরুজালেম, সাফেদ এবং ত্রিবেরীতে বসবাস শুরু করে। ধীরে ধীরে তাদের জায়নবাদী আন্দোলন শক্তিশালী হয়ে উঠতে থাকে এবং প্রতাপশালী বিভিন্ন রাষ্ট্রের অভ্যন্তরে তাদের প্রভাব বাড়তে থাকে। এ কারণে ১৯৪৭ সালে জাতিসংঘে একটি সনদে বলা হয় ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে ভাগ করা হবে একটি হবে আরবের আর একটি ইহুদিদের। এ সনদে বলা হয় জেরুজালেম স্বাসিত হবে সরাসরি জাতিসংঘের দ্বারা। এর ফলে শুরু হয় আরব আর ইহুদিদের মধ্যে সংঘর্ষের। তখন ইহুদি এই অবৈধ অভিবাসিরা সংঘটিত হতে থাকে পশ্চিমাদের সাহায্য সহযোগিতায়। কিন্তু ১৯৫৭ সালে ইহুদি, ফরাসী আর ব্রিটিশ সমন্বিত শক্তির কাছে পরাজিত হয় আরবরা। অবশেষে ১৯৬৭সালের ৬দিনের যুদ্ধে আরবরা পুরোপুরি পরাজিত হয় জায়নিষ্ট শক্তির কাছে। তার পর থেকে জায়নিস্টরা একের পর এক গণহত্যা চালিয়ে অগ্নিগর্ভে পরিণত করে জেরুজালেমসহ পুরো ফিলিস্তিনকে। এর মাঝেই চলতে থাকে ফিলিস্তিনীদের অধিকার আন্দোলন। কিন্তু ২০০৬ সালের পর থেকে ফিলিস্তিনীরা দুটি প্রধান দলে বিভক্ত হয়ে পড়ে। এদের একটি হলো ফাতাহ এবং অপরটি হামাস। এর মধ্যে ফাতাহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু হামাসকে অনেকগুলো দেশই একটি সন্ত্রাসী সংগঠন মনে করে। এর ফলেই ২০০৬ সালের নির্বাচনে হামাস সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলেও তাদেরকে আন্তর্জাতিকভাবে কোনঠাসা করে রাখা হয়। আবার ফিরে আসা যাক বর্তমানে আলোচিত যুদ্ধাপরাধ বিষয়ে। যুদ্ধাপরাধ কি? চতুর্থ জেনেভা কনভেনশনের ১৪৭ অনুচ্ছেদে যুদ্ধাপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে যে, ”ইচ্ছাকৃত হত্যা, অত্যাচার অথবা অমানবিক আচরণ যেমন ইচ্ছাকৃত ভাবে শারীরিক আঘাত, আইনবিরোধী ভাবে কাউকে বন্দী করা অথবা জোরপূর্বক কোন ব্যক্তিকে নিষ্ঠুর কাজে নিয়োজিত করা অথবা ইচ্ছাকৃতভাবে মানবাধিকার লংঘন করা, … কোন রকম কারণ দর্শানো ছাড়াই এবং অবৈধভাবে কারো সম্পদের বৃহৎ তি সাধন অথবা অপব্যবহার করা। ” যুদ্ধাপরাধের দায়ে অপরাধী হিসাবে কাউকে দায়ী করা যাবে পুরো দেশে অথবা দেশের সৈন্যদের সাথে সংগঠিত কার্যকলাপের জন্য। গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ চলাকালীন সময়ে সাধারণ মানুষ বা যোদ্ধাদের সাথে অমানবিক আচরণ – এসবই যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। এগুলোর মাঝে গণহত্যা সবচেয়ে নিষ্ঠুরতম অপরাধ। আর আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার অধিকার সবারই রয়েছে। ইসরাইল-ফিলিস্তিন বিবাদের সর্বশেষ ঘটনাগুলো ঘটেছিলো ২০০৮ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০০৯ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ ২২ দিন। ইসরাইলের দীর্ঘ এ অবরোধের মাধ্যমে ফিলিস্তিনের সাধারণ জনগণের স্বাভাবিক জীবন ধারণের ন্যূনতম উপকরণ ও শক্তি নিঃশেষ করে দেয়া হয়। কিন্তু এতে আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ স্পৃহা দমে যায়নি। অবরুদ্ধ অবস্থায় রসদ ও খাদ্য-পথ্য সংগ্রহের জন্য ফিলিস্তিনিদের তৈরি করা বিকল্প টানেল স্থাপনা ধ্বংস করে দেয়া হয় বোমাবর্ষণ করে। এতে প্রাণ দেয় কয়েকজন প্রতিরোধ যোদ্ধা হামাস সদস্য। তখন পাল্টা জবাব হিসেবে হামাসও ছুঁড়তে থাকে রকেট। হামাস আত্মরক্ষার উদ্যোগ নিলো বলেই অপরাধ হলো। এ রকেট ছুঁড়ার ঘটনাটিকেই প্রপাগান্ডার প্রধান মসলা বানিযে ইসরাইল প্রচার করতে থাকে যে হামাস প্রথমে আক্রমণ করেছে তাই তাদের যুদ্ধ পরিচালনার অধিকার জন্মেছে। তারপর উন্মত্ত দানবের মতো তারা গাজাকে রূপান্তরিত করলো এক ধ্বংসের উপত্যকায়। ফিলিস্তিনের রক্তভেজা মাটিকে আবারো ভিজিয়ে দিয়ে গেলো তাজা রক্তের লাল। আর শেষ পর্যন্ত হামাসও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হওয়ায় সফল হলো ইসরাইলের প্রপাগান্ডা। জাতিসংঘ হেডকোয়ার্টারে দীর্ঘদিন লজ্জাবনত ছিলো যে শান্তির পতাকা তা এখন পতপত শব্দ তুলছে যুদ্ধাপরাধকে ইস্যু করে। এটি বিশ্ববাসীর জন্য আশার কথা। তবে এমন যেনো না হয় যে শান্তির পতাকাই শেষ পর্যন্ত গুড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের আত্মরক্ষার একমাত্র ভরসা।

রবিবার, অক্টোবর ১১, ২০০৯

হোজ্জ্বা কাহিনী

শাহ মুহাম্মদ মোশাহিদ

একবার হলো কি নাসিরুদ্দিন হোজ্জ্বাকে সবাই মিলে দাঁড় করিয়ে দিলো খুতবা দেয়ার জন্য। অথচ তিনি তেমন বক্তৃতা দিতে পারতেন না। মিম্বরে দাঁড়িয়ে কোনটা থেকে কোন কথা বলে ফেলেন, শেষতকে নাকি আবার লজ্জ্বায় পরতে হয়, এসব শংকাই কাজ করছিলো তার মনে। কিন্তু সবাই এমন করে ধরলো যে তাকে দাঁড়াতেই হলো। কিন্তু তিনিও কম যাননা। মনে মনে এঁটে নিলেন বিদঘুটে এক বুদ্ধি। প্রথমেই গলা খাঁকারি দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন আমি এখন আপনাদের উদ্দেশ্যে কি বলবো তা কি আপনারা জানেন? সমস্বরে জবাব এলো, না আমরা জানিনা। তার পর তিনি কপট রাগ দেখিয়ে বললেন, আমি কি বলবো তা যদি আপনারা নাই জানেন তবে সেটা বলে আর লাভ নেই। তারপর সোজা বেরিয়ে গেলেন মসজিদের বাইরে। মুসল্লিরাতো হা-হুতাশ। এত কষ্ট করে হোজ্জ্বাকে ধরে এনেও তার মুখ থেকে বক্তৃতা বের করানো গেলোনা! কিন্তু সহজেই তারা ছেড়ে দিতে রাজি নন। এঁটে নিলেন নতুন এক ফন্দি। অন্য একদিন আবার হোজ্জ্বাকে বুঝিয়ে সুজিয়ে বক্তৃতার জন্য দাঁড় করানো হলো মিম্বরে। তখনও তিনি সবার উদ্দেশ্যে আগের প্রশ্নটিই করলেন। উপস্থিত মুসল্লিরা এবার জবাব দিলেন, হ্যা আপনি কি বলবেন তা আমরা জানি। হোজ্জ্বা এবারও পেয়ে বসলেন সবাইকে। বললেন আপনারা যেহেতু জানেনই তবে আমার আর বলার কি প্রয়োজন। তারপর উপস্থিত সবার হা হয়ে যাওয়া মুখের সামনে দিয়েই বেরিয়ে গেলেন মসজিদ থেকে। কিন্তু তবু হাল ছাড়তে রাজি ছিলেননা তারা। ক্রমেই বুদ্ধি আঁটছিলেন কি করে কথার জালে আটকানো যায় হোজ্জ্বাকে। অবশেষে ঠিক করা হলো শেষবারের মতো আরো একবার চেস্টা করে দেখা যাক। বুদ্ধির বাকসো ওই বেটা হোজ্জ্বার দৌর কতটুকু তা তাদের দেখে নিতে হবেই। আগের মতোই আবার তাকে টেনে আনা হলো মিম্বরে। এবারও ঠিক আগের প্রশ্নটিই করলেন তিনি। মুসল্লিরা এর জবাব আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। তাদের অর্ধেক লোক উত্তর দিলেন, হ্যা আপনি কি বলবেন তা আমরা জানি। আর বাকি অর্ধেক বললেন, না আমরা জানিনা। তারপর সবাই তাকিয়ে থাকলেন হোজ্জ্বার মুখের দিকে। ভাবলেন এবার নিশ্চয়ই কোন চালাকি করতে পারবেননা তিনি। চালাক হোজ্জ্বাকে ফাঁসানো গেলো ভেবে সবার মুখে ফুটে উঠলো তৃপ্তির হাসি। কিন্তু না হোজ্জ্বা কি এত সহজে হেরে যাবার পত্র নাকি! মুখ খুললেন তিনি। ধীরে ধীরে সবার উদ্দেশ্যে বললেন, আমি আজ কি বলব এ কথাটি যারা জানেন, তারা দয়া করে বুঝিয়ে দিন যারা জানেননা তাদেরকে। বলেই আর দেরি করলেন না দ্রুত নেমে গেলেন মিম্বর ছেড়ে।
গল্পের শেষ এখানেই। কিন্তু গল্পের নায়ক নাসিরুদ্দিন হোজ্জ্বা যে এখানে বুদ্ধিমত্ত্বার পরিচয় দিয়েছেন তা কিন্তু একদম বুঝার বাকি নেই আমাদের। আর কেনইবা বুঝবোনা, সেই কবে থেকে হোজ্জ্বার সাথে আমাদের পরিচয়! দাদুর কাছে চুপি চুপি কত্তো শুনেছি হোজ্জ্বার গল্প, শুনেছি গুরুজনদের কাছে, কাসের পড়া ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে কত্তো পড়েছি হোজ্জ্বা সংগ্রহ! আর হোজ্জ্বা মানেইতো হাসতে হাসতে একেবারে গড়াগড়ি অবস্থা। হ্যা নাসিরুদ্দিন হোজ্জ্বা ছিলেন সত্যিই একজন রহস্য পুরুষ। রাহস্যপুরুষ বলছি এ কারণে যে তাকে কখনো আমরা চিনেছি চালাক ও তীক্ষ্ম বুদ্ধিসম্পন্ন হোজ্জ্বা হিসাবে আবার কখনো চিনেছি বোকা হোজ্জ্বা হিসাবে। কোন কোন কাহিনীতে তাকে আমরা দেখি যৌক্তিক ভ’মিকায়, কোনটিতে অযৌক্তিক ভ’মিকায়। কোনটিতে দেখি স্বাভাবিক আবার কোনটিতে তার ভ’মিকা থাকে একেবারেই অস্বাভাবিক। কোনটিতে বুদ্ধিসম্মন্ন একজন প্রগাঢ় হোজ্জ্বার চরিত্র ফুটে উঠে, আবার কোনটিতে তিনি থাকেন একেবারে গো-বেচারা বোকার ভ’মিকায়। উপরে চালাক নাসিরুদ্দিন হোজ্জ্বার পরিচয়তো পেলামই, এবার বোকা হোজ্জ্বার একটি পরিচয় পেলেই তার রহস্যময় চরিত্রটি আরো খোলাসা হয়ে ধরা দেবে।
http://www.english-for-students.com/images/HodjasDonkey.gif
কোন এক রমজান মাসের আগে সবার মাঝে ব্যাপক প্রস্তুতি চলছে রোযা রাখার জন্য। কিন্তু প্রতি রমজানেই রোযা রাখতে বেশ কষ্ট হয় হোজ্জ্বার। তাই এবার ঠিক করলেন যে, রোযা রাখবেন না। কিন্তু সমস্যা হলো রোযা না রাখলে লোকজনতো তাকে মন্দ বলবে। তাই কি করা যায, কি করা যায়, চিন্তাভাবনা করে বুদ্ধি ঠিক করলেন যে সবার সামনে তিনি রোযা রাখার ভান করবেন। আর চুপি চুপি ঠিকই খেয়ে নেবেন। কিন্তু এ ক্ষেত্রেও দেখা দিলো আরেক সমস্যা। কেউ যদি হঠাৎ তার কাছে জানতে চায় যে আজ কততম রোযা, তখন তিনি কি বলবেন? নিজে রোজা না রাখলেতো সঠিক হিসাবও দিতে পারবেন না। তছাড়া তখনতো আর ক্যালেন্ডারও ছিলোনা। অবশেষে হোজ্জ্বা ঠিক করলেন যে, যত রোযা যাবে তিনি ততটি পাথর একটা বাক্সে জমা করে রাখবেন। অর্থাৎ প্রতিদিন বক্সে একটা একটা করে পথর জমা হবে। কেউ জিজ্ঞেস করলে পথরগুলো গুণে বলে দেয়া যাবে আজ কততম রোজা। তিনি ভাবলেন তার এই চালাকি কেউ ধরতে পারবেনা। কিন্তু সব প্ল্যান কি আর সব সময় সঠিকভাবে বাস্তবায়ন হয়! এর মাঝেও লেগে গেলো গন্ডগোল। তার স্ত্রী খেয়াল করলেন যে হোজ্জ্বা প্রতিদিন একটি বাক্সে পাথর রাখছেন। স্বামিভক্ত স্ত্রী ভাবলেন নিশ্চয়ই হোজ্জ্বা কোন মহান কাজ করছেন। তাই তাকেও প্রতিদিন একটি করে পাথর এই বাক্সে রাখতে হবে। যেই ভাবা সেই কাজ। অবশেষে বাক্সে পাথর রাখার দলে সামিল হলো তার ছেলে এবং মেয়েও। মোটকথা তারা সবাই বিপুল বিক্রমে পাথর জমাতে শুরু করল। এদিকে কি ঘটছে এসবের কিছুই কিন্তু হোজ্জ্বা জানেননা। বিপত্তিটা ঘটলো সেদিনই, এক ফাজিল প্রতিবেশি হোজ্জ্বাকে হঠাৎ জিজ্ঞেস করে বসলো যে, এখন পর্যন্ত কয়টা রোযা গেলো? অতিচালাক হোজ্জ্বা বললেন, "দাঁড়াও একটু অপেক্ষা করো, আমি আসছি"। তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরে বাক্স খুলে পাথর গোনা শুরু করলেন তিনি। কিন্তু তার মাথায় আকাশ ভেঙে পড়লো, যখন পাথরের সংখ্যা দাঁড়াল মোট ৯৬ টিতে। ভাবলেন এই কয়দিনেতো এত্তো পাথর হওয়ার কথা না। আবার নিজের হাতে যা গুণলেন তাও তো সত্যি। এসব সাত পাঁচ ভেবে তিনি ভাবলেন রোজার সংখ্যা কিছুটা কমিয়ে বলাটাই হবে বুদ্ধিমানের কাজ। অবশেষে প্রতিবেশির সামনে এসে তিনি বিপুল বিক্রমে জানিয়ে দিলেন যে ইতিমধ্যেই ৫৩ টি রোজা চলে গিয়েছে। প্রতিবেশিতো তাকে পাগল ঠাওরে নিয়ে বললেন "যান কি যা-তা বলছেন, এতো হতেই পারেনা!"। কি এতো বড়ো অপমান ভেবে গর্জে উঠলেন হোজ্জ্বা, "চোপরাও! আমি তো তাও কমই বলেছি, পাথর গুনলে তো আরো বেশিই পেতে"।
বোকা বা চালাক যাই হোকনা কেন রহস্যময় হোজ্জ্বার প্রচলিত এসব কাহিনীগুলো যেমনভাবে আমাদের হাসির খোড়াক তেমনি এসবের প্রায় সবগুলোতেই লুকিয়ে রয়েছে নীতি-নৈতিকতা কিংবা শিক্ষনীয় বিষয়। কৌতুহল জাগা স্বাভাবিক যে, কিভাবে সৃস্টি হয়েছিলো এসব কাহিনীর? এ প্রশ্নের জবাব স্পস্ট করে এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। অনেকে অনুমান করছেন তার চরিত্রই ছিলো এরকম উদ্ভট, আবার অনেকের ধারণা মানুষ যেন হাসি-আনন্দের সাথে সাথে খুঁজে নিতে পারে শিক্ষার উপাদান তাই নিজের নামে তিনি তৈরি করেছেন এমন গল্পকথা। সে যাই হোক হোজ্জ্বা চরিত্র আমাদেরকে আনন্দ দিতে পেরেছে বলেইতো ছোট নেই বড় নেই সবাই আমরা তার সাথে পরিচিত। শুধু তাই নয় অবাক বিষয় হলো মধ্যপ্রাচ্য থেকে হোজ্জ্বা কাহিনীর সৃস্টি হলেও কালের বিবর্তনে হাসি-আনন্দের হিল্লোলে তা স্পর্শ করে গেছে সারা বিশ্বকে। আর এগুলোর শিক্ষনীয় ছিলো বলেই স্থায়িত্ব পেয়েছে এতকাল। শুরুতে উল্লেখিত গল্পটির শিক্ষনিয় বিষয় হলো বুদ্ধি থাকলে যে কোন পরিস্থিতিই সামাল দেয়া যায়। আর দ্বিতীয় গল্পটির দ্বারা আমরা বুঝতে পেরেছি, আসলে ফাঁকি দেয়ার চেস্টা কখনো সফল হয়না। তাই এ চেস্টা করা উচিত নয়। রোজা না রাখলে আল্লাহর কাছেতো জবাবদিহীতা রয়েছেই, সেই সাথে কোন না কোনভাবে মানুষের সামনেও তা প্রকাশ পেয়ে যাবে। হোজ্জ্বার এমন কিছু কাহিনী রয়েছে যেগুলো কেবলমাত্র কৌতুক হিসাবেই ধরা হয়। যেমন: একদিন হোজ্জ্বা নদীর তিরে বসে আছেন। তখন অপর পার থেকে এক লোক চিৎকার করে তাকে জিজ্ঞেস করলো, আমি কিভাবে নদীর ঐপার যাবো একটু বলে দিবেন কি? হোজ্জ্বা এর জবাবে বললেন, তুমি নদীর ঐপারেই আছো। শিক্ষনীয় এবং মজাদার এসব গল্পের সৃস্টি যেভাবেই হোকনা কেন বর্তমানে এগুলোর কোনটিতে হোজ্জ্বা উপস্থাপিত হয়েছেন প্রগাঢ় হিসাবে কোনটিতে বোকার ভ’মিকায়। আবার দেখা গেছে তিনি কখনো শাসকের বিরুদ্ধে কথা বলতেও ভয় পেতেননা। রাজসভা বা যে কোন অনুষ্ঠানে প্রবল বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি হার মানিয়ে দিতেন বাদশাহকেও। মোটকথা বর্তমানে হোজ্জ্বার উপস্থাপন রয়েছে নানা আঙ্গিকে। কিছু রয়েছে আধ্যাত্মিক ঐতিহ্য সমন্বিত বর্ণনার মাধ্যমে। আবার কিছু কিছু প্রতিষ্ঠিত গল্প, কবিতা ও বিভিন্ন ধারণার উপর।
প্রজন্ম থেকে প্রজন্ম ধরে প্রচলিত রয়েছে নাসিরুদ্দিন হোজ্জ্বার বিভিন্ন কাহিনী। ইতিহাসের মজার এই চরিত্র হাসি আনন্দ মিশ্রিত ভালোলাগার এক আবেশ। নাসিরুদ্দিন হোজ্জ্বা নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে বুদ্ধিদীপ্ত কিন্তু কৌতুকমিশ্রিত এক চেহারা। অনেকটা কল্পিত এ চেহারার অধিকারীর মাথায় বিশাল এক পাগড়ি, তিনি চড়ে বেড়াচ্ছেন গাধার পিঠে করে। অথচ এ চরিত্রটি আসলেই কি বাস্তব, আর বাস্তব হলেও ঠিক কোন সময়টা ছিলো হোজ্জ্বার সময়কাল, কোথায় তার জন্ম এসব প্রশ্নের জবাব আমরা কয়জনইবা খুঁজতে যাই! হ্যা নাসিরুদ্দিন হোজ্জ্বা নামে সত্যি সত্যিই একজন ছিলেন। ঐতিহাসিক এই চরিত্রের জন্ম মেসোপটেমিয়ার প্রাচীন এনাতোলিয়াতে। প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার দক্ষিণ-পূর্ব অঞ্চলে এর অবস্থান। তিনি ১২০৯ সালে বর্তমান সিভরিহিসার জেলার হরতু গ্রামে জন্মগ্রহণ করেন। সিভরিহিসার বর্তমান তুরস্কের একটি প্রদেশ। জন্মের পর থেকে কিছুদিন এ গ্রামেই ছিলো তার বসবাস। পরবর্তীতে তিনি আকসেহিরে চলে যান। তার শেষ জীবণ কাটে তুরস্কের প্রাচীন নগরী কোনিয়াতে। এ কোনিয়া নগরী থেকেই সৃস্টি হয় হোজ্জ্বার যতসব কাহিনী। অবশেষে তাঁর মৃত্যুও হয় এখানেই। ধারণা করা হয় তিনি মৃত্যুবরণ করেছিলেন ১২৭৫ সালে।
http://englishcafecdn.englishcafe.com/files/images/ec_13203_1250540215.post.jpg
আমরা হোজ্জ্বার গল্প ও কাহিনীগুলোর সাথে পরিচিত হয়েছি আমাদের আগের প্রজন্মের কাছ থেকে শুনে, বই পড়ে এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তির কল্যাণে। তবে মূলত প্রজন্ম থেকে প্রজন্মের কাঁধে ভর করেই হোজ্জ্বার পরিচয় ঘটেছে আমাদের সাথে। সময়ের যাত্রায় অনেক কিছুই পরিবর্তনশীল। সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় সংস্কৃতি, সাহিত্য, জীবণপ্রণালী, লোক কথা, উপকথা প্রভৃতি। তেমনি তের শতকের চরিত্র নাসিরউদ্দিন হোজ্জ্বার সাথে এখন আমরা যেভাবে পরিচিত হচ্ছি, তিনি হয়তো ঠিক তেমন ছিলেননা। তবে প্রচলিত ধারণাগুলোর চাইতে যে একেবারে ব্যতিক্রম ছিলেন তাও নয়। একটু যে পরিবর্তিত, পরিবর্জিত বা পরিবর্ধিত হয়েছে তাও সময়ের স্বাভাবিক হিসাবেই। তার গল্প কাহিনীগুলো বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাওয়ায় এগুলোকে উপস্থাপন করা হয়েছে তাদের নিজস্ব সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে। আর এ কারণেই বিভিন্ন সময় হোজ্জার কাহিনীর সাথে হয়েছে নানা সংযোজন বিয়োজন। বিভিন্ন ভাষায় এসব কাহিনীগুলো অনুবাদ হওয়ায় কোন কোন এলাকায় হোজ্জ্বার মতো স্বতন্ত্র চরিত্রেরও তৈরি হয়ে গেছে। অনেক এলাকায় নাসিরুদ্দীন পরিণত হয়েছে সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি অংশে। এসব কারণেই হোজ্জ্বা একেক এলাকায় একেক নামে পরিচিত। নাসিরুদ্দিন হোজ্জ্বা নামে তিনি তার বসবাসের এলাকা তুরস্কে, বসনিয়ান এবং আমাদের বাংলাভাষাবাসিদের কাছে পরিচিত। কুর্দীদের কাছে তিনি মোল্লা নাসিরুদ্দীন। আরব এবং পারসিয়ানদের কাছেও তাই। আলবেনিয়ায় তাকে ডাকা হয় নাস্ট্রাদিন হোক্সা কিংবা শুধুমাত্র নাস্ট্রাদিনী নামে। আজেরীদের কাছে মোল্লা নাসিরুদ্দীন। উজবেকদের কাছে নাসিরুদ্দীন অফেন্দী অথবা শুধুমাত্র অফেন্দী নামে তাঁর পরিচয়। এসব এলাকা ছাড়াও তার কাহিনী-উপকাহিনীগুলো আরমেনিয়ান, বুলগেরিয়ান, গ্রীক, হিন্দি, ইতালিয়ান, পশতু, রুমানিয়ান, সারবিয়ান, উর্দু, বুলগেরিয়া প্রভৃতি লোক ঐতিহ্যের সাথে মিশে আছে। এসব এলাকায় অনেক ক্ষেত্রে তিনি তার প্রজ্ঞা এবং বিচারিক ক্ষমতার জন্য বেশ জনপ্রিয়। আবার চীনেও তিনি অফেন্দি নাসিরুদ্দিন নামে পরিচিত। বর্তমান চীনে তাকে নিয়ে বিভিন্ন রকমের মুভি, কার্টুন এবং উপন্যাসও রচিত হয়েছে। সময়ের সাথে সংস্কৃতি পরিবর্তিত হলেও কিংবদন্তী নাসিরুদ্দিন হোজ্জ্বার প্রবাহ স্তিমিত হওয়ার নয়। বরং তা আরো বিস্তার লাভ করছে প্রযুক্তির কল্যাণে। প্রযুক্তি ও প্রজন্মের কাঁধে ভর করে এভাবেই মানুষের কানে কানে বেঁচে থাকবে হোজ্জ্বা কাহিনী।

ইতিহাসের পদধ্বনি: দ্বিতীয় পর্ব







শাহ মুহাম্মদ মোশাহিদ







জুরিখ

মানুষের ভির নেই বললেই চলে, কিন্তু তবুও এটি একটি নগরী। ইতিহসের প্রাচীনতম এ নগরী হলো সুইজারল্যান্ডের জুরিখ। ইউরোপের অন্তর্ভূক্ত হলেও উরোপের অধিকাংশ নগরীর মতো দালনকোঠায় ঠাসা শহর এটি নয়। নির্জন, নি¯Íব্ধ প্রকৃতিতে সুশোভিত জুরিখের স্বীকৃতি রয়েছে জীবণের জন্য নিরাপদ শহর হিসাবে। প্রকৃতির অপর সৌন্দর্যের এ লীলাভ’মি নগরী হিসাবে গড়ে উঠেছিলো খ্রি:পূর্ব ৩০০০ সালে। তখন লিমাত নদীর চঞ্চল প্রবাহ আর তুষার ঝরা শীতল এ পাহাড়ি উপত্যকাতে উষ্ণতা বয়ে এনেছিলো মানুষ। নগরীটির গড়ে উঠার সময়কাল থেকে সঠিক ইতিহাস পাওয়া না গেলেও অন্তত এতটুকু বলা যায় যে, এটি একসময় ছিলো আত্মত্যাগী ধ্যানমগ্নদের নগরী।
জীবণ থেকে পালিয়ে বেড়ানো এ আত্মত্যাগীদের খুঁজে পাওয়া যায় যেমন ইতিহাসের নানান খাঁজে, তেমনি এদের অ¯িÍত্ব রয়েছে সভ্যতার আধুনিক স্পর্শের ভেতরও। তারা জীব ও জগতের মোহ ত্যাগ করে ছুটছে অপার রহস্যের পেছনে। পরম সত্ত¡ার সাথে আপন অ¯িÍত্বকে বিলীন করে দেয়াই তাদের ব্রত। কোলাহলহীন প্রকৃতির অঢেল সম্পদে সমৃদ্ধ বর্তমান জুরিখকে সামনে রেখেই অনুমান করা যায় পাঁচ হাজার বছর আগে এর রূপ ও নির্জনতা কেমন ছিলো। হয়তো শুরুর দিকে ধ্যান পাগল এসব আত্মত্যাগীরা দুঃখ জরাগ্র¯Í পৃথিবী থেকে আলাদা হয়ে সুখবোধে মিলিয়ে যেতে নির্জন এ স্থানটিকেই বেছে নিয়েছিলো তাদের জন্য। মনশ্চু থেকে রহস্যের পর্দা তুলে নিতে এ ভ’স্বর্গেই চলে তাদের সাধনা। তারপর হয়তো জীবণের প্রয়োজনেই ক্রমাগত জেগে উঠতে থাকে ধ্যান ভেঙ্গে। সেই সাথে জেগে উঠতে থাকে এ ভ’খন্ডটিও। যার পরিণতি বর্তমান ছিমছাম, আধুনিক ও অপার সৌন্দর্যের নগরী জুরিখ। এ জুরিখ নামটিই এর আদি নাম নয়। ধারণা করা হয় জুরিখ এর পূর্ব নাম ছিলো টুরিকম। ২য় শতকে সেখানকার বিভিন্ন সমাধির স্মৃতিফলকে ‘টুরিকম’ নামের অ¯িÍত্বই রয়েছে। পরবর্তীতে বিভিন্ন সময়ে ‘টুরিকম’ নামটির বিবর্তন ঘটে বর্তমান জুরিখ-এ এসে পৌঁছেছে। ৬ষ্ট শতকে এটি ছিলো ‘জুরিখী’ এবং সবশেষে ১০ম শতক থেকেই ‘জুরিখ’ নামটি পরিচিতি পায়। রুমানদের সময়ে টুরিকম নামের এ শহরটি ছিলো গ্যালিয়া বেলজিকার সীমান্তে কর সংগ্রহের স্থান এবং এখান থেকে লিমাত নদীর উপর দিয়ে ভেসে যাওয়া পণ্যের নিয়ন্ত্রণও করা হত। ইতিহাসের পথ ধরে স্পস্টভাবে যতদূর জানা যায় এ অঞ্চলটি একসময় ছিলো রুমান শাসনের অধীনে। প্রতাপশালী রুমান শাসক চারলিম্যাগনির নাতি লুইস তার শাসনের সময় এ এলাকাটিতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। বিশেষ করে তখন পর্যন্ত ঘুরে বেড়ানো সন্ন্যাসীদের কল্যাণে লুইস অনেক ভ’মিকাই গ্রহণ করে। রুমান দূর্গগুলোর পাশে ক্যারোলিনজিয়া দূর্গ নির্মাণ এবং ৮৩৫ সালে জীবণবিমুখ ত্যাগীদের জন্য ফ্রাউমুনস্টার আশ্রম নির্মাণ ছিলো উলেøখযোগ্য। এ আশ্রমটি নির্মাণের পর জুরিখকে পুরোপুরিভাবে তাদের বসবাসের উপযোগী করে দেয়া হয়। তখন কেবল জুরিখ নয়, ইউরি, আলবিসের এলাকার বনভ’মিতেও তাদের পদচারণা আরো সহজ হয়ে যায়। পরবর্তীতে ১০৪৫ সালে জীবণবিমুখ আত্মত্যাগীদেরকে জীবণমুখী করতে সÿম হয় ৩য় হেনরি। তখন তাদের অনেককে মালিক করে দেয়া হয় বিভিন্ন বিপনীবিতানের। কাউকে নিয়োজিত করা হয় কর আদায়ের কাজে। বলা যায় তখন থেকেই কোন না কোন অর্থ উপার্জনের কাজে ব্যাপকভাবে অংশগ্রহণ করতে থাকে তারা।

লিমাত এর প্রবাহ বয়ে গেছে যে ভ’খন্ডের বুক চির ধরিয়ে, এর উত্তর পশ্চিম অংশের শেষ থেকে শুরু হয়েছে জুরিখ লেক। এ লেকের দুই পাশেই পরিচ্ছন্ন অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে বর্তমান সৌন্দর্যের শহর জুরিখ। অসংখ্য সবুজ গাছের পাহাড় ঘেড়া এ নগরীটিই ক্যানটন জুরিখ (সুইজারল্যান্ডের প্রদেশকে বলা হয় ক্যানটন। ক্যানটন জুরিখ তেমনি একটি প্রদেশ) এর রাজধানী। নগরীটি এক দিকে যেমন সুইজারল্যান্ডের প্রধান বাণিজ্যিক কেন্দ্র, তেমনি সংস্কৃতির রাজধানী । আর্ট গ্যালারির ছড়াছড়ি ইউরোপের অন্যতম প্রধান চিত্রকলা কেন্দ্র এখানে। শহরের ‘আর্ট মাইল’ হিসাবে পরিচিত একটি সড়ক রামিট্রাস। এর পাশে গায়ে গা লাগিয়ে অবস্থান একেকটি আর্ট গ্যালারির। জুরিখে জাদুঘরের সংখ্যা ৫০-এর বেশি।
জুরিখ নগরীর ভৌগোলিক এবং ঐতিহাসিক কেন্দ্র হলো সৌন্দর্যের অপূর্ব বুননে বিন্য¯Í লিনডেনহোফ পাহাড়। পাহাড়টির ঠিক উত্তর দিকে রয়েছে সিটি পুলিশ স্টেশন, দÿিণে খুব কাছাকাছিই সেন্ট পিটার চার্চ, যাতে রয়েছে গোটা ইউরোপের সবচেয়ে বড়ো চার্চ ‘কক ফেস’। পশ্চিমে এর সীমা যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে বানহোফস্ট্রেস বিপনী সরণি। মজার বিষয় হলো এর সড়ক ধরে হেঁটে গেলে পায়ের তলায় গড়াগড়ি খায় শত-সহস্র কোটি নগদ ডলার। শুধু তাই নয় মাটির নিচে রয়েছে কাড়ি কাড়ি মণিমাণিক, সোনাদানা সমেত বিশাল রতœভান্ডার। মূলত বিশ্ববিখ্যাত সুইস ব্যাংকগুলোর ভূগর্ভস্থ ভল্ট থাকার কারনেই সড়কেরই নিচে বিশাল এ রতœাগার। মাটির নিচেই শুধু নয়, ঐশ্বর্যের ছড়াছড়ি রাস্তার দু’পাশের বিপনীবিতানগুলোতেও। সবচেয়ে নামকরা সুইস ঘড়ি, বিশ্বখ্যাত চকোলেট, অলঙ্কার আর বিখ্যাত অনেক ব্র্যান্ড আর ডিজাইনার আইটেমের দোকান রয়েছে এখানে। কয়েকটি বড় শো রুমে দেখা যাবে চকচকে অস্ত্রধারী, ততোধিক ঝকঝকে চেহারার প্রহরী।
পাহাড়ের পূর্বদিকে স্বচ্ছ প্রবাহে বয়ে গেছে লিমাত নদী। নদী আর পাহাড়ের বন্ধন যেখানে এর ঠিক ৭০০ মিটার দÿিণ দিকেই লিমাতের সাথে সংযোগ ঘটেছে জুরিখ লেক এর। স্বচ্ছ স্ফটিকের মত পানিসমৃদ্ধ লেকের ধার থেকে আকাশের দিকে উঠে গিয়েছে যে পাহাড়, বহুদূরে তার মাথায় চিকচিক করে বরফ। আকাশের নীলও সেখানে ফুটে উঠেছে ভিন্ন এক বৈচিত্রে। সে নীলে চোখ তুলে তাকালে কোনও এক অপূর্ব প্রসন্নতায় ভরে যায় যে কারো মন। লেকের কোথাও উড়ে বেড়ায় কিংবা সাঁতার কাটে নানান প্রজাতির পাখি। কোথাও চারপাশে সবুজ পার্কেরমতো স্থান। পাহাড়ের মাঝখানে ছোট একটি উপত্যকার মতো রয়েছে যা পাবলিক স্কয়ার হিসাবে পরিচিত। লিমাত নদীর ধারে পুরনো জুরিখ সংরতি একটি এলাকা। এর আশপাশেই বিলাসি নগরী জুরিখ মেতে উঠে ভিন্ন এক বিলাসিতায়। প্রতি রাতে রেডমার্ক এ এলাকা ভেসে যায় নারী ও পুরুষের উন্মত্ততায়। লাল আলোকে কেন্দ্র করে আদিম আকর্ষণে অনেকেই ছুটে আসে নীল পরীর সন্ধানে।
পৃথিবীর অনেক নগরীগুলোতে মানুষের বসবাস গড়ে উঠার পর ধ্বংস করা হয়েছে প্রকৃতিকে এবং বিনস্ট করা হয়েছে সেকানকার সৌন্দর্য্য। কিন্তু জুরিখ এর ব্যতিক্রম। এখানে প্রকৃতি যেমনভাবে ঢেলে দিয়েছে সৌন্দর্য্য, তেমনি এখানকার বাসিন্দারা এগুলো বিনষ্ট না করে বরং গড়ে তুলেছে আরো মাধুরি মিশিয়ে। শহরের এখানে সেখানে শোভা পায় অসংখ্য ফোয়ারা। তাই জুরিখকে বলা হয় ফোয়ারার শহর। পুরো শহরে ছোটবড়ো মিলিয়ে ফোয়ারার সংখ্যা হবে হাজারের বেশি। প্রকৃতির সাথে মিশে গিয়ে এগুলো জানান দেয় অন্যরকম এক ঐশ্বর্যের। ফোয়ারা নগরী জুরিখের সূর্য যখন আকাশের কোথাও তলিয়ে যাবার প্রস্তুতি নেয়, তখন হৃদয় ছুঁয়া বাতাস প্রকৃতিতে নিয়ে আসে ঠান্ডা এক আমেজ। আর সারাদিনের প্রকৃতির বিভিন্ন রূপ, উষ্ণতার উঠানামা সবই ঘটে প্রায় সহনীয় পর্যায়ে। সেখানকার প্রকৃতির কোমল পরশে ভিন্ন এক আরামে পরিপূর্ণ হয়ে যেতে বাধ্য যে কারো মন। জুরিখের আবহাওয়া আদ্র। সেখানে বছরে পরিবর্তন হয় ৪টি ঋতুর। গ্রীষ্ম, শীত, বছরের তৃতীয় ঋতু(যা আমাদের দেশে শরৎ ও হেমন্তকাল) এবং বসন্ত। গ্রীষ্মে গড়ে তাপমাত্রা থাকে সর্বোচ্চ ২১-২৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন ১০-১২ ডিগ্রী সেলসিয়াস। শীতে গড় তাপমাত্রা থাকে মাত্র ৪-৫ ডিগ্রী সেলসিয়াস। আর তৃতীয় ঋতু ও বসন্তে সেখানকার আবহাওয়ায় বিরাজ করে মধ্যম মাত্রার ঠান্ডা। তবে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এ শহরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয় তুষার পতন। হরহামেশাই পথে ঘাটে ছড়িয়ে থাকে ঝরা তুষারের ছিটেফোঁটা। সেখানকার আরামদায়ক এ আবহাওয়ার তুলনা কেবল হয় পৃথিবীর ভ’সর্গ ভারতের কাশ্মীর এলাকার সাথে। কাশ্মীরের ঘটনাপ্রবাহ নিয়ে ভারতের চলচ্চিত্রগুলোর শ্যুটিং করা হয় জুরিখসহ সুইজ্যারল্যান্ডের বিভিন্ন এলাকায়। কারণ স্বাধীনতাকামী কাশ্মীরিদের বিরুদ্ধে ভারতের দমন নীতির কারণেএ ভ’খন্ড শ্যুটিংয়ের জন্য নিরাপদ নয়।
প্রাচীনতম সভ্যতার বহি:প্রকাশ এ নগরী গড়ে উঠার পরও পৃথিবীতে সৃস্টি হয়েছে আরো অসংখ্য সভ্যতার। এগুলোর অধিকাংশর অ¯িÍত্বই বিলীন হয়ে গেছে কালের গর্ভে। কিন্তু আপন ঐশ্বর্য টিকিয়ে রেখে এখনও জীবণের জন্য নিরাপদ শহর হিসেবে টিকে আছে সৌন্দর্যের নগরী জুরিখ। ২০০৭ সালের শুমারী অনুযায়ী এ নগরীতে বসবাস ৩৫৮,৫৪০ লোকের। এদের মাঝে ৩০.৬ শতাংশ অধিবাসী সুইজারল্যান্ডের নাগরিক। তাদের অফিসিয়াল ও অধিকাংশ জনগণের ভাষা জার্মান। এদের মাঝে অনেকে জুরিখ জার্মান এবং অনেকে সুইস জার্মান ভাষায় কথা বলে। জার্মান হলো ৭৭ শতাংশ অধিবাসীর মাতৃভাষা। এছাড়া ইতালীয়ান ভাষায় কথা বলে ৪.৭ শতাংশ এবং অন্যান্য ভাষায় বলে ১ শতাংশ অধিবাসী। জুরিখের বাসিন্দাদের মাঝে বর্তমানে ক্যাথলিক খ্রিস্টানের সংখ্যা বেশি। তাছারা শহরের বাসিন্দাদের মাঝে একটি বড় অংশ নিজেদেরকে সকল ধর্ম মুক্ত হিসেবে ঘোষণা দিয়েছে। অর্থাৎ তারা কোন ধর্মের অনুসারী নয়। তবে জুরিখের ইতিহাসে ভাবের পাগল আত্মত্যাগীদের বসতি এবং পরবর্তীতে বিভিন্ন একেশ্বরবাদী ধর্মের অ¯িÍত্বের সন্ধান পাওয়া গেলেও পৌত্তলিকতার ছুঁয়া খুঁজে পাওয়া যায়না।

কোনিয়া
মসজিদ ও জাদুঘরের নগরী কোনিয়া। প্রাগৈতিহাসিক যুগ থেকে মানব বসতির সূচনা হওয়া এ নগরীতে রয়েছে বহু প্রাচীন মসজিদের অ¯িÍত্ব। আর বসতির ঘনত্ব বৃদ্ধির পাশাপাশি প্রতিনিয়ত বেড়েই চলেছে এর সংখ্যা। তাছারা এ নগরীতে রয়েছে বেশ কয়েকটি জাদুঘর। মূলত এ কারনেই কোনিয়াকে মসজিদ ও জাদুঘরের শহর বলা হয়। এক সময় এ নগরী ছিলো ইসলামের দূর্গ। এখানে বেড়ে উঠেছেন অনেক মুসলিম পন্ডিত। কোনিয়ার মাটিতে জন্ম হয়েছে জ্ঞান, বিজ্ঞান ও ভাবান্দোলনের। এখানকার আধ্যাত্মিকতার আলো ছড়িয়ে গেছে পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন বিভিন্ন এলাকায়। ধারণা করা হয় বাংলাদেশের এক প্রান্তে শায়িত অলি হজরত শাহজালাল (রা.) এর জন্মও এ কোনিয়াতেই। সেখান থেকেই জ্ঞান আহরণের যাত্রা শুরু করে দীর্ঘ জীবণে আধ্যাত্মিকতা ও অভিজ্ঞতার ঝুলি নিয়ে তিনি আলোকিত করতে আসেন ভারতীয় উপমহাদেশকে। কারো কারো মতে হজরত শাহজালাল (রা.) এর জন্ম ছিলো ইয়েমনে। তবে অধিকাংশ মুসলিম পন্ডিতদের ধারণা ১২৭১ সালে তিনি তুরস্কের নগরী কোনিয়াতেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ইসলামি পন্ডিত, সুফি ও কবি জালাল উদ্দিন রুমীর সমসাময়িক একজন ইসলাম ধর্ম প্রচারকের পুত্র। বাংলাদেশে এ কথাটিই বেশি প্রচলিত রয়েছে যে তিনি ইয়েমন থেকেই সিলেটে এসেছিলেন। তবে ধারণা করা হয় ছোটবেলায় কিংবা প্রাপ্ত বয়স্ক হয়ে শাহ জালাল কোনিয়া থেকে ইয়েমনে চলে যান। তিনি বেড়ে উঠেন তাঁর মামা সাইয়েদ আহমেদ কবিরের কাছে। তাঁর কাছ থেকেই তিনি ইসলামের উপর অগাধ পান্ডিত্য অর্জন ও আধ্যাত্মিকতার ছুঁয়া পান। মোটামুটি ৩০ বছর তিনি মামার সান্নিধ্যে অধ্যয়ন ও আধ্যাত্মিকতায় ডুবে থাকেন। একদিন মামা সাইয়েদ কবির তাঁকে কিছু মাটি তুলে দিয়ে হিন্দু¯Íানের দিকে রওয়ানা হতে বলেন। সেইসাথে তিনি বলেন এই মাটির সাথে হিন্দুস্থানের যে অঞ্চলের মাটির মিল পাওয়া যাবে, সেখানেই যেন তিনি বসতি গড়েন। তিনি করলেনও তাই। দীর্ঘ সফরে রওয়ানা হয়ে যান হিন্দু¯Íানের উদ্দেশ্যে। সিলেট অঞ্চলের সাথে মামার দেয়া মাটির মিল পাওয়ায়, সেখানেই বসতি গড়ে তুলেন তিনি। এর উদ্দেশ্য ছিলো এ এলাকার নির্যাতিত, নিগৃহীত মানুষের পাশে দাঁড়ানো। তিনি জ্ঞানের আলো ছড়ালেন এখানকার বাসিন্দাদের মাঝে। যার ফলশ্রæতিতে সিলেটের মাটি পরিণত হলো পূণ্যভ’মিতে। এমনই অনেক মুসলিম সাধক তৈরি হয়েছিলেন কোনিয়ার মাটি থেকে। তারপর তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তকে আলোকিত করেছেন সত্যের আলো দিয়ে।
মুসলিম সুফিবাদ ও আধ্মাত্মবাদের দূর্গ পবিত্র ভ’মি কোনিয়া ধন্য হয়েছে হজরত শাহজালাল (রা.) এর বাবা জালালউদ্দিন রুমির স্পর্শে। পারস্যের এ কবি জীবণের শেষ পঞ্চাশটি বছর কাটিয়েছিলেন কোনিয়াতেই এবং এখানেই রয়েছে তাঁর সমাধিসৌধ। যা বর্তমানে মেভলানা জাদুঘর হিসাবে পরিচিত। রুমির অপর নাম মেভলানা। এ জাদুঘরে রুমির কবরের পাশেই রয়েছে তাঁর বাবা বাহাউদ্দিনের কবর। এ মাটি আলোকিত হয়ে উঠেছে ইবনে আরাবির মতো মুসলিম সুফিদের জ্ঞানের আলোতে। তিনি ১২০৭ সালে সেলজুক সরকারের আমন্ত্রণে সেখানে যান। এখানে বসবাস করেছেন ইতিহাসের রহস্যময় ব্যক্তি নাসিরুদ্দিন হোজ্জ্বা। ১৩ শতকের শেষের দিকে খুব সম্ভবত ১২৮৫ সালে তিনি মৃত্যুবরণ করেন এ মাটিতেই।
মুসলমান আধ্যাত্মবাদের এ ভ’মির অবস্থান প্রাচীন এনাতোলিয়া মালভ’মির কেন্দ্রে। ভ’মধ্য সাগর থেকে এর দূরত্ব ২৫০ কিলোমিটার এবং কৃষ্ণ সাগর থেকে ৫০০ কিলোমিটার। ইতিহাস সন্ধানের উদ্দেশ্যে মাটি খনন করে দেখা যায় বর্তমান তুরস্কের প্রাচীন এ নগরী গড়ে উঠেছিলো তাম্র যুগের শেষের দিকে। অর্থাৎ খ্রিস্টপূর্ব ৩০০০ সালে। তবে এর ইতিহাস মোটামুটি স্পষ্টভাবে পাওয়া যায় ১৫০০ খ্রিস্টপূর্বে হিটিটিস সময়কাল থেকে। পরবর্তীতে বিভিন্ন সময়কালে একে শাসন করেছেন বিভিন্ন শাসকরা। ইতিহাসের সবচেয়ে প্রাচীন নগরী জাজিয়ানটেপের মতো কোনিয়াও ছিলো মেসোপটিমিয়া সভ্যতার অংশ। জাজিয়ানটেপে বিভিন্ন শাসক গোষ্ঠির আগমন-প্রত্যাগমনের মতোইএখানেও ঘটেছে তাই। খ্রিস্টপূর্ব ১২০০ সালের দিকে কোনিয়া নগরী চলে যায় সাগরে ভেসে আসা বণিকদের দখলে। খ্রিস্টপূর্ব ৮ শতকে কেন্দ্রীয় এনাতোলিয়ায় ফ্রেগেইনসরা তাদের রাজ্য স্থাপন করে।
৬৯০ খ্রিস্টপূর্বে এটি সিমেরিয়ানদের দখলে যায়। এর আরও পরে নগরীটি পারস্য সাম্রাজ্যের অন্তর্ভূক্ত হয় এবং পরসিয়ানদের হাতে থাকে ৩৩৩ খ্রিস্টপূর্বে আলেকজান্ডারের বিজয়ের পূর্ব পর্যন্ত। আলেকজান্ডার এক যুদ্ধে দারিউসকে পরাজিত করে তার সাম্রাজ্য আয়ত্বে নেন। পরবর্তীতে অর্ধেক পৃথিবীর শাসক আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য ভাগ হয়ে যায়। তখন কোনিয়া এলাকাটি অন্তর্ভূক্ত হয় আলেকজান্ডারের সামরিক অফিসার সেলুকাস এর শাসনের আওতায়। হেলেনিস্টিক সময়কালে নগরীটি শাসিত হয় পারগামন রাজাদের মাধ্যমে। সর্বশেষ পারগামন রাজা ৩য় আত্বালুস মারা যান এখানেই। ১০৭১ সালে সেলজুক তুর্করা এ এলাকা অধীনে নেয়। পরবর্তী ১০৯৭ সাল থেকে ১২৪৩ সাল পর্যন্ত কোনিয়া ছিলো রুম সালতানাতের রাজধানী। মূলত এ নগরীটি ব্যপকভাবে গড়ে উঠে ১২ শতকের শেষার্ধের দিকে। রাজনৈতিক সঙ্ঘাতের কারণে ১২২০ সালে কোনিয়া পরিপূর্ণ হয়ে উঠে খারেজমিড থেকে আগত শরণার্থীদের দ্বারা। সেলজুক সময়কালের পর এ অঞ্চল শাসন করে অটোমানরা। স্বাভাবিকভাবেই নাগরিক সুবিধা ও অর্থনৈতিক স্বাচ্ছন্দের জন্য বিভিন্ন অনুন্নত অঞ্চল থেকে মানুষ নগরমুখী হয়। এ প্রবণতার কারণেই মানবস্পন্ধনে ক্রমেই মুখরিত হয়ে উঠতে থাকে কোনিয়া। অটোমান সময়কালে ১৮৯৫ সালের এক হিসাবে এ নগরীর বাসিন্দা ছিলো পঁয়তালিøশ হাজার। এদের মাঝে ৪২,৩১৮ জন মুসলমান, ১,৫৬৬ জন আরমেনিয়ান খ্রিস্টান এবং ৮৯৯ জন গ্রীক খ্রিস্টান। তখন মসজিদের সংখ্যা ছিলো ২১ এবং চার্চ ৫টি। পরবর্তীতে ইটালিয়ান রেলওয়ে শ্রমিকদের জন্য ১৯১০ সালে একটি চার্চ নির্মাণ করা হয়। ১৯২৩ সালে গ্রীক-তুর্কি জনসংখ্যার আদান প্রদানের কারণে এটি কেবলমাত্র মুসলমানদের নগরীতে পরিণত হয়।
কোনিয়াতে তুরস্কের বৃহত্তর বিশ্ববিদ্যালয়গুলোর একটি সেলকুক বিশ্ববিদ্যালয় অবস্থিত। এটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। নগরীটি একসময় সেলজুক সাম্রাজ্যের রাজধানী ছিল বলে সে সাম্রাজ্যের নামানুসারে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। মূলত সেলজুক থেকেই সেলকুকের উৎপত্তি। কোনিয়া নগরীটি প্রাচীন হওয়ায় স্বাভাবিকভাবেই এখানে রয়েছে অসংখ্য প্রাচীনতম নিদর্শন। আর এসব কারণেই কোনিয়া থেকে প্রতিনিয়ত ভেসে আসছে ইতিহাসের পদধ্বনি। এখানে রয়েছে প্রাচীন স্থাপনা আলাউদ্দিন মসজিদ। এটি নির্মিত হয়েছিলো ১২ এবং ১৩তম শতাব্দীর মাঝামাঝি সময়ে। সুলতান আলাউদ্দিন কায়কোবাদের নামানুসারেই নামকরণ করা হয়েছিলো এর। ঐতিহাসিক এ স্থাপনার একভাগে মূল মসজিদ এবং অন্য ভাগে সুলতান আলাউদ্দিন কায়কোবাদসহ সেলজুক সালতানাতের বিভিন্ন ব্যক্তিদের কবর। কোনিয়াতে অবস্থিত প্রাচীন বিভিন্ন বিদ্যাপিঠ বর্তমানে অতীত নিদর্শনগুলোকে বুকে ধারণ করে জাদুঘর হিসাবে টিকে রয়েছে। এরকম জাদুঘর হলো ইঞ্চ মিনারাট মাদ্রাসা এবং কারাটায়া মাদ্রাসা।
মানুষের সন্তরণে সভ্যতা গড়ে উঠে মানুষের প্রয়োজনেই। এর কোনটি টিকে থাকে, কোনটি আবার হারিয়ে যায় সময়ের স্রোতে। আবার অ¯িÍত্ব টিকিয়ে রাখলেও অনেক সভ্যতা থেকে বিলীন হয়ে যায় অতীত অনেক শিল্প ও সংস্কৃতির ব্যবহারিক দিক। কিন্তু কোনিয়া এখনো জলাঞ্জলি দেয়নি তাদের অতীত সৌখিন শিল্প গালিচা বুনন। জাজিয়ানটেপের মতোই এ নগরীর গালিচাও বিশ্বব্যাপী সমাদৃত। তেমনি এ ভ’খন্ডটি সমাদৃত এখানকার আধ্মাত্বিক সাধক ও মুসলিম সুফিদের পান্ডিত্যের জন্য। তবে ধর্ম নিরপেÿ তুরস্কের বৈরি বাতাস বয়ে গেলেও একেবারে লন্ডভন্ড করে দিতে পারেনি একসময়কার ইসলামের দূর্গ এই নগরীকে। এখনো পরম যতেœ অতীতকে আগলে রেখেছে পবিত্র ভ’মি কোনিয়া।

গীজা
পিরামিডের নগরী গীজা। প্রাচীন এ নগরীতে অবস্থিত আশ্চর্য স্থাপনা গ্রেট পিরামিড গীজা। অনেকের ধারণা এ স্থাপত্যটি চাঁদের বুক থেকেও দেখা যাওয়া সম্ভব। এখানে রয়েছে মায়াবী এক স্থাপনা স্ফিংসসহ আরো অনেক পিরামিড। পিরামিডের কারণে বিশ্বব্যাপী এ ব-দ্বীপটি পরিচিত হলেও অনেকের ধারণা এটি পরিপূর্ণ এক মরু এলাকা। মূলত তা নয় মিশরীয় সংস্কৃতির গুরুত্বপূণৃ এ স্থানে রয়েছে ঘনবসতি। ২০০৬ সালের এক হিসাব অনুযায়ী গীজাতে রয়েছে ২,৬৮১,৮৬৩ জনের বসতি। নীল নদের পশ্চিম তেির অবস্থিত নগরী গীজার অবস্থান রাজধানী কায়রো থেকে ২০ কিলোমিটার দÿিণ পশ্চিম দিকে। বর্তমানে এটি গীজ গভর্ণরেটের রাজধানী। আরবি ‘গীজা’ শব্দের অর্থ ‘সীমান্ত’। আর এ কারণেই গ্রেট পিরামিড গীজাকে অবস্থানগতভাবে বলা হয় মাঝে এবং সীমান্তে।
মিশরের প্রাচীন এ মালভ’মিতে বসতির সূচনা শুরু হয়েছে ৫০০০ বছর আগে ফারাউ শাসকদের সময় থেকে। ধারণা করা হয় এ নগরীটি গড়ে উঠেছে খ্রিস্টপূর্ব ২৫৬৮ সালে। পিরামিড নির্মাণ ও এ সংক্রান্ত বিভিন্ন পেশার উপর ভিত্তি করে এখানে বসতির শুরু হয়। আর ক্রমেই এতে আসতে থাকে নতুন নতুন পরিবর্তন। তবে নগরীটির জৌলুস ব্যাপকভাবে বৃদ্ধি পায় ১৮ শতকে এবং সা¤প্রতিক বিংশ শতাব্দীতে। এখানে রয়েছে খ্রিস্টপূর্ব ২৬০১ থেকে ২৫১৫ সাল পর্যন্ত ফারাউ শাসক মেনকিউর, খাফরে এবং খুফুর স্মৃতি।
গীজাতে সারা বিশ্ব থেকে পর্যটকরা ছুটে আসে ‘গ্রেট পিরামিড গীজা’র আকর্ষণে। মিশরে পিরামিডের সংখ্যা ১০০ টিরও বেশি, এর মাঝে সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ পিরামিড হলো গীজা। মিশরের গীজা ব-দ্বীপে অবস্থিত পিরামিডগুলোর মাঝে এটি সর্ববৃহৎ এবং সর্বাধিক পরিচিত। তাই এ পিরামিডকেই বলা হয় গীজা। গীজাতে উলেøখযোগ্য আরো তিনটি পিরামিড রয়েছে, এগুলো হলো গ্রেট পিরামিড অব খেফরান, গ্রেট পিরামিড অব মেনকিউর এবং স্ফিংস। সিংহের দেহ ও মানুষের চেহারার আকৃতিতে নির্মিত স্ফিংস যেন এক বিশাল মায়াবী মানবপশু।
মিশরের এ ব-দ্বীপটিকে বলা যায় সমাধির দ্বীপ। কারণ পিরামিড সমাধিসৌধ হিসেবেই পরিচিত। প্রাচীন মিশরীয় প্রতাপশালী ফারাও শাসকরা মারা গেলে তাদের লাশ সংরÿণে রাখার জন্য নির্মাণ করা হতো পিরামিড। তাদের ধারণা ছিলো এর ভেতরই অতিবাহিত হবে মৃতের পরবর্তী জীবণ। আর দ্বিতীয় জীবন সুখে শান্তিতে অতিবাহিত করার জন্য এগুলো নির্মাণ করা হতো রতœাগারসমেত। এসব রতœাগারে লাশ রেখে আসার সময় তারা দিয়ে আসতো অনেক ধন-রতœও। তাছারা নিয়মিত সেখানে দেয়া হতো খাবার।
পিরামিড বলতে পৃথিবীব্যাপী যেটি পরিচিত সেটি হলো, মিশরের গীজায় অবস্থিত সবচেয়ে উঁচু পিরামিড গীজা। অন্যগুলোর মতো গীজার ভেতর কোন ফারাও রাজার মৃতদেহ নেই। আর স্বাভাবিকভাবেই এ কারণে কোন রতœাগারও নেই। কিন্তু অনেক চোরদের ধারণা ছিলো গীজার ভেতরও রয়েছে অঢেল রতœ ভান্ডার। এ কারণে বিভিন্ন সময় কাঙ্খিত সে রতœগুলোকে সরিয়ে ফেলার জন্য এতে অভিযান চালাতো তারা। কিন্তু এর ভেতরকার সুড়ঙ্গগুলোর বিন্যাস ও গতিপথ এতই জটিল ছিলো যে পথ হারিয়ে ফেলতো অনেক রতœ লুটেরা। গীজাকে সঠিক ব্যবস্থাপনায় নেয়ার আগে বহু চোর এবং কৌতুহলীদেরকে লাশ হতে হয়েছে এর ভেতর।
পৃথিবীর এই আশ্চর্য স্থাপনাগুলোকে বুকে ধারণ করে পর্যটন নগরী হিসাবে টিকে আছে গীজা। মিশরের অর্থনীতিতে বড় একটি অবদান রাখছে এই নগরীর আশ্চর্যতম আকর্ষণ।

জিয়ান

আদিম মানুষের একটি গোষ্ঠী ল্যানটিয়ান। বর্তমান পৃথিবীতে এই গোষ্ঠীকে নিয়ে সৃস্টি হয়েছে অনেক প্রশ্নের। সেই সাথে এদেরকে নিয়ে প্রচলিত রয়েছে অনেক কিংবদন্তি। কেউ কেউ এদেরকে মানুষ হিসাবে বিবেচনা করলেও নির্দ্বিধায় পুরোপুরি মানুষের আওতায় ফেলছেননা। কেওবা বলছেন এরা আদৌ মানুষ ছিলোনা। আবার কেউ তুলে ধরছেন বিবর্তনবাদের যুক্তি। ১৯৬৩ সালে চীনের ল্যানটিয়ান এলাকায় আদিম মানুষ ল্যানটিয়ানদের অ¯িÍত্বের প্রমাণ পাওয়া যায়। বর্তমান ল্যানটিয়ানের ৫০ কিলোমিটার উত্তর পশ্চিম দিকেই চীনা সংস্কৃতির সমৃদ্ধ নগরী জিয়ান। অনেকেই ধারণা করছেন ইতিহাসের প্রাচীনতম এ এলাকায় বসতির সূচনা হয়েছে ল্যানটিয়ানদের মাধ্যমেই। পর্যায়ক্রমে তা এসে উপনীত হয়েছে আজকের জৌলুসপূর্ণ অবস্থায়। অনুমান করা হয় নগরী হিসাবে এর প্রতিষ্ঠা হয়েছিলো খ্রিস্টপূর্ব ২২০৫ সালে। জিয়ান ঐতিহাসিকভাবে ‘চেঙ্গান’ নামে পরিচিত। এটি বর্তমান চীনের শাঞ্জি প্রদেশের রাজধানী। চাইনিজ শব্দ জিয়ানের অর্থ ‘শান্তি’।
জিয়ান সংস্কৃতি সমৃদ্ধ নগরী। খ্রিস্টপূর্ব ১১ শতকে এটি চীনের সাংস্কৃতিক এবং রাজনৈতিক রাজধানী হিসাবে পরিচিতি পায়। তখনকার জউ শাসনের রাজধানী ছিলো বর্তমান জিয়ানের পশ্চিম অংশ ফেঙ্গ এবং হাউ এলাকা। পরবর্তীতে অর্থাৎ ২২১-২০৬ খ্রিস্টপূর্বের সময়কাল চীন ছিলো কীন শাসনের অধীনে। তখনও এ নগরীর রাজধানী ছিলো উত্তর পশ্চিম এলাকা জিয়ানায়াঙ্গ। এই জিয়ানায়াঙ্গই বিবর্তনে জিয়ান-এ এসে পৌঁছায়। খ্রিস্টপূর্ব ২০২ সালে হান শাসনের প্রতিষ্ঠাতা লিউ বগের সময়ও চাঙ্গান এর রাজধানী ছিলো এই নগরী। এখানেই তিনি নির্মাণ করেন চাঙ্গালী পেলেস। বর্তমান জিয়ানের উত্তর অংশে উয়িয়াঙ্গ প্যালেসটিও নির্মাণ করেন তিনিই। ২০০৫ সালের শেষের দিকের এক হিসাবে জিয়ানের লোকসংখ্যা ছিলো ৮.০৭ মিলিয়ন। যার ৫১.৬৬ শতাংশ ছিলো পুরুষ এবং ৪৮.৩৪ শতাংশ ছিলো মহিলা। জিয়ানের অধিবাসীদের অধিকাংশ হান চাইনিজ। যাদের পরিমাণ ৯৯.১ শতাংশ। শহরে মুসলিম হুই এর সংখ্যা ৫০,০০০।
প্রাচীন এ নগরীতে এখন রয়ে গেছে ইতিহাসের অনেক চাপ। নগরীর চারপাশ ঘিরে রেখেছে ঐতিহাসিক একটি দেয়াল। এখানে রয়েছে কীন শি হুয়ান্ডা এর সমাধি ফলক এবং তার সময়কার তৈরি টেরাকোটা আরমি। তাছারা এখনো কাঠামো টিকে রয়েছে জউ শাসনের অনেকের সমাধীসৌধের।


আসিয়ুট
কায়রো থেকে ৩৭৫ কিলোমিটার দÿিণে প্রাচীন নগরী আসিয়ুটের অবস্থান। ধারণা করা হয় এ এলাকা নগরী হিসাবে গড়ে উঠেছিলো ফারাও শাসকদের সময় ২১৬০ খ্রিস্টপূর্বে। বর্তমান মিশরের আধুনিক আসিয়ুট প্রদেশের রাজধানী এ শহরটি ৩১০০ খ্রিস্টপূর্বে ছিলো মিশরের একটি প্রশাসনিক বিভাগ। যাকে বলা হতো নোম। মিশরীয় খ্রীস্টানদের উলেøখযোগ্য পরিমাণের বসবাস এখানে।
নীল নদের পশ্চিম তীরের জৌলুসপূর্ণ এ নগরী মূলত একটি দ্বীপ। এর আকৃতি কলাসদৃম্য হওয়ায় ইংরেজীতে একে বেনানা দ্বীপ বলা হয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং মুক্ত আবহাওয়ার আকর্ষণে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসেন অবকাশ কাটানোর জন্য। শেফার্ড শাসনের সময়কালে এ দ্বীপটি প্রথম আবিষ্কার করেন রিকামাই।
বর্তমানে আসিয়ুট মিশরের কৃষিÿেত্রের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এখানে রয়েছে বিখ্যাত বিদ্যাপিঠ আসিয়ুট বিশ্ববিদ্যালয়। যা মিশরের ৩য় বৃহত্তম একটি বিশ্ববিদ্যালয়। এখানে ১৯০২ সালে নির্মাণ করা হয় আসিয়ুট ব্যারেজ। মিশরের প্রাচীন এ নগরীর উলেøখযোগ্য একটি প্রতিষ্ঠান হলো লিলিয়ান ট্রেশার এতিমখানা। যা প্রতিষ্ঠা করেছিলেন যুক্তরাষ্ট্রের অধিবাসী লিলিয়ান ট্রেশার। ১৯৬১ সালে তিনি আসিয়ুটেই মৃত্যুবরণ করেন। ৫ম শতকের গ্রীক কবি কলুনুস উঠে এসেছিলেন এ নগরী থেকেই। এখানকার বাসিন্দা ছিলেন মিশরের ২য় প্রেসিডেন্ট জামাল আবদাল নাছের।









লাক্সার

দÿিণ মিশরের নগরী লাক্সার। একটি উন্মুক্ত জাদুঘর হিসাবে এ নগরীর পরিচয় রয়েছে বিশ্বব্যাপী। অর্থাৎ পুরো লাক্সার শহরটিই একটি জাদুঘর। এর প্রতিটি অলি-গলিতে খুঁজে পাওয়া যায় ইতিহাস। নগরীর বাতাসে প্রতিনিয়ত ভেসে বেড়ায় ইতিহাসের পদধ্বনি। উন্মুক্ত জাদুঘরের এ শহরে রয়েছে অসংখ্য মনুমেন্ট, গীর্জা এবং সমাধিসৌধ। এখানকার আকর্ষণ নীল নদের পশ্চিম তীরে অবস্থিত কিং ভ্যালী এবং কুইন ভ্যালী। খ্রিস্টপূর্ব ১৬ থেকে ১১তম শতকে সেখানকার রাজা এবং প্রতাপশালীদের সমাহিত করা হয়েছে এ কিং ভ্যালিতে আর তাদের স্ত্রীদের সমাধি রয়েছে কুইন ভ্যালিতে। আর এ কারণেই পৃথিবীর পর্যটকদের টেনে আনে ঐতিহাসিক এ স্থান।
লাক্সার নগরী বর্তমান মিশরের লাক্সার গভর্ণরেটের রাজধানী। ৪১৬ কিলোমিটার ব্যাপ্তীর এ নগরীতে ১৯৯৯ সালের হিসাব অনুযায়ী ৩৭৬, ০২২ জন লোকের বসবাস। মিশরের প্রাচীন নগরী থিবিস এর একটি অংশ লাক্সার। থিবিস হলো গ্রীক একটি নাম। মিশরের একটি নগরী হিসাবে ৩২০০ খ্রিস্টপূর্বে এটি শুরু হয়। ধারণা করা হয় লাক্সার নগড়ী হিসাবে গড়ে উঠেছিলো ২১৬০ খ্রিস্টপূর্বে। স্থানীয়ভাবে এটি পরিচিত ছিলো প্রধানতম নগরী হিসাবে। কোনসময় এটি পরিচয় পেয়েছে ‘রাজদন্ডের নগরী’ হিসাবে। আবার এটি বর্তমানে সমাধিসৌধের নগরী হিসাবেও পরিচিত। এ নগরীর গুরুত্ব বৃদ্ধি পায় মূলত সা¤প্রতিক ১১তম শাসকের সময়। মূলত তখনই শহরটি সমৃদ্ধি লাভ করে। তখন থেকেই বৃদ্ধি পায় বাসিন্দাদের জীবণযাত্রার মান, সামাজিক অবস্থান এবং নগরীর জৌলুস। সেই সাথে এটি প্রজ্ঞা, শিল্প, ধর্ম এবং রাজনীতির কেন্দ্রও হয়ে উঠতে থাকে ক্রমেই।
লাক্সারের অর্থনীতি মিশরের অন্যান্য নগরীর মতোই। তবে এর বড় অংশ নির্ভর করে পর্যটন শিল্পের উপর। আর এখানকার উৎপাদনের গুরুত্বপূর্ণ মাধ্যম কৃষি। বাসিন্দাদের বড় একটি অংশই কৃষি কাজের উপর নির্ভরশীল।

লিসবন
ইতিহাসের প্রাচীনতম নগরী লিসবন। পর্তুগালের পশ্চিম অংশের এ নগরী ছুঁয়েই প্রবাহিত হচ্ছে টাগুস নদী। সভ্যতার ধুলিকণাকে সময়ের স্রোতে প্রবাহিত করে দিয়ে আপন প্রবাহে আটলান্টিক মহাসাগরে নিজেকে বিলীন করে দিচ্ছে এ নদী। বর্তমানে লিসবনের বড় পরিচয় হলো এটি পর্তুগালের রাজধানী। স্থানীয়ভাবে এর উচ্চারণ লিসবয়া। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ২০০০ সালে গড়ে উঠেছিলো নগরীটি। তবে সেই সময় থেকে এর ইতিহাস স্পষ্ট করে কিছুই বলা যায়না। প্র¯Íর যুগে এখানে বসতি ছিলো আইবেরিয়ানদের। এ আইবেরিয়ানদের অধিকাংশই তখন বসবাস করতো আটলান্টিক ইউরূপে। সম্ভবত তারা এ এলাকায় এসে বসতি স্থাপন করে।
মূলত লিসবন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সংস্কৃতিকভাবে ব্যাপকভাবে সমৃদ্ধিলাভ করে ক্রুসেডারদের অধিগ্রহণে যাবার পর থেকে। খ্রিস্টপূর্ব ১১৪৭ সালে ক্রুসেডাররা খ্রিস্টানদের বসতির জন্য দখল করে নেয় এ এলাকা । এর পর থেকে লিসবনের জৌলুস ক্রমেই বাড়তে থাকে। খ্রিস্টপূর্ব ৮ম শতকে নগরীটি অধিগ্রহণ করে মুরস। আর ৫ম শতকে অধিগ্রহণ করে জুলিয়াস কায়জার। পরবর্তীতে খ্রিস্টপূর্ব ২৫০ সালে লিসবন চলে যায় রোমানদের অধীনে।

বর্তমানে ৮৪.৮ বর্গকিলোমিটারজুড়ে ব্যাপ্ত লিসবন শহরের জনসংখ্যা ৫৬৪৫৬৭ জন। এর মাঝে পৌর এলাকার স্থায়ী অধিবাসী ২.৮ মিলিয়ন এবং ৩.৩৪ মিলিয়ন লোক ঘিঞ্জিভাবে বসতি স্থাপন করেছে নগরীর সীমান্তে। পর্তুগালের অর্থনীতিতে সম্পদে সমৃদ্দশালী এ নগরীর বড় অংশের অবদান থাকে। নগরীর পশ্চিম দিক মানসান্টু ফরেস্ট পার্কের সবুজ বেস্টনিতে ঘেরা। ইউরুপের বৃহত্তম এ পার্কটির ব্যপ্তি ১০ বর্গ কিলোমিটার।
ভ’মধ্যসাগরীয় আবহাওয়ার নগরী লিসবন স্থাপত্য শিল্পে সমৃদ্ধ। এখানে খুঁজে পাওয়া যাবে রুমান, গোনিক, ম্যানুইলাইন, বারাকুই, পর্তুগীজ, আধুনিক, উত্তরাধুনীকসহ বিভিন্ন সময়কালের নানা আকর্ষণীয় স্থাপনত্য শৈলী। শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য প্রাচীন মনুমেন্ট আর ঐতিহাসিক স্থাপনা। যেগুলো থেকে প্রতিনিয়ত ভেসে আসছে ইতিহাসের পদধ্বনি।

সোমবার, আগস্ট ০৩, ২০০৯

সেরা কর্মীর সম্মাননা গ্রহণ করছি

কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০০৮ সালের সেরা কর্মীর সম্মাননা গ্রহণ করছি।
ঘটনাটা ঘটেছিলো ২০০৯ এর ২৭ জুলাই।
বি:দ্র: ছবির সৌন্দর্যবর্ধনের প্রয়োজনে আমাদের ব্র্যান্ড ম্যানেজার সাহেবের চেহারা ক্যামেরার সামনে স্পস্ট দেখা গেলেও অতিশয় অস্পস্ট ও ক্ষীণ চেহারার লোকটা যে সত্যি সত্যিই আমি এ ব্যাপারে কোন সন্দেহ নেই।

রবিবার, আগস্ট ০২, ২০০৯

ইতিহাসের পদধ্বনি: প্রথম পর্ব


শাহ মুহাম্মদ মোশাহিদ
মানব বসতির বিভিন্ন পর্যায়ে গড়ে উঠেছিলো সভ্যতম অনেক নগরী। নাগরিক সুবিধার বৈশিষ্ট্যে সমুজ্জ্বল এ নগরীগুলো মানুষ গড়ে তুলেছিলো নিজেদের প্রয়োজনেই। নিজস্ব বুদ্ধিমত্তার যে আলাদা গুণ রয়েছে মানুষের মাঝে, এ কারণেই তাদের পÿে প্রকৃতির অনেক অনুষঙ্গকে নিজেদের মতো গড়ে নেয়া সম্ভব। কিন্তু এগুলো টিকিয়ে রাখাও কি মানুষের সাধ্যের ভেতর? নাহ, যদি তাই হতো তবে পৃথিবীতে গড়ে উঠা অনেক সভ্যতাই হারিয়ে যেতোনা সীমাহিন শূন্যে। প্রাচীন নগরীগুলোর মাঝে কোনটির স্থান এখন কেবল ইতিহাসের পাতায়। আবার কোনটির খবর হয়তো বর্তমান পৃথিবীর কেউ জানেইনা। অপরদিকে কালের ধূলোয় পুরনো অনেক নগরীই সৃস্টির পর থেকে নিরবচ্ছিন্নভাবে ধরে রাখতে পেরেছে প্রাণশক্তি। এখনো প্রাণোচ্ছল সেই নগরীগুলোর শিরা উপশিরায় বিরাজ করে জীবণের উষ্ণতা। প্রকৃতি তার আপন নিয়মেই গিলে ফেলে সভ্যতম অনেক জনপদকে। আবার আপন নিয়মেই সময়ের সাথে টিকিয়ে রাখে কোন কোন নগরীর প্রাণ। প্রকৃতির এই নিয়মকে বেঁধে দিয়েছেন যে সত্ত¡া, তাঁর ইচ্ছার উপরই নির্ভর করে জীব, জগত, নগর এবং সভ্যতার উত্থান পতন। এ পরম সত্ত¡ার সাথে তুলনীয় নয় অন্য কোন কিছুই। কিন্তু তবুও কালের অভিযাত্রায় বিভিন্ন পৌত্তলিক নগরীতে পূজনীয় করে তোলা হয়েছিল অন্য কোন সত্ত¡াকে। অবাক হতে হয় এই ভেবে যে, কালের স্রোতে ভেসে যাওয়া অসংখ্য নগরীর প্রায় সবই ছিলো পৌত্তলিকতায় পরিপূর্ণ। অন্যদিকে গড়ে উঠার পর হাজার হাজার বছরের ইতিহাস নিয়ে বেঁচে থাকা নগরীগুলোতে পাওয়া যায়না এতটুকু পৌত্তলিকতার ছুঁয়া। এমন কয়েকটি প্রাচীন শহরই এর প্রকৃষ্ট উদাহরণ। যেগুলো থেকে প্রতিনিয়ত ভেসে আসছে ইতিহাসের পদধ্বনি।

জাজিয়ানটেপ
কোথাও জলপাই বন, কোথাও ভিনেয়ার্ড কিংবা পে¯Íাবাদমের তরুবিথী আগলে রেখেছে প্রাচীন এ শহরটিকে। ভ’মধ্য সাগরের ১২০ কিলোমিটার পূর্বেই এর অবস্থান। অদূরে বয়ে গেছে ইউফ্রেটিস নদীর সরু একটি প্রবাহ সাকিরসুঁই। ইতিহাসের কোন এক ভাঁজে এ শহরটি গড়ে উঠেছিলো নাগরিক জীবণের উপযোগী হিসাবে। এখানকার প্রাচীন স্থাপনাগুলো এখনো শব্দ তুলে মাটি এবং মানুষের হৃদয় নিংড়ানো পললের। এখানে কান পেতে এখনো অনুভব করা যায় প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার স্পন্ধন।
পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর মাঝে জাজিয়ানটেপ হলো সবচেয়ে পুরনো। ধারণা করা হয় তুরস্কের এ শহরটি প্রতিষ্ঠিত হয়েছিলো আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছরেরও (খ্রিস্টপূর্ব ৩৫৫০) আগে। সময়ের স্রোতে প্রবাহিত হয়ে অনেক শহর গড়ে উঠলেও আবার এ স্রোতেই বিলীন হয়ে গেছে সেগুলো। কিন্তু ইতিহাসের সবচেয়ে প্রাচীন নগরী জাজিয়ানটেপ আজ পর্যন্ত ধরে রাখতে পেরেছে প্রাণ শক্তি। একদিন যে নগরীতে স্পন্দন তুলেছিলো মানুষ, সেই নগরী এখনো আগলে আছে মানুষের কোলাহলকে। তুরস্কের দÿিণ পূর্বাঞ্চলের সবেচেয়ে বড় শহর এই জাজিয়ানটেপ। আরো মজার ব্যাপার হলো মেসোপটেমিয়া সভ্যতাকেও ধারণ করেছিলো এখানকার অধিবাসীরা। ঐতিহাসিক মেসোপটেমিয়া সভ্যতার দÿিণ পূর্ব অঞ্চলে অবস্থিত এনাটোলিয়া পর্যটন এলাকা। সভ্যতম এনাটোলিয়ার পশ্চিমেই জাজিয়ানটেপের অবস্থান। অতীতকে জানার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত মানুষ ছুটে আসছে এনাটোলিয়াতে। ভাবের জগতে ভর করে ভ্রমণে বেরিয়ে পরছে মেসোপটেমিয়ায়। আর তাদের ভাবনার উপকরণ হিসাবে কাজ করছে অসংখ্য প্রাচীনতম নিদর্শন। এগুলোর অনেক কিছুকেই প্রদর্শনের জন্য সংরÿনে রেখেছে জাজিয়ানটেপ জাদুঘর। শহরের বুকে মজবুত ভীত নিয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন স্বাÿীগুলো পর্যটকদের কানে কানে বলে যাচ্ছে সময়ের কাহিনী। কেবল তাই নয় এর আয়তন, ছিমছাম আধুনিকতা, নান্দনিক বিন্যাস এবং জৌলুস যে কাউকে টেনে নিতে বাধ্য অতিত মেসোপটেমিয়ায়। আয়তনের দিক থেকে সমগ্র তুরস্কে এর অবস্থান ষষ্ঠতম। প্রাচীন এ শহরকে কেন্দ্র করে বর্তমান তুরস্কে জাজিয়ানটেপ নামে রয়েছে একটি প্রদেশ। প্রশাসনিকভাবে প্রদেশ জাজিয়ানটেপ পরিচালিত হয় দুটি কেন্দ্রীয় জেলার অধীনে। এর একটি সাহিনবে এবং অপরটি সেহিতকামিল। দÿিণ দিক থেকে জাজিয়ানটেপের সীমা সিরিয়ার সাথে। তবে সেদিকের এক অংশে রয়েছে কিলিস। উত্তরে আদিয়ামান, পূর্বে সানলিউরফা, দÿিণ পশ্চিমে হাটায়, পশ্চিমে ভ’মধ্য সাগর ও জাজিয়ানটেপের মাঝখানে ওসমানিয়া এবং উত্তর পশ্চিমে কাহরামানমারাসের অবস্থান।
ভৌগলিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ জাজিয়ানটেপ প্রাচীন কাল থেকেই বন্ধুত্বপূর্ণ ও উদার শহর হিসাবে পরিচিত। আকর্ষণীয় নির্মাণশৈলী ও সভ্য মানুষের পদচারনায় ২১৩৮ বর্গ কিলোমিটার ব্যাপী বিস্তৃত এ শহরটি পরিণত হয়েছে জীবন্ত এক আধুনিক শহরে। ১৯১১ সালের এনসাইকোপিডিয়া ব্রিটেনিকার তথ্য অনুযায়ী ১৯ শতকের শেষের দিকে এর জনসংখ্যা ছিলো ৪৫,০০০ এর মতো। এর দুই তৃতীয়াংশ ছিলো মুসলমান। আর সর্বশেষ ২০০৭ সালের শুমারি অনুযায়ী মেট্রোপলিটন এরিয়ার লোকসংখ্যা ১,২৩৭,৮৭৪। এদের মাঝে সিরিয়ান ইহুদীদের সংখ্যাও উলেøখযোগ্য পরিমাণ। নানা সময় সিরিয়ান ইহুদীদের এনটেবি বংশীয়রা বি¯Íার লাভ করে। আর সেখানকার খ্্িরস্টানদের অধিকাংশই হলো আরমেনিয়ান।
বিভিন্ন সময় বিভিন্ন শাসকের অধীনে থাকার কারণে জাজিয়ানটেপ গড়ে উঠেছে ভিন্ন এক মাত্রায়। এখানে রয়েছে নানান মানব গোষ্ঠী, ভাষা ও সংস্কৃতির ছুঁয়া। আর তাই সংস্কৃতি ভেদে এর নাম নিয়েও রয়েছে ভিন্নতা। জাজিয়ানটেপ নগরী প্রাচীন গ্রীক এবং রোমানদের কাছে দোলিখ নামে পরিচিত। যাকে তুর্কিরা দুলুক বলে থাকে। কুর্দিদের ভাষায় এটি দিলোক, আরাবীয়দের ভাষায় সেলজুকস এবং অটোমানদের কাছে এইনটেব নামে পরিচিত।
প্রাচীনতম এ নগরীর বয়স এবং ইতিহাস সন্ধানে মানুষের চেষ্টার শেষ নেই। কিন্তু এখন পর্যন্ত ইতিহাসের লেজ ধরে ধরে অন্ধকারে এগিয়ে চললেও নগরীর শুরুর সময়কালে পৌঁছা সম্ভব হয়নি। প্রতিষ্ঠার শুরু থেকে এর কোন ইতিহাস পাওয়া না গেলেও অনুমান করা হয় তাউরুস পাহাড়ের উপর প্রতিষ্ঠিত অ্যান্টিওছিয়া আত তাউরুস নামক শহরের একটি অংশ ছিলো এটি। ইতিহাসের পথ ধরে যতদূর আগানো যায়, সে সময়টা ছিলো খ্রিস্টপূর্ব ১৮ শতকে প্রাচীন এনাটোলিয়ান সভ্যতার হিটিটিস সময়কাল। কারণ বর্তমানে এখানে সময়ের স্বাÿী হিসাবে দাঁড়িয়ে থাকা প্রাচীন কেলøা ও স্থাপত্যগুলোর সাথে হিটিটিসদের বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়।
পরবর্তীতে অসংখ্যবারই হাত বদল হয়েছে এর প্রশাসনিক ÿমতা। প্রথম নাগরিক সভ্যতার ধারক হওয়ার কারণেই নানা যুদ্ধ বিগ্রহ ও উত্থান পতনের স্বাÿী হয়ে আছে এই জাজিয়ানটেপ। সাত শতকের প্রথম দিকে আরবীয়রা এই অঞ্চলে আধিপত্য বি¯Íার করে। আরবীয় শাসনের সময় বিভিন্ন সময়ে এ অঞ্চল পূর্ব রুমানদের অধীনেও যায়। আব্বাসীয় শাসনের অবসানের পর জাজিয়ানটেপ টুলুনিভস, ইখসিডিডস এবং হামদানীডসদের শাসনের অধীনেও যায়। ৯৬২ খৃস্টাব্দে পূর্ব রুমানীয় অর্থাৎ বিজানটিন্সরা এ অঞ্চল দখল করে নেয় এবং ১০৬৭ খ্রীস্টাব্দে সেলজুকদের বিজয়ের পূর্ব পর্যন্ত তা অব্যাহত থাকে। তারা তুরস্কে সেলজুক সালতানাত প্রতিষ্ঠা করে। ১০৮৬ সালে এনাটোলিয়ান সেলজুকদের কাছ থেকে এর শাসন চলে যায় সিরিয়ান সেলজুকদের কাছে। প্রথম ক্রুসেড শুরু হলে ১০৯৮ সালে এটি ক্রুসেডারদের দখলে চলে যায়। এটি ১২৫০ সালে সেলজুক সালতানাতের পুন:প্রতিষ্ঠা পর্যন্ত টিকে থাকে। সিলিসিয়ার আরমেনীয় রাজ্যের দ্বারা জাজিয়ানটেপ অধিকৃত ছিল ১১৫৫ থেক ১১৫৭ সাল পর্যন্ত এবং ১২০৪ থেকে ১২০৬ সাল পর্যন্ত। ১১৭২ সালে এ অঞ্চল অধিকার করে নূরউদ্দীন জঙ্গি। পরবর্তীতে ১১৮১ সালে তা ইতিহাসের প্রখ্যাত বীর সালাহউদ্দিন আইয়ুবীর শাসনের অধীনেও ছিলো। ১২১৮ সালে রোমের সেলজুক সালতানাত পুন: অধিগ্রহণ করে জাজিয়ানটেপকে। জাজিয়ানটেপ মঙ্গোলীয়দের শাসনাধীন ছিলো ১২৬০-১২৬১, ১২৭১-১২৭২, ১২৮০-১২৮১ এবং ১২৯৯-১৩১৭ সাল পর্যন্ত। ইসলাম ধর্মে দীÿিত হওয়া ¯øাভদের অধীনে ছিলো ১২৬১-১২৭১, ১২৭২-১২৮০, ১২৮১-১২৯৯, ১৭১৭-১৩৪১, ১৩৫০-১৩৭৮, ১৩৮১-১৩৮৯ এবং ১৩৯৫-১৫১৬ সাল পর্যন্ত। ১৫১৬ সালে মার্জদাবিক এর যুদ্ধের পর অটোমানরা এ এলাকা অধিগ্রহণ করে।
সময়ের স্বাÿী জাজিয়ানটেপ মূলত দীর্ঘ বয়সের মহিমায়ই পরিচিত পুরো পৃথিবীতে। সেই সাথে আপন সৌন্দর্য এবং অর্থনৈতিক কারণেও রয়েছে এর খ্যাতি। তামার তার এবং ইয়ামেনী ¯িøপারের জন্য এ অঞ্চল প্রসিদ্ধ। তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ এ শিল্প এলাকাকে দÿিণপূর্ব এবং পূর্ব তুরস্কের বাণিজ্যিক কেন্দ্র হিসাবে ধরা হয়। বিভিন্ন সময় বিভিন্নভাবে এ শহরটি সেজে উঠলেও আপন ঐশ্বর্যকে কখনো জলাঞ্জলি দেয়নি জাজিয়ানটেপ। ইতিহাসের অলিগলি দাবড়িয়ে বেড়ানোর উদ্দেশ্যে পৃথিবী থেকে পর্যটকরা এসে ভীর করে প্রতিনিয়ত। তাই বেশ কিছু উন্নত পর্যটন প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেখানে। এ প্রতিষ্ঠানগুলো তুরস্কের অর্থনীতিতে রাখছে বড় একটি ভ’মিকা। জাজিয়ানটেপ থেকে উৎপাদিত পণ্যের মাঝে স্ট্রাইপড সিল্ক, কটন ফেব্রিক, চামড়া জাত পণ্য, জলপাই তেল, আঙ্গুর থেকে তৈরি মিষ্টি, তামাক পৃথিবীর বিভিন্ন দেশে প্রসিদ্ধি লাভ করেছে। এখানকার উৎপাদিত পে¯Íাবাদাম পৃথিবীব্যাপি খ্যাত বলে জাজিয়ানটেপ তুরস্কে পে¯Íাবাদামের শহর হিসাবে পরিচিত।
জাজিয়ানটেপ থেকে উৎপাদিত গালিচার বেশ কদর রয়েছে বিশ্বে। গালিচা তৈরি এখানকার অনেকের ঐতিহ্যবাহী পেশা। প্রাচীন জাজিয়ানটেপের নারীরা পশম দিয়ে গালিচা বুনন করতো। তারা এ গালিচাকে নিজেদের মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে তুলতো। গালিচাকে তারা দেখতো কবিতার চিত্ররূপ হিসাবে। এর নকশাগুলোর মাঝে প্রস্তুতকারীরা ফুটিয়ে তুলে মানুষের রহস্যময় আচরণ। কখনো কখনো এসব গালিচায় থাকে ময়ূর, ঘাস খাচ্ছে এমন হরিণ, উঁচু সাইপ্রেস গাছ, অলঙকৃত ফুলদানি, জলাধার, সন্তরণরত হাঁস, রূপালি মাছ এবং লতাপাতা ও ফুলের ছবি। গালিচা কেবল সৌন্দর্যকেই ফুটিয়ে তুলেনা বরং এর নকশা ও প্রতিটি বুননের ভেতরে লুকিয়ে থাকে ভিন্ন এক রহস্য। যে কারণে যুদ্ধবিগ্রহের সময় একপÿ অপরপÿের অনেক কিছু তছনছ করে দিলেও গালিচাগুলোকে অÿত রাখতো। এসব গালিচার মূল্য হামলাকারীদের কাছেও ছিল অনেক। গালিচায় কখনো মৃত্যু, ধ্বংস, বিশৃঙ্খলা ফুটিয়ে তোলা হয়না। সৌন্দর্যকে বিকশিত করার এ মাধ্যমে অশুভকে দূরে রাখা হয়। নিষ্ঠুরতা, যাতনা ও বিষাদ একান্তই যদি তুলে ধরতে হতো তবে এসবের সাড়া দেয়া হতো সৌন্দর্যকে তুলে ধরার মাধ্যমে। প্রাচীন সব গালিচা প্রস্তুকারীই জানতো যে, সৌন্দর্যই হচ্ছে সব যাতনার নিরাময়। সৌন্দর্যপ্রিয় ও সৌখিন লোকেরা ছিলো এসব গালিচার ক্রেতা। ÿমতার শীর্ষে থাকা ব্যক্তিদের প্রাসাদে শুভা পেত অসাধারণ এসব শিল্পকর্ম। সময়ের সাথে সাথে সব কিছু পাল্টালেও মানুষের সৌন্দর্যপ্রিয়তা একেবারেই পাল্টায়না। জাজিয়ানটেপের অধিবাসিদের সেই সৌন্দর্যপ্রিয়তা বংশপরম্পরায় এখনো রয়েগেছে অটুট। সে কারণেই আজো টিকে আছে সেখানকার গালিচা শিল্প। কেবল টিকে থাকা নয় বরং সমগ্র বিশ্বকে আহŸান করছে সৌন্দর্যের দিকে। গালিচা হলো সৌন্দর্য, অভিনন্দন, সানন্দে গ্রহণ ও উৎসবের প্রতীক। এখনো এ প্রতীকের সাথে থেকে জাজিয়ানটেপ মেতে উঠে আগের মতো উৎসবে।

http://blog.bibleplaces.com/uploaded_images/West_Jerusalem_aerial_from_north,_tb010703236-786405.jpg
জেরুজালেম
মানচিত্রের উত্তরে চিলতের মতো হয়ে এসে যেখানটায় শেষ হয়েছে মৃত সাগর, এর ৩৫ কিলোমিটার অদূরেই পবিত্রতম এক পাহাড়ি উপত্যকা জেরুজালেম। মুসলমান, খ্রিস্টান এবং ইহুদী ধর্মের জন্য পবিত্র এ উপত্যকাটি সভ্যতার ছুঁয়ায় গড়ে উঠেছে জুদিয়ান পাহাড়ের পাদদেশে। কেবল ধর্মীয় কারণে নয় ভৌগলিকভাবেও জেরুজালেমের রয়েছে গুরুত্বপূর্ণ এক অবস্থান। প্রকৃতির অঢেল নিঃসর্গ যেন ঢেলে দেয়া হয়েছে এখানে। উপত্যকার পূর্ব দিকে যেমন পৃথিবীর রাহস্যঘেরা এক আশ্চর্য মৃত সাগর, তেমনি মাত্র ৬০ কিলোমিটার পশ্চিমে এসে আছড়ে পরছে ভ’মধ্যসাগরের উত্তাল তরঙ্গমালা। এরই মাঝে মানুষের বসতি। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ৩০০০ সালে শহর হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিলো জেরুজালেম। আর একেই পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম শহর হিসাবে ধরা হয়। মানুষের বসতির প্রথম দিকে জুদিয়ান পাহাড়ের শ্যামল এ উপত্যকাটি কেমন ছিলো তা ধারণা করা না গেলেও অন্তত বাইবেলিয় সময়ের কথা বলা যায়। তখন বসতির ভেতর সবুজ নয়, বরং ছিলো সবুজের ভেতর বসতি। কোথাও দেখা যেতো কাঠবাদাম, কোথাও জলপাই আবার কোথাওবা পাইন বন। কিন্তু মানুষের শুধু শুধু প্রকৃতিকে ধ্বংস করার প্রবণতার ফলে আগের সেই সবুজ এখন আর টিকে নেই। তবে পৃথিবীর অন্যান্য অনেক নগরীর সাথে তুলনা করলে এর পরিমাণ অবশ্যই বেশি। এখনো এ শহরের পূর্ব দিক ঘিরে রেখেছে নির্মল জলপাই বন। ছোট বড় অসংখ্য উপত্যকার সমন্বয়ে ভ’খন্ডটির রয়েছে ভিন্ন এক আবহ, রয়েছে অসম্ভব নান্দনিকতা। পুরাতন শহরের দÿিণ অংশ ছাড়িয়ে রয়েছে কিডরুন উপত্যকা। তারপর আবার উঁচু হয়ে উঠেছে জলপাই পাহাড়। একই দিকে গভীর ও ঢালু উপত্যকা হিন্নুন। খ্রীস্টানদের ধারণা এ হিন্নুন থেকেই শুরু হবে পাপিদের পরলৌকিক শা¯িÍ। উত্তর পশ্চিম দিকে দামেস্ক গেটের কাছাকাছি আরেক উপত্যকা তাইরুপিয়ানের অবস্থান।
জেরুজালেম জুড়ে বছরের বারো মাসই থাকে নির্মল প্রকৃতির কোমল ছুঁয়া। এখানকার বাসিন্দারা অভ্য¯Í ভ’মধ্যসাগরীয় আবহাওয়ায়। তারা যেমনভাবে অভিবাদন জানায় গ্রীষ্মকে তেমনি শীতও এদের বরণীয়। এ উপত্যকায় গ্রীষ্ম আসে আলো ও আঁধারের উষ্ণতার ব্যবধান নিয়ে। আকাশে সূর্যের উপস্থিতিতে প্রচন্ড তাপে তাঁতিয়ে উঠে এরা। আবার সূর্য তলিয়ে গেলে ঠান্ডায় কেঁপে ওঠে এরাই। কখনো কখনো ঝর ঝর করে উপত্যকাকে ভিজিয়ে দিয়ে যায় বৃষ্টি। আবার এখানে মৃদু তুষার ঝরিয়ে আগমন ঘটে শীত মৌসুমের। পবিত্রতম এ উপত্যকায় প্রকৃতির সবই ঘটে স্বাভাবিক নিয়মে। কিন্তু যত অস্বাভাবিকতা কেবল এখানকার বাসিন্দাদের মাঝেই। কোথাও কোন অসঙ্গতি না থাকলে হয়তো ইতিহাসের প্রাচীন এ নগরী নিভৃতেই চলতো সময়ের পথ ধরে। পাহাড় গলে প্রবেশ করা সাগরের নির্মল বাতাস আবার নির্মলতা নিয়ে বেরিয়ে যেতে পারতো জেরুজালেম থেকে। কিন্তু এখানকার প্রতিদিনের বাতাসে এখন নেই এতটুকু শান্তির লেশ, নেই কোন উদারতা। এখন ইজরাইলের করায়ত্তে থাকা জেরুজালেমের আকাশ বিদির্ণ করে ফাটে কামানের গোলা, বাতাসে বারুদের গন্ধ আর ভ’মিতে ভারি অস্ত্রের ঝনঝনানি। পাহাড় সাগরের মিতালিতে অবস্থান করলেও এখানকার বাসিন্দারা বিভক্ত। অনেকের চোখে ঘুম নেই, থালায় খাবার নেই, মাথা গোঁজার ঠাই নেই, জীবণের অধিকার নেই, নিজের স্বাধীনতা নেই। এ যেন পরিণত হয়েছে এক নেই উপত্যকায়।
এ উপত্যকা থেকে যারা নেই করেছে শান্তিপ্রিয় মানুষের ঘুম, তাদেরই বিষাক্ত নখর প্রতিনিয়ত দাগ কাটছে মানবতার বুকে। এখানকার দখলদারী ইহুদীদের বুনন করা জালে এখন বন্দি পুরো পৃথিবী। এ নগরীর অভ্যন্তরেই অবস্থান মুসলমানদের একসময়কার কেবলা মসজিদুল আকসার। অথচ আজ পবিত্রতম সেই স্থানে প্রার্থনার জন্য মুসলমানদের হাজারো বাঁধা। নিজের ভ’মিতে তাদের বসতি যেন কারাগারের বদ্ধ প্রকোষ্ঠে। ইজরাইলি নিরাপত্তা বাহিনীর তলøাশি ও নিষ্ঠুরতার আতঙ্ক তাদের তাড়া করে প্রতি মুহুর্তে। কিন্তু তবুও দখলদারিত্বের জীবণে নিজেদের পরিচিতি টিকিয়ে রাখার জন্য আল আকসা অভিমুখে ভেসে আসছে মানুষের স্রোত৷ পুরুষ, মহিলা, শিশু এরা সবাই মূলত পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনী মুসলমান৷ পশ্চিম তীরের অন্য যে কোন শহরের বা গাযার ফিলিস্তিনীদের জন্য পুরাতন জেরুজালেমের দরজা বন্ধ৷ আর পূর্ব যেরুজালেম থেকে ছুটে আসা মানুষের স্বাধীনতায় খড়গ বসাতে মসজিদের চারদিকে এবং প্রবেশ পথে থাকে ইজরাইলি সৈন্য ও পুলিশের কঠিন টহল৷ সন্দেহ হলেই দেখছে পরিচয়পত্র। অযথাই লাইনে দাঁড় করিয়ে রাখা, নির্যাতন, হত্যা, গুম প্রতিদিনের জন্য খুবই স্বাভাবিক ঘটনা।
প্রাকৃতিক সৌন্দর্যের আঁচলে থাকা এ উপত্যকার মানবিয় বহি:প্রকাশ বড়ই কুৎসিত। অথচ এটি অন্যরকম এক বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা থাকা সত্তে¡ও এখানে খুঁজে পাওয়া যায় প্রাচীন এক আবহ। পৃথিবীর প্রাচীনতম এ নগরী তিনটি অংশে বিভক্ত। এক অংশ দ্রæত উন্নয়নশীল বাণিজ্যিক এলাকা পশ্চিম জেরুজালেম। অধিকাংশ আরবীয়দের বসবাস যেখানে সে অংশটি পূর্ব জেরুজালেম এবং যে অংশের কারণে ইতিহাসের পাতায় প্রাচীন নগরী হিসাবে স্থান পেয়েছে এ উপত্যকাটি সেটি হলো শহরের মূল ও পূরাতন অংশ। ইউনেস্কো পুরাতন জেরুজালেমকে ঘোষণা দিয়েছে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট হিসাবে। জেরুজালেমের অর্থনীতির বড় একটি অংশ নির্ভর করে শহরের পুরাতন অংশের উপর। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসে ইতিহাসের অনঢ় স্বাÿী এ অংশ এবং পশ্চিম দিকে নির্মিত দেয়ালের আকর্ষণে। এখানে এসে তারা ডুবে যেতে চায় অতীতে। কারণ এ নগরী গড়ে উঠেছে অসংখ্য শৈল্পিক সংস্কৃতির সংমিশ্রণে। কেবল তাই নয, পবিত্রতম জেরুজালেমে এখনো টিকে রয়েছে প্রাচীন অনেক প্রার্থনাগার। পুরো শহরে সিনাগগের সংখ্যা ১২০৪টি, চার্চ ১৫৮ টি এবং মসজিদ রয়েছে ৭৩টি। এগুলোই শহরের ৭৪৭,৬০০ জন বাসিন্দার প্রার্থনালয়। ২০০৭ সালের এ শুমারি অনুযায়ী এদের মাঝে ৬৪ শতাংশ ইহুদী, ৩২ শতাংশ মুসলিম এবং ২ শতাংশ ক্রিস্টান। ১২৫.১৫৬ বর্গ কিলোমিটার আয়তনের এ নগরীতে ২০০৫ সালের শেষের দিকে বসতির ঘনত্ব ছিলো প্রতি বর্গকিলোমিটারে ৫,৭৫০.৪ জন। ইজরাইল ও ফিলি¯িÍন উভয় রাষ্ট্রই এ শহরকে রাজধানী হিসাবে ঘোষণা করলেও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো একে কোন দেশের রাজধানীর স্বীকৃতি দেয়না। অধিকাংশ রাষ্ট্র তেলআবিবকে ইসরাইলের এবং গাজাকে ফিলি¯িÍনের রাজধানী হিসাবে গণ্য করে।
একেশ্বরবাদী তিনটি ধর্মের জন্য জুদিয়ান পাহাড়ের উপত্যকায় গড়ে উঠা এ শহরটি পবিত্র হওয়ার কারণে একে বলা হয় পবিত্রতম শহর । আর জেরুজালেম শব্দের অর্থও হলো পবিত্র। প্রাচীন মিশরীয় রেকর্ডে জেরুজালেমের যে নাম পাওয়া যায় তা হলো ‘রুসালিমুন’ অথবা ‘উরসালিমুন’। গ্রীকরা এর পূর্বে ‘হাইক’ সংযোজন করে ‘হাইক্রোসালিমুন’ বলে ডাকে। । আরবদের কাছে এটি আল-কুদস বলে পরিচিত। এর সবগুলোর অর্থই হলো পবিত্র। হিব্রæ পান্ডুলিপি অনুযায়ী জেরুজালেম ৯৭০ খ্রিস্টপূর্ব পর্যন্ত ছিলো হযরত দাউদ (আ.) এর শাসনের অধীন। তাঁর সময় এ শহরটি গড়ে উঠেছিলো বলে একে দাউদ এর শহরও বলা হয়। পরবর্তীতে এ অঞ্চলের শাসক হন তাঁর পুত্র হজরত সোলায়মান (আ.)। তিনিই এ নগরীতে আল আকসা মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে ইতিহাসের ধারা বেয়ে গড়ে উঠেছে আজকের সভ্য নগরী জেরুজালেম।
পর্যায়ক্রমে এ উপত্যকায় ইহুদী, খৃষ্টান এবং মুসলমানরা জনবসতি গড়ে তোলে। জেরুজালেমকে রাজধানী করে গড়ে তোলা ইহুদীদের জুদাহ রাষ্ট্র একসময় বিধ্ব¯Í হয়েছিলো ব্যবলনীয় রাজা নেবুচাঁদনেজারের হাতে। পরবর্তীতে রোমানদের আক্রমনে আবারও ইহুদীরা বিতাড়িত হয় জেরুজালেম থেকে। সপ্তম শতাব্দীতে এলাকা মুসলমানদের আয়ত্তে¡ আসে এবং অটোম্যান সাম্রাজোর শেষ পর্যন্ত তা অুন্ন থাকে। তখন এখানে ইহুদীদের সংখ্যা ছিল খুবই নগণ্য। আজ যে ইহুদীরা মুসলমানদেরকে বিতাড়িত করার জন্য উত্তপ্ত করে রেখেছে জেরুজালেম ও ফিলি¯িÍনকে। সে ইহুদীরা মুসলিম শাসনের অধীনে সবসময়ই থেকেছে নিরাপদ। হজরত ওমর রা. এর খেলাফতের সময় দীর্ঘ ৫০০ বছর পর জেরুজালেমে বসতি গড়ার অনুমতি পায় তারা। কোথাও যখন ঠাঁই মিলছিলোনা তখন ইসলামের ২য় খলিফা আশ্রয় দিয়েছিলেন তাদের। এই জেরুজালেম স্বাÿী হয়ে আছে মুসলিম শাসকদের উদারতা ও স¤প্রীতির। ওমরের সময় মুসলিম সৈন্যরা অবরুদ্ধ করে রেখেছিলো জুদিয়ান পাহাড়ের এ উপত্যকা। কিন্তু খ্রীষ্টানদের দাবি ছিরো তারা খলিফা উমরের কাছে উত্মসমর্পণ করবেন। ইসলামের ২য় খলিফা হযরত ওমর (রা.)ও তাদের সাথে চুক্তি সম্পাদনের জন্য আরব থেকে রওয়ানা দেন সুদূর জেরুজালেমের উদ্দ্যেশে । তিনি সেখানে পৌঁছার পর সারা জেরুজালেম অবাক হয় দেখল বিশাল সাম্রাজ্যের অধিকর্তা ওমর (রা.) গাধার দড়ি হাতে বিনয়ের সাথে হেটে শহরে প্রবেশ করছেন। আর গাধার পিঠে সওয়ার তারই ভৃত্য। কেবল তাই নয় ধর্মীয় স¤প্রীতি রÿার জন্য এ জেরুজালেমেই তিনি নজির রেখে গেছেন আরেক উদারতার। হযরত ওমর (রা.) জেরুজালেমের একটি বিখ্যাত চার্চ পরিদর্শনে ছিলেন। সেখানে নামাজের সময় হয়ে গেলে তিনি অন্য স্থানে গিয়ে নামাজ আদায় করেন। কারণ তাঁর শংকা ছিলো চার্চের ঐ স্থানে নামাজ আদায় করলে, তার স্বরণে পরবর্তীতে একে মসজিদে রূপান্তর করা হতে পারে। এ কারণেই এ চার্চের আশপাশে মুসলমানরা একত্রিত হয়ে যেন নামাজ আদায় করতে না পারে সেজন্য একটি ডিক্রিও জারি করেন।
মুসলমানরা ইহুদীদেরকে আশ্রয় দিলেও বিভিন্ন সময় তাদের মার খেতে হয়েছে অন্যদের হাতে। রোমানদের আক্রমণে বিধ্ব¯Í হবার পর ইহুদীরা ইউরোপের বিভিন্ন ভূখন্ডে ছড়িয়ে পড়ে এবং নির্বাসিত জীবন যাপন শুরু করে। তখন তারা কোন দেশেই মূলধারার জনগোষ্ঠীর সাথে একীভূত হতে পারেনি। পুঁজিবাদী রাষ্ট্রগুলোতে ইহুদীরা সবেেত্রই ভূমিকা রাখলেও এদের জীবন পরিচালিত হতো মূলধারার বাহিরে। পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে তারা বস্তিতে এবং শহরের উপকন্ঠে বাস করত। এই নির্বাসিত জীবন থেকে মুক্তির জন্য ইহুদীরা জায়নবাদী আন্দোলন গড়ে তুলে। জুদিয়ান পাহাড়ের আরেক নাম হলো জায়ন। এ পাহাড়ের উপত্যকা জেরুজালেমে তারা আবার একত্রিত হবার জন্য তাদের সংগ্রাম ছিলো বলে এ আন্দোলনের নাম দিয়েছিলো জায়নবাদী আন্দোলন। এ পাহাড়ের পাদদেশে সারা বিশ্ব থেকে ইহুদীরা এসে নিজেদের আবেগকে প্রশমিত করতো। নির্বাসিত জীবনে বিভিন্ন ভূখন্ডে তারা লালন করতে থাকে এ আন্দোলনকে। উনবিংশ শতাব্দিতে কিছুসংখ্যক ইহুদী ফিলি¯িÍনে ফিরে এসে জেরুজালেম, সাফেদ এবং ত্রিবেরীতে বসবাস শুরু করে। ধীরে ধীরে তাদের জায়নবাদী আন্দোলন শক্তিশালী হয়ে উঠতে থাকে এবং প্রতাপশালী বিভিন্ন রাষ্ট্রের অভ্যন্তরে তাদের প্রভাব বাড়তে থাকে। এ কারণে ১৯৪৭ সালে জাতিসংঘে একটি সনদে বলায় হয় ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে ভাগ করা হবে একটি হবে আরবের আর একটি ইহুদিদের। এ সনদে বলা হয় জেরুজালেম স্বাসিত হবে সরাসরি জাতিসংঘের দ্বারা। এর ফলে শুরু হয় আরব আর ইহুদিদের মধ্যে সংঘর্ষের। তখন ইহুদি এই অবৈধ অভিবাসিরা সংঘটিত হতে থাকে পশ্চিমাদের সাহায্য সহযোগিতায়। কিন্তু ১৯৫৭ সালে ইহুদি, ফরাসী আর ব্রিটিশ সমন্বিত শক্তির কাছে পরাজিত হয় আরবরা। অবশেষে ১৯৬৭সালের ৬দিনের যুদ্ধে আরবরা পুরোপুরি পরাজিত হয় জায়নিষ্ট শক্তির কাছে। এর আগে জেরুজালেম এর পূর্বাংশ ছিলো জর্দানের অধীনে। পরবর্তীতে ইহুদিরা আরো অনেক অঞ্চল নিজেদের অধিকারে নিয়ে নেয়। আর একের পর এক গণহত্যা চালিয়ে অগ্নিগর্ভে পরিণত করে জেরুজালেমসহ পুরো ফিলি¯িÍনকে।

http://msnbcmedia4.msn.com/j/msnbc/Components/Photos/070331/070331_kirkuk_hmed_2p.hmedium.jpg
কিরকুক
আজ থেকে পাঁচ হাজার বছরেরও পূর্বে গড়ে উঠা শহর কিরকুক। এর অবস্থান বর্তমান ইরাকের উত্তরাঞ্চলে। রাজধানী বাগদাদ থেকে ব্যবধান ২৫০ কিমি। হ্যামরিন পাহাড়ের উত্তর দিকে প্রাচীন এ নগরবসতি ছুঁয়ে প্রবাহিত হয়েছে তিনটি নদী। পশ্চিমে টাইগ্রীস ও জ্যাব এবং দÿিণ পূর্ব দিক দিয়ে কলকলিয়ে বয়ে গেছে সিরওয়ান। এ প্রবাহগুলো কখনো অপেÿা করেনি কারো জন্য, যেমনভাবে অপেÿা করেনি সময়। যে পথের শেষ নেই সে পথ ধরেই সময়ের অফুরন্ত অভিযাত্রা। খ্রিস্টপূর্ব তিন হাজার সালে সেই যে সময়ের সাথে যোগ হয়েছিলো এই সভ্য নগরী, আজ অবধি সাথেই আছে। তবে এই ব্যবধানটুকুতে বয়ে গেছে পরিবর্তনের ঝড়, বদলে গেছে ভ’খন্ডের অনেককিছু। সভ্যতাকে ধারণ করে প্রবাহ ÿীণ হয়ে এসেছে টাইগ্রীস, জ্যাব এবং সিরওয়ানের। এখানকার নাগরিকদেরকে যেমনভাবে দোলা দিয়েছে ইতিহাসের সোনালি অধ্যায়, তেমনি কষাঘাতে পিষ্ট করেছে অন্ধকারের কালো। ইতিহাসের পুনরাবৃত্তির চক্রে কিরকুকের বাসিন্দারা বর্তমানে সোনালী কোন অধ্যায়ের স্বাÿী নয়, বরং পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে তারা ডুবে আছে কালো এক গহŸরে। এখানে গণতন্ত্র বিতরণ করার ছুঁতো ধরে দূর ভ’খন্ড থেকে উরে এসে স্বাধীনতা কেড়ে নেয় দখলদারিরা। কেবল তাই নয় প্রাচীন এ নগরীর সন্তানদের মাঝে জ্বেলে দেয় অভ্যন্তরিণ বিভেদের আগুন। সে আগুনে এখন প্রতিদিন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে কিরকুক। এখানে শিশুদের ঘুম ভাঙ্গে গগণবিদারী বোমার শব্দে। বাতাসে ভাসে বারুদের গন্ধ। বিধ্বংসী তান্ডবে অতৃপ্তির বেদনা নিয়ে মাটিতে মিশে যেতে হচ্ছে হাজার হাজার বছরের পুরনো নিদর্শনগুলোকে।
পৃথিবীর প্রাচীন এ নগরবসতির প্রতিটি ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে সভ্যতার অতিত। প্রাচীন বাসিন্দাদের আবেগ আর অনুভ’তির নিঃশ্বাসগুলো এখনো ভেসে বেড়ায় কিরকুকের বাতাসে। প্রাচীন এ নগরীর সুখ-দুখ এবং সংস্কৃতির মাঝে ডুবে থাকার ফুসরত নেই এখানকার বাসিন্দাদের। জীবণের অনিশ্চয়তায় তাঁরা ব্য¯Í জীবণের সন্ধানে। এখন তাদের কাছে মূল্যহীন মানবসভ্যতার হাজারো নিদর্শন। একসময়কার শহর রÿাকারী প্রাচীন দূর্গটি এখন আর তাদের টানতে পারেনা। অথচ একে পরিদর্শন করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে পর্যটক। বর্তমানে বিপজ্জনক কিরকুকের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এ দূর্গটির আকর্ষণ পর্যটকদের টানলেও অবশ্য হ্রাস পেয়েছে তাদের আগমন। এটি নির্মিত হয়েছিলো খ্রিস্টপূর্ব ৮৮৪ এবং ৮৮৪ সালে। সেনা প্রতিরÿার জন্য রাজা ২য় আসরনাসির পাল এটি নির্মাণ করেছিলেন ১৩০ ফুট উঁচু করে। কিরকুকের অভ্যন্তরে রয়েছে এতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা কিশলা। ৬ একর ভ’মিতে নির্মিত এ স্থাপনাটি নির্মাণ করা হয়েছিলো শীতের সময় সৈন্যদের অবস্থানের জন্য। এ শহরের আরেক অ™ভ’ত ও আকর্ষণীয় স্থাপনা কায়সারিয়া মার্কেট। আল কায়সারিয়াহ প্রতিরÿা দুর্গের কাছেই অবস্থিত। অটোমান শাসনের সময় নির্মাণ করা হয়েছিলো আশ্চর্য এ স্থাপনা। এখানে রয়েছে ঘন্টা, দিন, মাস এবং বছরের প্রতীক। পুরো মার্কেটটিতে ৩৬৫টি তলা রয়েছে, যা বছরের সবগুলো দিনের প্রতীক বহন করে। ২য় তলায় ১২টি ছোট কÿ রয়েছে যেগুলো বছরের বারমাসের প্রতীক। মার্কেটে ২৪টি গলিপথ রয়েছে যেগুলো দিনের চব্বিশঘন্টার প্রতীক। আর সপ্তাহের ৭ দিনের প্রতীক বহন করছে এর সাতটি দরজা।
ঐতিহাসিক অসংখ্য স্থাপনা বুকে ধারণ করা এ নগরীটি মূলত প্রতিষ্ঠা পেয়েছিলো মেসোপটেমিযার উত্তরাঞ্চলে বসবাসকারি উপজাতি হুরিয়ানদের সময়কালে। ককেশাস নৃগোষ্ঠীর হুরিয়ানদের রাজত্বকালে ভ’খন্ডটি পরিচিত ছিলো আরাপফা নামে। শব্দটির অর্থ হলো শহর। আসেরিয়দের পতনের পর কিরকুক পরিচিত ছিলো কুরকুরা নামে। গ্রীকদের অধীনে থাকার সময় এটি কারখা ডি-বেট ¯øখ নামে পরিচয় লাভ করেছিলো। ৭ম শতাব্দীতে এ এলাকা মুসলমানরা অধিকার করে। তখন আরব লেখকেরা একে কিরখেনি বলে উলেøখ করতো। কিরখেনি শব্দের অর্থ হলো নগররÿাকারী দূর্গ।
প্রাচীন আসেরিয়ান শহর অরপফা থেকে কিরকুকের সৃস্টি। কিরকুকের আদি অবস্থা অরফকা আসেরিয়ান শাসকরেদর অধীনে থাকলেও, এর রাজধানী ছিলো মিত্বানিয়ানদের অধীনে। ১৫০০ থেকে ১৩৬০ খ্রিস্টপূর্ব পর্যন্ত আসেরীয় সকল শাসকরাই মিত্বানীয়দের কাছে বশ্যতা স্বীকার করে। কিন্তু আবার খ্রিস্টপূর্ব ১৪ শতকে মিত্বানিদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয় আসেরিয়রা। এতেই পতন ঘটে তাদের। কিরকুকে সভ্যতার এক বিপ্লব ঘটে যায় মূলত তখনই। খ্রিস্টপূর্ব ১০ম এবং ১১তম শতাব্দীতে আসিয়ান শাসনের অধীনে বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধার সমন্বয়ে সতেজ হয়ে উঠতে থাকে কিরকুক। আবার খ্রিস্টপূর্ব ৬ষ্ট শতকে আসেরিয়া মেডেস ইউনিয়নের দখলে চলে যায়। ৭ম শতকে এ শহরটি আসে মুসলমানদের দখলে।
এ এলাকায় পরবর্তীতে বিভিন্ন স্থান থেকে বসতির জন্য ছুটে আসে মানুষ। এদের মাঝে উলেøখযোগ্য অভিবাসন হয় আরব এবং তুরস্ক থেকে। মুসলমানদের শাসনের সময় আরবের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এখানে এসে বসবাস শুরু করে। ১৬ শতকের দিকে সাফাভিন শাসনের সময় তুর্কিদের আগমন ঘটে। শাহ প্রথম ইসমাইল শিয়া বিশ্বাসীদের সংখ্যা বাড়ানোর জন্য সেখানে অবস্থানরত সুন্নীদের স্থানে প্রতিস্থাপন করতে থাকে শিয়াদেরকে। মূলত তখন থেকেই এ অঞ্চলে মুসলমানদের মাঝে গড়ে উঠে অভ্যন্তরিন বিভেদ। সময়ের বিবর্তনে জাতীয়তাবোধের উপর ভিত্তি করে মুসলমানরা ভাগ হয়ে যায় কুর্দী, তুর্কী, আরব প্রভৃতি দল ও উপদলে। তার পর থেকে এ বিভেদ কিরকুকসহ গোটা ইরাককে প্রতিনিয়ত পরিণত করে তুলছে অগ্নিগর্ভে। অটোমান বিশ্বকোষ প্রণেতা শামসুদ্দিন শামীর বর্ণনা অনুযায়ী ১৮৯৭ সালে কিরকুকের মোট বাসিন্দার তিন চতুর্থাংশ ছিলো কুর্দি, তুর্কী এবং আরব। ইহুদী ছিলো সাত হাজার ষাট জন এবং খ্রিস্টানের সংখ্যা ছিলো ৪৬০ জন। ১৯৫৭ সালের এক হিসাবে কিরকুকে বসবাসকারি কুর্দির সংখ্যা ছিল ১৭৮,০০০, তুর্কী ৪৮০০০, আরব ৪৩,০০ এবং খ্রিস্টানের বসবাস ১০,০০০। বর্তমানে পুরো শহরে ৮৫০৭৮৭ জনের বসতি।
কেবল ঐতিহাসিকভাবেই নয় কিরকুকের উপর নির্ভর করে ইরাকের অর্থনীতির বড় একটি অংশ। সমগ্র দেশের পেট্রোলিয়াম শিল্পের কেন্দ্র এই নগরী। এখানে রয়েছে ‘বাবা গুরগুর’ তেল ÿেত্র। দেশের সর্ববৃহৎ এ ÿেত্রটি আবিষ্কৃত হয় ১৯২৭ সালে। আর তেল উত্তোলন শুরু করে আরো সাত বছর পর ১৯৩৪ সাল থেকে। এক পেট্রোলিয়াম শিল্পের আশির্বাদেই সেখানকার বাসিন্দাদের জীবণ প্রকৃতি হওয়ার কথা মসৃণ ও স্বাচ্ছন্দময়। কিন্তু তা না হয়ে কাল হয়ে দাঁড়ালো এ শিল্পই। ইরাকের ভ’গর্ভ¯Í সম্পদ লুটেপুটে নেয়ার জন্য এখানে লুলুভ জিভ ডুবিয়েছে সাম্রাজ্যবাদী দেশগুলো। এতেই তারা শান্ত নয়, বরং নিষ্ঠুরভাবে মুছে দিতে চাচ্ছে এ নগরীর নিজস্বতাকে। নিজেদের মাঝে অসংখ্য বিভেদের দেয়ালের অ¯িÍত্ব থাকলেও সেখানকার একেশ্বরবাদি বাসিন্দারা অপেÿায় আছে পরিপূর্ণ এক স্বাধীনতার জন্য। সেইসাথে পৌত্তলিকতামুক্ত সন্তানদের অপেÿার প্রহর গুণে গুণে প্রতি রাতেই টাইগ্রীসের প্রবাহে অশ্রæ ঝরায় এ নগরী। এ কারণেই হয়তো একদিন কিরকুকে উদিত হতেও পারে স্বাভাবিক সূর্য।