শুক্রবার, এপ্রিল ২৪, ২০০৯

ঘুমের ছবি তারার বুড়োর








ইলিক ঝিলিক তারার বুড়ো
নীলের চাতাল ফুঁড়ে
জোসনা দিয়ে গা মাখিয়ে
নামলো ভুবন জুড়ে
এখানটাতে ভরলো আলোয়
হলুদ এলো ঘাসে
ঘাস বলো না ঘাস বলো না
সর্ষে দেখো হাসে।
সর্ষেতো নয় হলদে ফুলের
হলদে মাদুর পেতে
আবছা আকাশ গড়লো দেয়াল
তিন সীমানায় যেতে
চার সীমানার তিনটি গেলো
একটি রলো ফাঁকা
ওখানটাতে গাও গেরামের
সবুজ ছবি আঁকা।
কাদার ওপর এক পরতের
রুপোর টলোমলো
আলতু নুয়ে ঝাঁকড়া হিজল
ঘুমে ঢলোঢলো।

এই ছবিটা ঘুমের ছবি
কেউ ধরো না এতে
এর ভাগিদার শুধুই বুড়ো
কেউ চেয়োনা পেতে।

বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০০৯

আগুনঝড়

শাহ মুহাম্মদ মোশাহিদ:
বন-বনানীতে ঘেরা ছোট্টশহর মারিসভিলে। বিশ্বের কয়জনই বা চিনতো একে? খোদ অস্ট্রেলিয়াবাসীর অনেকেই জানতোনা দক্ষিণাঞ্চলের ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের এই শহরটিকে। পৃথিবীর অন্যান্য অনেক শহরের মতোই এখানকার বাতাসে ভেসে বেড়াতো জীবণের কলরোল। এর আগে নিভৃত এ জনপদের প্রাণের স্পন্দন কখনো আলোড়ন তুলেনি গোটা পৃথিবীর বাতাসে। কিন্তু হঠাৎ-ই এক ভয়ঙ্কর আগুনঝড় মারিসভিলেকে পরিচিত করে তুললো হতবিহহ্বল বিশ্ববাসীর কাছে। সেখানকার উত্তপ্ত বাতাস পৃথিবীর কানায় কানায় ছড়িয়ে দিলো শহরটির নাম। প্রযুক্তির কল্যাণে পৃথিবীবাসী পরিচিত হলো জ্বলে-পুড়ে খাক হয়ে যাওয়া এক অন্যরকম মারিসভিলে’র মতো আরো কয়েকটি এলাকার সাথে। মাত্র কদিন আগে সংবাদপত্র ও টেলিভিশনের মাধ্যমে মানুষকে নাড়া দিয়ে গেলো অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ভিক্টোরিয়ায় সৃস্ট দাবানল। দীর্ঘস্থায়ী সে আগুনঝড় প্রাণের আর্তচিৎকারে ভারি করে তুলেছিলো ভিক্টোরিয়ার বাতাস। মুহুর্তের মাঝেই দাবানলের লেলিহান শিখা গোটা বিশ্ববাসীকে ভাসিয়ে দেয় চোখের জলে।

উষ্ণতা থেকে দাবানল
পৃথিবী সৃস্টির আদি উপকরণ কোনটি, আগুন, নাকি পানি? এ নিয়ে প্রাচীন দার্শনিকদের মাঝে ছিলো তুমুল বিতর্ক। দার্শনিক থেলিসের মতো কেউ কেউ বলেছিলেন যেহেতু পৃথিবীর তিনভাগ জল আর এক ভাগ স্থল, সেহেতু জলই হলো পৃথিবীর আদি উপাদান। আবার দার্শনিক এনাক্সিমেন্ডারের মতো কারো কারো ধারণা ছিলো যেহেতু আগুন বদলে দিতে পারে পৃথিবীর রূপ, সেহেতু আগুন থেকেই পৃথিবীর সৃস্টি। আগুনের কারণেই প্রতিনিয়ত বদলাচ্ছে পৃথিবী। প্রাচীন দার্শনিকদের এসব বিতর্কের সমাপ্তি না ঘটলেও আগুন যে একটি শক্তিশালী প্রাকৃতিক শক্তি তা অস্বীকার করার জো নেই। উষ্ণতা থেকেই আগুনের সৃস্টি। কি অদ্ভূত ব্যাপার! অদৃশ্য উষ্ণতাই হঠাৎ দৃশ্যমান হয়ে রূপ নেয় অগ্নিশিখায়! উষ্ণতা বাড়লো, তো শিখা লেলিহান হয়ে উঠলো। অপরদিকে উষ্ণতা কমতে থাকার সাথে সাথে গুটিয়ে যেতে থাকে শিখাগুলোও। ধিকিধিকি জলার পর দপ করে নেই হয়ে যায হঠাৎই। উষ্ণতার এই আকার-নিরাকারের জাদুকরী শক্তি আগুনকেতো প্রকৃতির শক্তিশালী উপাদান হিসাবে গণ্য করা হবেই। ছোট-বড় সকল পরিসরে পানি যেমন আশির্বাদ এবং অভিশাপ দুটোই, আগুনও ঠিক তেমনি।
আগুনের উৎপত্তি কিভাবে হয়? এর জন্য অবশ্যই প্রয়োজন দাহ্য পদার্থ, অক্সিজেন এবং অগ্নুতপাত হওয়ার মতো উষ্ণতা। দাহ্য পদার্থ এবং অক্সিজেনের উপস্থিতিতে যখন সেখানকার উষ্ণতা বৃদ্ধি পায় তখনি জ্বলে উঠে আগুন। সেটা কখনো মানুষ ঘটায়, কখনোবা প্রকৃতির নিয়মেই ঘটে। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে যে অপ্রতিরোধ্য আগুনের সৃস্টি হয় তাকেই বলে দাবানল। অবারিত দাহ্য পদার্থের ভান্ডার প্রাকৃতিক বনগুলোতেই সাধারণত দাবানলের সৃস্টি হয়। অপ্রত্যাশিতভাবে তৈরি হওয়া এ আগুন বনের গাছপালা, ঘাস এবং অসহায় জীবজন্তুকে পুড়িয়ে খাক করে দেয়।
যেসব বনাঞ্চলের আবহাওয়া সাধারণত গরম, শুকনো থাকে সেসব অঞ্চলেই দাবানল বেশি হয়ে থাকে। সেদিক থেকে অনাবৃস্টির অস্ট্রেলিয়ার কিছু কিছু এলাকা বছরের যেকোন সময়ই দাবানলের ঝুঁকিতে থাকে। ছোট পরিসরের আগুন অবশ্যই দাবানল নয়। কিন্তু ছোট পরিসর থেকেই অনেক সময় বড় পরিসরে গড়াতে পারে। অনেক সময় দেখা যায় একই সময়ে একই বনের বিভিন্ন স্থান থেকে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে তা ছড়িয়ে এক হয়ে যায়। আর সে অবস্থাটাই হলো দাবানল।
দাবানলের উৎপত্তি নির্ভর করে জ্বালানির উপস্থিতি, আদ্রতা, বাতাসের গতি এবং বাতাসের কৌণিক গতির উপর। বনের যেসব অঞ্চলের উষ্ণতা আগুন জলে উঠার পর্যায়ে পৌঁছে সেসব অঞ্চলে একই সময়ে বা প্রায় কাছাকাছি সময়ে সৃস্টি হয় স্ফুলিঙ্গের। তারপর সময়ের ব্যবধানে সকল উৎসগুলো একাকার হয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে লেলিহানগুলো। বিপুল পরিমাণ জ্বালানির উপস্থিতিতে শক্তিশালী আগুনের সৃস্টি হয়। ঘন ও বিন্য¯Í জ্বালানির উপস্থিতির চাইতে যথেস্ট জায়গা নিয়ে জ্বালানি ছড়িয়ে ছিটিয়ে থাকলে সেখানে আগুন দ্রæত ছড়ায়। বনে সৃস্ট আগুন একটি উৎসের দাহ্য পদার্থগুলো যখন পুড়িয়ে শেষ করে, তখন শুকনো ডালপালা এবং পাতার মাধ্যমে তা ছড়াতে থাকে। লেলিহানগুলো দূরের দাহ্য পদার্থে ছড়িয়ে যেতে সক্ষম না হলেও তা নিভে যায়না। বরং সহজদাহ্য কিছু ঘাসের মাধ্যমে তা আরো দ্রুত বিস্তার লাভ করে। এ কারণে দাবানলে জ্বলতে থাকা কোন বনের দিকে দূর থেকে লক্ষ্য করলে মনে হতে পারে আগুন বুঝি লাফিয়ে লাফিয়ে বিস্তার লাভ করছে।
অনেকদিন অনাবৃস্টির কারণে বনের গাছপালার আর্দ্রতা কমে গেলে শুষ্ক ও উত্তপ্ত বায়ু প্রবাহই সূত্রপাত ঘটায় দাবানলের। অবশ্য আগুনের এ চাদরের বিস্মৃতি নির্ভর করে বাতাসের আনুকুল্যতা কিংবা প্রতিক‚লতার উপর। অনুকুল বাতাস আগুনের শিখাকে লাফিয়ে লাফিয়ে নতুন জ্বালানি পুড়াতে সাহায্য করে। জ্বলতে সাহায্য করে অক্সিজেনের জোগান দিয়ে। একটি স্থানে আগুনের সূত্রপাত হলে তা থেকে অপরস্থানে সে আগুনকে বয়ে নেয়ার মূল দায়িত্ব পালন করে বাতাস। আর সেই সূত্রে আগুনকে সহজে বহন করে নিয়ে যায় সহজদাহ্য ঘাস। তবে আগুন ছড়ানোর চিরচারিত যে রীতি তা অনুযায়ী দাবানলের উৎস থেকে লেলিহানগুলো জিহ্বা বিস্তৃত করে দূরের জ্বালানির উৎসগুলোকে উত্তপ্ত করতে থাকে বিকিরণের মধ্য দিয়ে। আর যখন জ্বালানীগুলো দাহ্য হবার উপযুক্ত হয়, ততক্ষণে লেলিহানগুলোও সেখানে ছড়িয়ে যায় পূর্ণ উষ্ণতা নিয়ে। আগুনের স্বাভাবিক ধর্মের কারণেই দাবানলের বিস্তৃতি উপরের দিকেই বেশি ঘটে।
দাবানলসহ যে কোন প্রাকৃতিক দূর্যোগই ইকোসিস্টেমের ক্ষতি করে। কোনো একটি নির্দিস্ট এলাকায় যত জীবিত বা মৃত বস্তু থাকে তারা সবাই ইকোসিস্টেমের উপাদান। দূর্যোগের কারণে প্রকৃতি তার স্বাভাবিকতা হারায়। কিন্তু অবাক করা বিষয় হলো, কোন কোন ক্ষেত্রে দূর্যোগও কাজ করে আশির্বাদ হিসাবে। দাবানল সেরকম একটি দূর্যোগ। বনে অনেক গাছ রয়েছে যেগুলোর বংশ বৃদ্ধিই হয়না দাবানল না হলে। দেবদারু তেমন একটি বৃক্ষ। দেবদারুর ফলের খোসা এতটাই শক্ত যে ভেতরে থাকা বীজের পক্ষে কোনো দিনই বাইরে আসা সম্ভব নয়। আগুনের তাপে এর শক্ত খোসা গলে গেলেই কেবল বীজের অঙ্কুর এবং বংশবিস্তার সম্ভব।

অস্ট্রেলিয়ার সেই আগুন ঝড়
প্রাকৃতিকভাবেই হোক বা মনুষ্য সৃস্টই হোক ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সেই আগুন ঝড়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার জন্য নেমে আসে এক অভিশাপ। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত স্থায়ী হওয়া এ আগুনঝড়ে সেখানকার উত্তপ্ত বাতাসে ভেসে বেড়াচ্ছিল প্রাণের আর্তচিৎকার। আবার একই সময়ে ভিন্ন চিত্র ছিল দেশটির কুই›সল্যান্ড এলাকায়। সেখানে ভারী মৌসুমি বৃষ্টিতে দেখা দিয়েছিল বন্যা। দুই অংশে দুই ধরনের প্রাকৃতিক দুর্যোগে যেন নেমে এসেছিলো নরকের অভিশাপ।
তিনটি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া দাবানলে ৫০টিরও বেশি স্থানে একইসাথে চলতে থাকে অপ্রতিরোধ্য আগুনের ধ্বংসযজ্ঞ। প্রচন্ড বাতাসের উস্কানিতে ক্রমেই পরিধি বৃদ্ধি করতে থাকে দাবানলের লেলিহান জিভ। উত্তাপের ঢেউ পুড়াতে থাকে সংরক্ষিত বনভ‚মি, ন্যাশনাল পার্ক, খামার এলাকা এবং লোকালয়সহ ৪৫০০ বর্গ কিলোমিটার এলাকা। যার ফলশ্রুতিতে সেখানকার তাপপ্রবাহ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গড়ে তোলে নতুন রেকর্ড। নিহত হয় ১৭৩ জন, আহত হয় ৬০০ জন, ছাই হয়ে যায় লোকালয়ের আশ্রয়। অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ দাবানল ছড়িয়ে পড়ে তিনটি অঙ্গরাজ্যে। ধ্বংস হয়ে যায় কয়েকটি শহর ও ২,০২৯ টি বাড়িঘর। গৃহহারা হয় কয়েক হাজার মানুষ। সবচেয়ে বেশি তিগ্রস্ত হয় ভিক্টোরিয়া রাজ্য। নিহতদের সবাই সেখানকার বাসিন্দা। সেখানকার ৩০ হাজার হেক্টর বনাঞ্চল, কৃষিজমি ও বেশ কয়েকটি শহর থেকেই প্রথম উৎপত্তি হয় আগুনঝড়ের। আগুনের লেলিহান-শিখা ছিলো চারতলা ভবনেরও উঁচুতে। বিভীষিকাময় সে মুহুর্তে গোটা আকাশ ঢেকে যায় ছাইয়ে। হাজার হাজার মানুষ আশ্রয় নেয় কমিউনিটি হল, স্কুল ও অন্যান্য আশ্রয়কেন্দ্রে। কিন্তু দিকবিদিক ছুটে পালাতে ব্যস্ত বনের পশুপাখিরা পায়নি সে ধরনের কোন আশ্রয়ের খোঁজ। এদেরকে মুহুর্তেই ছাই হয়ে যেতে হয় আগুন ঝড়ের অভিশাপে। রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় হাজার হাজার ক্যাঙ্গারুর নিথর দেহ। ভয়াবহতম এ দাবানলে মারা যায় লাখ লাখ প্রাণী।
হাজার হাজার দমকল কর্মী, স্বেচ্ছাসেবক আপ্রাণ চেস্টা করে যায় দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য। সহায়তার জন্য ছুটে আসে অস্ট্রেলিয়ান সেনাবাহিনী। কিন্তু প্রতিরোধ করা যায়নি প্রকৃতির ভয়ঙ্কর আক্রোশকে। অস্ট্রেলিয়ানরা এ দাবানলকে ‘স্থল সুনামি’ বলেও অভিহিত করছেন। দাবানল পরবর্তী পরিস্থিতিও দৃশ্যত এতটাই ভয়ঙ্কর ছিলো যে অ¯েট্রলিয়ার পুলিশ ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মারিসভিলে শহরটি বন্ধ করে দেয়। বেঁচে যাওয়া শহরবাসী তাদের বাড়িতে ফেরার জন্য শহরের চারদিকে ভিড় করলে এ ব্যবস্থা নেয়া হয়। পুলিশের ভাষ্যমতে ধ্বংসস্ত‚পের সে বীভৎস পরিস্থিতি লোকজনকে আরো আতঙ্কিত করে দিতে পারে বলে শহর ছেড়ে যারা চলে গিয়েছিল তাদেরকে পরমুহুর্তেই ফিরে আসার অনুমতি দেওয়া হয়নি।
অপরদিকে একই সময়ে অস্ট্রেলিয়ার উপর নেমে আসে আরেক প্রাকৃতিক দুর্যোগ বণ্যা। বিজ্ঞানীরা বলেন, বিশ্বের তাপমাত্রা বাড়ার কারণে এ দুর্যোগের সৃষ্টি হয়েছে। অ¯েট্রলিয়ার শীর্ষস্থানীয় জলবায়ু বিজ্ঞানী কেভিন হেনেসি বলেন, ১৯৫০ সালের পর থেকে অস্ট্রেলিয়াসহ বিশ্বে তাপমাত্রা বাড়ার প্রবণতা যে অব্যাহত রয়েছে তা স্পষ্ট। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা বলতে পারি, ভিক্টোরিয়ায় যে দাবানলের ঘটনা ঘটেছে, এর পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তন। আর সেটি হয়েছে বিশ্বের তাপমাত্রা বাড়ার কারণে।’ দেশের উত্তরে প্রবল বর্ষণজনিত সে বণ্যা এতটাই ভয়াবহ ছিলো যে, নদ-নদীগুলো প্লাবিত হয়ে কুমির ঢুকে পড়ে শহরে।
অস্ট্রেলিয়ায় সৃস্ট ভয়ঙ্কর এ দাবানল এবং বণ্যাকে প্রাকৃতিক দূর্যোগ হিসাবে দেখা হলেও এ নিয়ে সৃস্টি হয় কিছু বিতর্কেরও। উদ্দেশ্যম‚লকভাবে বনের শুকনো গাছপালায় আগুন লাগানো হয় বলেও সন্দেহ করে পুলিশ। ইসলামি জঙ্গিরা ‘জঙ্গল জিহাদ’ হিসেবে বনে আগুন লাগিয়েছে বলে কোনো কোনো মহল থেকে তোলা হয় অভিযোগ। কিন্তু অস্ট্রেলিয়ান পুলিশ তা একেবারেই নাকচ করে দেয়। আবার ১৩ ফেব্রুয়ারি আগুন লাগিয়ে দাবানল সৃষ্টির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। কিন্তু কিসের ভিত্তিতে তাকে সন্দেহ করা হয় এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। শেষ পর্যন্ত দাবানল সৃস্টি করার পেছনে কাউকে দোষি সাব্যস্ত করা যায়নি। তবে একইসাথে আগুন-পানির এ তান্ডবকে অস্ট্রিলিয়ার জন্য অভিশাপ হিসাবে দেখছেন অনেকেই।

গ্রীসে সৃস্ট দাবানল
অস্ট্রেলিয়ায় সম্প্র্রতি যে দাবানল হয়ে গেলো, এর প্রায় দুই বছর আগে গ্রীসে সৃস্ট দাবানলটিও হতবাক করে দেয় বিশ্বকে। ২০০৭ সালে সৃস্ট এ দাবানলটি ছিলো মূলত চারটি পর্যায়ে। গ্রীসের বেশির ভাগ এলাকাতেই ছড়িয়ে পড়েছিলো ভয়ঙ্কর আগুনের লেলিহান। গ্রীসের পিলোপোনীস, আট্টিকা এবং ইভিয়া এলাকায় ২৮জুন থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলমান এ ভয়ঙ্কর দাবানলে মোট মৃতের সংখ্যা ৮৪ জন। এদের মাঝে জুনে ৯জন, জুলাই মাসে ৫ জন, আগস্টে ৬৭ জন এবং সেপ্টেম্বরে মারা যায় ৩জন। অপ্রতিরোধ্য আগুন ৬৭০ একর বা ২,৭১১ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিলো। সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয় আগস্টের শেষ সপ্তাহের দাবানলে। চারদিনব্যাপী স্থায়ী হওয়া এ দাবানল বিশাল আকারে এক সর্বগ্রাসী আগুনের চাদর হয়ে রাজধানী এথেন্সের উত্তরের ইভিয়া দ্বীপ থেকে শুরু করে দক্ষিণে পিলোপোনীস পর্যন্ত ঘিরে ফেলে। সেই সাথে শুষ্ক ও উত্তপ্ত বায়ু প্রবাহের কারণে বিভিন্ন স্থানে থেকে থেকে জ্বলতে থাকে আগুন।
গ্রীসে এ ভয়ঙ্কর দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন দেশ থেকে অগ্নি নির্বাপক বিমান এসে প্রচেষ্টা চালায়। প্রধানমন্ত্রী কস্টাস কারামানলিস দেশে জররী অবস্থার ঘোষণা দেন। সেনাবাহিনী যুদ্ধ-পদক্ষেপে কাজ করে। গ্রীক পুলিস এটি পরিকল্পি হতে পারে বলেও ধারণা করে। সেজন্য তারা ১২ ব্যক্তিকে গ্রেফতারও করে। ১ মিলিয়ন ইউরো পুরস্কার ঘোষণা করে দাবানল সৃষ্টিকারীর সন্ধান পাবার জন্য। অনেকেই অনুমান করেন এ-দাবানল একটি সংগঠিত কান্ড যার উদ্দেশ্য ছিলো গ্রীসের বন-সংরক্ষণ আইনে পরিবর্তন আনা।
আরো ভয়ঙ্কর খবর হলো, গ্রীসের ইতিহাস-খ্যাত অলিম্পিকের আদি স্টেডিয়ামে অবস্থিত যাদুঘরের আঙ্গিনাকে ঝলসে দেয় এর লেলিহান শিখা। বহু কসরত করে গ্রীসের মহত্তম এ প্রতœতাত্তি¡ক সংগ্রহ ও স্টেডিয়ামকে আগুনের হাত থেকে রক্ষা করা হয়।

বয়ে যাওয়া উত্তাপ
মানুষ আর গাছের জীবনপ্রণালী পরস্পর নির্ভরশীল। মানুষ অক্সিজেন নেয় গাছ থেকে আর গাছ নেই কার্বন ডাই অক্সাইড মানুষের কাছ থেকে। যা মানুষের জন্য বিষ, তাই আপন প্রয়োজনে নিজের মধ্যে টেনে নেয় গাছ। প্রকৃতির এই সুন্দর এবং গোছালো শৃঙ্খলার কারণেই টিকে আছে জীব ও জগতের ভারসাম্য। মানুষ যেমন জন্মায় এবং মৃত্যুবরণ করে। গাছেরও তেমন রয়েছে জন্ম এবং মৃত্যু। মানুষ, গাছ এবং সৃস্টির অন্যান্য অনুষঙ্গগুলোর মাঝে পরস্পর নিরবচ্ছিন্ন বন্ধনের মাধ্যমেই পর্যায়ক্রমে এগিয়ে চলেছে পৃথিবী। এগিয়ে চলার এ পথে প্রভাব ফেলছে কেবল সময়। সময়ই বদলে দিচ্ছে প্রকৃতির রূপ। দাবানল সময়েরই একটি অনুষঙ্গমাত্র। যেমনভাবে দাবানল মাইলকে মাইল বনভ‚মিকে পুরিয়ে খাক করে দিতে পারে, তেমনভাবে আবার প্রাকৃতিক নিয়মেই আবার জেগে উঠে সবুজ বন। পৃথিবীর গহীন বনভ‚মির এমন অনেক অঞ্চল রয়েছে যেগুলোতে মানুষের পায়ের স্পর্শ কখনো পরেনি। সেগুলোতেও সৃস্টির আদিকাল থেকেই বয়ে আসছে আগুনঝড়। এদের কোনটির উত্তাপ স্পর্শই করতে পারেনি সভ্য জগতকে, আবার কোনটির খবর বাতাসে ভেসে এসেছে মানুষের কানে। বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন বনভ‚মিতে বয়ে যাওয়া কিছু উত্তাপে উত্তপ্ত হয়েছে বিশ্ববাসী।

উত্তর আমেরিকা: উত্তর আমেরিকার আবহাওয়া দাবানলের ঝুঁকিপ্রবণ। সেখানকার সৃস্ট দাবানল সম্পর্কে খোঁজ নিতে গেলে ১৮২৫ সালে সৃস্ট মীরামিকি দাবানল থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত ৫৮টি দাবানলের ব্যাপারে তথ্য পাওয়া যায়। উত্তর আমেরিকার আবহাওয়া অপেক্ষাকৃত শুষ্ক বলে এর বিভিন্ন এলাকায় ঘন ঘনই দাবানলের সৃস্টি হয়। ২০০৮ সালের ভেতরেই সেখানকার বনভ‚মিতে ঘটে যায় তিন তিনটি আগুন ঝড়ের ঘটনা। এগুলো হলো ট্রিগু দাবানল, ইভান্স রোড দাবানল এবং ক্যালিফোর্নিয়া দাবানল। এর আগের বছর ২০০৭ সালে উত্তর আমেরিকায় বয়ে যায় সাত সাতটি আগুন ঝড়।

অস্ট্রেলিয়া: ১৯৩৯ সাল থেকে ২০০৯ পর্যন্ত অস্ট্রেলিয়ায় ১২টি আলোচিত দাবানলের সৃস্টি হয়। ১৯৩৯ সালের ১৩ জানুয়ারি ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ৪,৯৪২ একর এলাকাজুড়ে সৃস্ট দাবানলে প্রাণহানী ঘটে ৭৮ জনের। দিনটি শুক্রবার ছিলো বলে এটি বø্যাক ফ্রাইডে নামে পরিচিত। অবশ্যই একই কারণে ১৯৫৫ সালের দাবানলটি বø্যাক সানডে, ২০০১-২০০২ সালের দাবানল বø্যাক ক্রিস্টমাস এবং ২০০৫ সালে সৃস্ট দাবানল বø্যাক টুয়েসডে দাবানল হিসাবে পরিচিত।
১৯৬১ সালে পশ্চিম অস্ট্রেলিয়া, ১৯৬৭ সালে তাসমানিয়ায়া, ১৯৮০ এবং ১৯৮৩ সারে ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় সৃস্ট দাবানলও ছিলো অস্ট্রেলিয়ার জন্য অভিশাপ স্বরূপ। ১৯৯৪ সালে নিউ সাউথ ওয়ালেসে সৃস্ট আগুনে বিরান হয়ে হয়ে ৮,০০০ বর্গ কিলোমিটার এলাকা। অস্ট্রেলিয়ার জন্য আলোচিত ও ভয়ঙ্কর আরো দুটি দাবানল হলো ২০০৩ সালের ১৮ জানুয়ারিতে সৃস্ট ক্যানবেরা এবং ২০০৬ সালের মাউন্ট লুব্রা দাবানল।

ইউরোপ: ইউরোপের মাঝে দাবানল সবচেয়ে বেশি সৃস্টি হয়েছে গ্রীসেই। ১৯৯৫ সালের জুন মাসের শেষ সপ্তাহে গ্রীসের পেনটারী পাহাড়ি এলাকায় দাবানলের সৃস্টি হয়। যার স্থায়িত্ব ছিলো ৭ দিন। গ্রীসে ১৯৯৮, ২০০০ এবং ২০০৫ সালে সৃস্টি হয় আরো তিনটি দাবানলের।
১৯৭৫ সালে জার্মানীতে ৭৪.১৮ বর্গকিলোমিটার এলাকা জুড়ে সৃস্ট আগুনে পাঁচজন অগ্নিনির্বঅপক কর্মী মারা যায়। ২০০ সালে ইতালী এবং ফ্যান্সের কিছু অংশের বনভ‚মিতে সৃস্টি হয়েছিলো আগুনের। ১৯৯২ সালের ২৬ আগস্ট পোল্যান্ডে এবং ২০০৩ সালের আগস্টে পর্তুগালের বনভ‚মিতে সৃস্টি হয় ভয়ঙ্কর আগুনঝড়ের। রাশিয়া এবং সুভিয়েত ইউনিয়নে ১৯২১ সাল এবং ১৯৩৫ সালের পর আর কোন উলেøখযোগ্য দাবানলের সৃস্টি হয়নি। ২০০৫ সালে স্পেনের ১৩২ বর্গ কিলোমিটার বনভ‚মিতে সৃস্ট দাবানল নিয়ন্ত্রণে আনতে গিয়ে ১১ জন অগ্নিনির্বঅপক কর্মী প্রাণ হারায়।

দক্ষিণ আমেরিকা: দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াতে ২০০২ সালে সৃস্টি হয়েছিলো দাবানলের

এশিয়া: এশিয়ার ভিতর দাবানলের সবচেয়ে ঝুঁকিপ্রবণ এলাকা হলো ইন্দোনেশিয়ায়। সেখানে দাবানলের সৃস্টি হওয়া এখন বার্ষিক রীতিতে পরিণত হওয়ছে। তবে সেখানে সৃস্টি হওয়া কয়েকবারের দাবানরে কথা বিশেষভাবে উলেøখ করা যায়। ১৯৮২-৮৩ সালে ক্যালিমানটান এবং পূর্ব সুমাত্রার ৩৬,০০০ বর্গকিলোমিটার বনভ‚মি জুড়ে আগুন লেগে যায়। এই একই এলাকায় পরবর্তীতে আরো দাবানলের সৃস্টি হয় ১৯৮৭, ১৯৯৭, ১৯৯৯ এবং ২০০৫ সালে। তবে ক্যালিমানটান এবং সুমাত্রাতে ১৯৯৭ সাল থেকে প্রতিবছরই ছোট খাট দাবানলের ঘটনা ঘটে আসছে। এশিয়ার দেশগুলোর মাঝে উলেøখ করার মতো দাবানল প্রবণ অন্য কোন দেশ নেই। তবে ১৯৭১ সালের ২৭ এপ্রিল জাপানের ৩.৪ বর্গকিলোমিটার বনভ‚মিতে সৃস্ট আগুনের কথা উলেøখ করা যায়। যার স্থায়িত্ব ছিলো ১ দিন এবং এতে প্রাণ হারায় ১৮ জন অগ্নিনির্বঅপক কর্মী।

বিষাদের মূর্ছনা
কার্য কারণ তত্তে¡র ভিত্তিতে যদি বনভ‚মিতে সৃস্ট দাবানলের কারণ খোঁজা হয়, তবে সহজেই চোখে ভেসে উঠে এগুলো। যেমন- আগুনের বিস্তৃতির কারণে দাবানলের সৃস্টি। জ্বালানির উপস্থিতি এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে আগুনের সৃস্টি। কার্য কারণ তত্ত¡ অনুযায়ী সবই যথাযথভাবে মেলানো যায়। কিন্তু তবুও মাঝখানে থেকে যায় জগতের অপার এক রহস্য।
ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকা তাপ বনভ‚মির জ্বালানীর পানিগুলোকে ধীরে ধীরে শুকিয়ে প্রজ্জ্বলনের উপযোগী করে তোলার পর একটি নির্দিস্ট পরিমাণে তাপমাত্রা পৌঁছলে হঠাৎই সৃস্টি হয় স্ফ‚লিঙ্গের। এ স্ফ‚লিঙ্গের মাঝেই নিহীত যত রহস্য। হঠাৎই কিভাবে আকার পায় নিরাকার উষ্ণতা! এ পরিবর্তনকে কিভাবে ব্যাখ্যা করবেন প্রত্যÿবাদীরা? অতীন্দ্রীয় কোন সত্ত¡াই কি তাহলে এই পরিবর্তনের কারণ? যে সত্ত¡ার মাঝে জীব ও জগতের সকল রহস্যই লুক্কায়িত?
এমন অগ্নিস্ফুলিঙ্গের মতো জগতের অসংখ্য উপাদানের নিগূঢ় রহস্যের তরঙ্গে কখনো ভেসে বেড়ালে যে সত্ত্বার কাছে গিয়ে আছড়ে পরতে হয়, তিনিই পরম সত্তা। সে সত্ত্বা থেকেই আগুন-পানি কখনো এসেছে মানুষের জন্য আশীর্বাদ হিসাবে আবার কখনোবা অভিশাপ নিয়ে। পরমসত্ত্বার সেই অভিশাপ আবিভর্‚ত হয়েছে নীতি-নৈতিকতা থেকে বিচ্যুত জাতির জন্য, সৃস্টি হয়েছে গোটা পৃথিবীর পরবর্তী প্রজন্মের সচেতনার জন্য ভয়ঙ্কর কিছু নজির। নূহ্-এর প্লাবন থেকে শুরু করে পতঙ্গ বৃস্টি, রক্তবৃষ্টির মতো অসংখ্য অভিশাপের অনুভ‚তি ইতিহাসের পাতা বেয়ে নাড়া দিয়ে গেছে আমাদের। আমাদেরকে নাড়া দিয়ে গেছে সুনামির মতো ভয়ঙ্কর এক দূর্যোগ। বিশ্বের চোখের সামনে দিয়েই মানুষকে তুলোর মতো ভাসিয়ে নিতে পেরেছে যে সুনামী, গণগণে তাপে বনভ‚মিকে অঙ্গার করে দিতে পেরেছে যে দাবানল, পরম সত্ত¡ার সেই শক্তিগুলোর পক্ষে নিমিষেই বিরাণ করে দেয়া সম্ভব পুরো সভ্যতাকে। যেমনভাবে আগ্নেয়গিরীর উদগীরণের নিচে চাপা পরেছিলো সভ্য নগরী পম্পেই। গলিত লাভার চাদরে ঢাকা পম্পেই’র বাতাসে এখনো রয়ে গেছে সেই বিশাদের মূর্ছনা।

সোমবার, এপ্রিল ২০, ২০০৯

পেছনে রইলো


পেছনে রইলো বাজার ঘাট

রবিবার, এপ্রিল ১৯, ২০০৯

এবার ভাসা যাক

শনিবার, এপ্রিল ১৮, ২০০৯

যে স্বপ্নে বিভোর থাকি


যে স্বপ্নে বিভোর থাকি প্রতিনিয়ত, তার কথা নাহয় না-ই বল্লাম।

শুক্রবার, এপ্রিল ১৭, ২০০৯

ইহুদীবান্ধব বৃক্ষ জারকাদ

শাহ মুহাম্মদ মোশাহিদ
আকাশের চোখে পৃথিবীর রং কি? শুধুইকি নীল? না বিস্তৃত নীল জলরাশির মাঝে রয়েছে সবুজের ছোয়াও। এ সবুজের ছায়ায়ই যত উর্বরতা। এখানে প্রাণের স্পন্দন আর উচ্ছলতা। সবুজ অরণ্য পরম মমতায় আগলে রাখে মানুষকে। বেঁচে থাকার জন্য বিষুদ্ধ বায়ু সরবরাহ করে অনন্তকাল ধরে নিজের মধ্যে টেনে নেয় বিষ। মানুষ আর গাছের অবস্থান পাশাপাশি। পরস্পরের বেঁচে থাকা পরস্পর সহযোগিতার মাধ্যম। ঝিরঝির বাতাসে পৃথিবীর সব গাছেরা কথা বলে একই সমীরণে। তবুও এদের মাঝে রয়েছে পার্থক্য। কোনটি ফল দেয়, কোনটি দেয় ফুল, কোনটি ফল ফুল দুটোই দেয়, আবার কোন গাছ এর কিছুই দেয়না। নানা আকার, বর্ণ এবং ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের গাছের সংখ্যা অগুণতি। মানব বসতি গাছকে নিয়েই। দৈনন্দিন জীবণের কাজ, আবেগ সব-ই গাছের সাথে সম্পৃক্ত। এ কারণে গাছেরাও নিজেদেরকে ঢেলে দিয়েছে মানুষের কাছে।
মানুষও পর্যবেক্ষণ করে চি‎ি‎হ্নত করতে পেরেছে আলাদা আলাদা বৈশিষ্ট্যের গাছকে। আর তাই গাছ সম্পর্কে রয়েছে নানা গল্প ও কিংবদন্তী। গাছ নিয়ে রয়েছে কবিতা ও গাণ। রয়েছে কালজয়ি সাহিত্য। মানুষের উপকারের জন্য যেমন গাছ, তেমনি কিছু গাছ মানুষের অপকারও করে। এমনকি আস্ত মানুষকে ফুটন্ত ফুলের ভেতর হজম করে ফেলার মতো গাছও পৃথিবীতেই বর্তমান। আমাজানের কিছু ভয়ঙ্করি লতানো গাছ পেচিয়ে হার গুড়ো করে দেয় মানুষের। আবার এমন কিছু গাছ রয়েছে যেগুলোর সাথে ধর্মীয় আবেগ জড়িত। গাছ রচনা করেছে ইতিহাস। বিভিন্ন ধর্মগ্রন্থেও বিশেষভাবে উল্লেখ রয়েছে কিছু গাছের কথা। কিছু গাছ সম্বন্ধে বিচিত্র ও তাৎপর্যপূর্ণ বক্তব্য রয়েছে। তেমন একটি গাছের নাম জারকাদ। এটি ইহুদীবান্ধব গাছ। জারকাদ এবং ইহুদীদের সম্পর্ক নিয়ে রয়েছে হাদীসে। এমন একটি হাদীস হচ্ছে
“ মুসলমান এবং ইহুদীদের মাঝে যুদ্ধ না হওয়া পর্যন্ত বিচারের দিন আসবেনা। সে সময় ইহুদীরা পাথর এবং গাছে নিজেদেরকে আড়াল করবে, তখন পাথর এবং গাছেরা বলবে ‘হে মুসলমানবৃন্দ, হে আল্লাহর বান্দা, আমার আড়ালে একজন ইহুদী লুকিয়ে আছে। তাকে হত্যা কর। একমাত্র জারকাদ গাছ এমন বলবেনা। কারণ এটি অন্যতম ইহুদীবান্ধব গাছ। ” (সহীহ মুসলিম, বই ০৪১, হাদিস নং ৬৯৮৫)
ইসরাইলীরা মুসলমানদেরকে সবচেয়ে শত্রæ হিসেবে গণ্য করে। পৃথিবী থেকে মুসলমানদের নাম-নিশানা মুছে ফেলার জন্য তারা মরিয়া। কিন্তু তারাই আবার রাসুল (সাঃ) এর হাদিসকে বিশ্বাস করে। এ বিশ্বাসের কারণেই সমগ্র ইসরাইলে তারা ব্যাপকভাবে জারকাদ লাগানোর কাজ শুরু করেছে। গড়ে তুলছে জারকাদ বন। অর্থাৎ তারা বিশ্বাস করে মুসলমানদের সাথে যুদ্ধে জারকাদ বৃক্ষ তাদের সাহায্য করবে।

জারকাদ এর বিস্তারিত
জারকাদ একটি আরবি শব্দ। এর অর্থ হল কাটাওয়ালা ঝোঁপ। জারকাদ এর ইংরেজী প্রতিশব্দ Boxthorn। Boxএর অর্থ সবুজ ঝোঁপ এবং thorn এর অর্থ কাঁটা। এ ধরনের গাছ বক্সথর্ন হিসেবেই পরিচিত। বক্সথর্ন নাইটশেড পরিবারের অন্তর্ভূক্ত। উষ্ণ ও গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে এর ৯০টির মতো প্রজাতি রয়েছে। এগুলোর মাঝে ২০ প্রজাতি উত্তর আমেরিকায়, ৩০ প্রজাতি দক্ষিণ আমেরিকায়, ৩০ প্রজাতি আফ্রিকায়, ১০ প্রজাতি রয়েছে ইউরোপ এবং এশিয়ায়। তাছারা অস্ট্রেলিয়াতেও রয়েছে একটি প্রজাতি। লবণাক্ত পরিবেশ বক্সথর্নের জন্য উপযোগী। ইসরাইল ভ‚মধ্যসাগরের উপক‚লে বলে সেখানে লবণাক্ততা রয়েছে। বিষ্ময়ের ব্যাপার হচ্ছে ইসরাইলের সীমান্তজুড়ে অত্যন্ত পরিকল্পিতভাবে এই জারকাদ বৃক্ষ রোপন করা হচ্ছে। এই বৃক্ষ লাগানোর তাৎপর্যতো এটাই যে ইহুদীদের নিরাপত্তা দেবে এই বক্সথর্ন বা জারকাদ।
বারোমাস ফলদানকারী কাঁটাওয়ালা এসব ঝোঁপ প্রতিক‚ল পরিবেশেও দীর্ঘদিন বেঁচে থাকে। প্রতি বছর পুরনো পাতা ঝরে নতুন করে পাতা গজায়। সাধারণত জারকাদ বা বক্সথর্নের উচ্চতা হয় ১-৮ সেমি। বক্সথর্ন ফুল ফল দুটোই দেয়। কিছু ফুল ছড়িয়ে ছিটিয়ে থাকে আবার কিছু থোকায় থোকায় শোভা পায়। প্রতিটি ফুলের ব্যাস ৬-২৫ মিমি। ফুল থেকে লাল, হলুদ, কমলা, রক্তবর্ণ অথবা কাল রংয়ের ফল হয়। ফলগুলো বেশ মাংসল এবং খাবার উপযোগী। প্রথম দিকে মিষ্টি স্বাদ হলেও শেষ দিকে কিছুটা তেঁতু স্বাদ অনুভ‚ত হয়।
অধিকাংশ প্রজাতির বক্সথর্ন কোসেক্সুয়াল। অর্থাৎ এগুলোর পরাগায়নের জন্য ২য় কোন ফুলের প্রয়োজন হয়না। একটি ফুলেই পুরুষ এবং স্ত্রীর বৈশিষ্ট বিদ্যমান। মরু এলাকায় এ ধরনের কাঁটা ঝুপ হয় বলে এগুলোর ফল নেকড়েদের সুস্বাদু খাবার এ কারণে জারকাদকে বলা হয় উলফ বেরি। তাছারা একে ডেজার্ট থর্ন, ক্রিস্টমাস বেরী, মেট্রিমনি বাইন নামেও ডাকা হয়।
চীন এবং কোরিয়ায় এগুলো থেকে বিভিন্ন ঔষধ, সুপ, জুস এবং এলকুহলিক উপাদান তৈরি হয়। চীনাদের কাছে এগুলো ঐতিহ্যগতভাবে ঔষধী গাছ। তারা জারকাদের ফল সিদ্ধ করে এগুলো থেকে বিভিন্ন উপাদেয় খাবার তৈরি করে।

ট্রি সার্টিফিকেট



JNF Tree Certificate

ইসরাইলে ইহুদীদের উন্নয়ন এবং নিরাপত্তার জন্য একটি তহবিল রয়েছে। যেটির নাম ‘জিউস ন্যাশনাল ফান্ড’। এই তহবিলের একটি ওয়েবসাইটে ইহুদীদের জন্য দান করার অনুরোধ রয়েছে। ইসরাইলের মাটিকে সবুজ করে তুলতে বিশ্ববাসির কাছে গাছ আহ্বান করা হয়েছে সেখানে। একটি গাছ লাগানোর জন্য যে খরচ হয়, এর সমপরিমাণ কেউ দান করলে তাকে একটি ট্রি সার্টিফিকেট দেয়া হয়। এ সার্টিফিকেটটি ইহুদীদের সাথে বন্ধুত্বের স্মারক। জিউস ন্যাশনাল ফান্ড এর ওয়েবসাইটে কোন গাছের প্রতি তাদের বিশেষ আগ্রহ, সেটা সরাসারি উলেøখ নেই। তবে স¤প্রতি ইসরাইলের পাহাড়ে পরিকল্পিত জারকাদ বন তৈরি হওয়ায় জারকাদের দিকে তাদের দুর্বলতাটাই স্পস্ট হযে উঠে।
বর্তমানে বিশ্বের অনেক মুসলমানের সরাসরি স¤পৃক্ততা নেই কোরআনের সাথে। কোরআনকে তারা ধর্মীয় গ্রন্থ হিসেবে মেনে নিলেও পবিত্র এ গ্রন্থটিতে কি বলা হয়েছে, মানবজাতির জন্য রয়েছে কি দিক নির্দেশনা, তা খুঁজে দেখার প্রয়োজন মনে করেনা। অপরদিকে ইহুদীরা মুহাম্মদ (সাঃ), পবিত্র কোরআন ও মুসলমানদের স্বীকার করেনা এবং এ ধর্মকে ভ্রান্ত বলে প্রচার করে। কিন্তু কোরআন ও হাদীসকে এরা অধ্যয়ন করে মুসলমানদের চেয়ে বেশি গুরুত্বের সাথে। শুধু তাই নয় এসবের অনেককিছু নিয়ে তাদের গবেষনা রয়েছে এবং এ গবেষনালব্ধ জ্ঞান থেকে তারা উপকৃত হওয়ার চেষ্টা করে। ইতিহাসের পথ ধরে এগিয়ে যাওয়া এ জাতিটি নতুন নতুন চমক দেখিয়ে তাক লাগায় বিশ্বকে।

প্রাচীরের অন্তরালে
The Western Wall, Jerusalem, Israel

... been the wall separating Israel ...
Wall Separating Israel
Israel wall Roadmap
ইহুদীদৈরকে বলা হয় অভিশপ্ত জাতি। এরা প্রতারণা ও চাতুর্যতায় পরিপক্ক। পবিত্র কোরআনে রয়েছে
“(মুসলমানগণ!) আসলে তাদের অন্তরে আলøাহ্র চেয়ে তোমরাই বেশি ভয়ের কারণ। কেননা তারা এক নির্বোধ স¤প্রদায়। ফলে আলøাহকে ভয় না ক’রে তোমাদেরকে বেশি ভয় করে।
এরা সকলে একযোগে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেনা। এরা যুদ্ধ করবে কেবল সুরক্ষিত শহরে অভ্যন্তরে বা দুর্গ প্রাচীরের অন্তরালে থেকে। তবে, এরা যখন নিজেদের মধ্যে যুদ্ধ করে তখন সে-যুদ্ধ হয় প্রচন্ড। তুমি মনে কর ওরা ঐক্যবদ্ধ, কিন্তু ওদের মনের মিল নেই। এর কারণ এই যে, ওরা এক নির্বোধ স¤প্রদায়।” (সুরা হাশর ১৪-১৫)
বর্তমানে কোরআনের এই বাণিকেও ওরা প্রতীয়মান করছে সত্য হিসেবে। ইহুদীরা গোটা ইসরাইল সীমান্ত বেস্টনী দিচ্ছে এক সুরক্ষিত প্রাচীর তুলে।
নির্মীয়মান এ প্রাচীর ৬৮০ কিমি লম্বা। প্রাচীরের একেক জায়গায় একেকরকম বৈশিষ্ট এবং উচ্চতা। তবে কঠিন কনক্রিটের এ দেয়ালের উচ্চতা অধিকাংশ এলাকায় ৮ মিটার। উচ্চতার দিক দিয়ে এটি একসময়কার জার্মানীকে বিভক্তকারী বার্লিন প্রাচীরের দ্বীগুণ। প্রাচীরের ৩০০ মিটার পর পর ইহুদীরা নির্মাণ করেছে সামরিক পর্যবেÿণ টাওয়ার। আবার কোথাও কোথাও সুরক্ষিত কমপ্লেক্স তৈরি করা হয়েছে। কমপ্লেক্স এর ভেতরে মটির নিচের গভীরতা ৪ মিটার। বিশেষ গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সুরক্ষিত রাখার জন্য বৈদ্যুতিক তার, মোশন সেন্সর এবং সেনাপ্রহরার পথ রাখা হয়েছে। একসময় হয়তো এ প্রাচীরের ভেতরই বন্দী অবস্থায় থেকে তাদের লরতে হবে শান্তিকামী মানুষের সাথে। তারা কেবল নিরাপত্তা দেয়াল তুলেই ক্ষান্ত নয়। বরং সেই দেয়ালের আশপাশে লাগাচ্ছে জারকাদ বৃক্ষ।

ইহুদীদের আদি ইতিহাস


বর্তমানে ইসরাইল নামক রাষ্ট্র গঠন করে গোটা বিশ্ব নিয়ন্ত্রন করছে ইহুদীরা। স¤প্রতি তারা তাদের রাষ্ট্রের ষাট বছর উদযাপন করল মহা ধুমধামে। বিশ্ব অর্থনীতিতে এদের এখন রয়েছে বিরাট আধিপত্য। এদের কথায় উঠবস করছে সাম্রাজ্যবাদী শক্তিগুলো। এদেরই কারণে জ্বলছে ফিলি¯িÍন। আর সে উত্তাপ ছড়িয়ে গেছে পৃথিবীর কানায় কানায়।
মানবেতর যুদ্ধ বাঁধানোর হুতা হিসেবে ইহুদীদের গলায় এখন ঝুলে আছে ‘ওয়ারস্ট ব্রান্ড’ এর মত লজ্জাজনক তকমা। অতীতে এদের প্রতি আলøাহর অনুগ্রহ থাকা সত্তেও এরা সীমালংঘন করেছে। সে ধারাবাহিকতা এখনো অব্যহত রয়েছে।
খুব সম্ভবত ৩০০০ খ্রিস্টপূর্বে হিব্রæ ভাষায় কথা বলা জাতি এবং দক্ষিণ সারবিয়রা সিরিয়ার সিনাই উপত্যকা থেকে ক্যরাভিয়ান মরুভ‚মির পথ ধরে ছড়িয়ে যায়। স্থায়ী আবাসহীন এ জাতির প্রথম বাস ছিল সিনাই উপত্যকায়। সিনাই থেকে মেসুপটেমিয়ার সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে যায় তারা। এরপর সেখানে প্রভাব বিস্তার করে ‘সারগান’ নামক একজনের নেতৃত্বে রাজ্যগঠন করে। সে রাজ্যের রাজধানী ছিল আকাদ। সেখান থেকেই মূলত এদের ইতহাসের শুরু। ধীরৈ ধীরে তাদের প্রতাপ বারতে থাকে মধ্যপ্রাচ্যে। সিনাই থেকে আগতদেরকে দেখে আরো কিছু জাতিও মেসুপটেমিয়ায় চলে আসে।
ধারণা করা হয় আব্রাহাম, তথা ইব্রাহিমের (আ.) সময়কাল ছিল খ্রিস্টপূর্ব ১৮০০ সালের দিকে। ইতিহাসের আদি উৎস থেকেই এই জাতির স্থায়ী কোন আবাস নেই। এ কারণেই হয়তো বাইবেলের পুরাতন নিয়মে ‘সৃস্টিতত্ত¡’তে ইব্রাহীমকে (আ.) পরিভ্রমণকারী জাতির নেতা বলা হয়েছে।
হযরাত ইব্রাহীম (আ.) এর পরবর্তী পুরুষ ছিলেন ইয়াকুব (আ.)। অন্য পরিভাষায় জেকব। ইয়াকুব বা জেকবের অপর নাম ছিল ইসরাইল। সেই ইসরাইল নাম থেকেই এই জাতির নাম হয়েছে বনি ইসরাইল। অর্থাৎ ইসরাইলের বংশধর। বর্তমানে তাদের প্রতিষ্ঠিত রাষ্ট্রের নামও ইসরাইল।
জেকবের ১২ জন সন্তানের একজনের নাম ছিল হাবিরু। কেউ কেউ মনে করেন সেই হাবিরুরর নাম থেকেই হিব্রæ নামের উৎপত্তি।
বনি ইসরাইল-এ মুসা (আ.) এসেছিলেন নবী হিসেবে। এদের নবী মুসা (আ.)। তাঁর পরবর্তী নবী ইসা (আ.) ও মুহাম্মদ (সা.) কে ইহুদীরা নবী হিসেবে মেনে নেয়নি।

কোরআন, বাইবেল এবং ইহুদী

পবিত্র কোরানে রয়েছে “মুসা তার স¤প্রদায়কে বলেছিল, ‘হে আমার স¤প্রদায়! তোমরা স্মরণ করো আলøাহ্র অনুগ্রহ; তিনি তোমাদের মধ্য থেকে নবি করেছিলেন, তোমাদেরকে রাজ্যের অধিপতি করেছিলেন ও বিশ্বে যা কাউকেই দেন নি তা তোমাদেরকে দিয়েছিলেন। হে আমার স¤প্রদায়! আল্লাহ্ তোমাদের জন্য যে-পবিত্র ভ‚মি নির্দিষ্ট করেছেন সেখানে প্রবেশ করো আর পিছু হোটো না। হটলে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।’
তারা বলল, ‘হে মুসা! সেখানে এক দুর্দান্ত স¤প্রদায় রয়েছে, আর তারা সেখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা সেখানে প্রবেশই করব না। তারা সেখান থেকে বের হয়ে গেলে আমরা প্রবেবশ করব।’
যারা ভয় করেছিল তাদের মধ্যে দুজন, যাদের ওপর আলøাহ্ অনুগ্রহ করেছিলেন, তারা বলল, ‘তোমরা প্রবেশদ্বারে তাদের মোকাবিলা করো। প্রবেশ করতে পারলেই তোমাদের জয় হবে। আর তোমরা বিশ্বাসী হয়ে আ্লাহ্র ওপরই নির্ভর করো।
তারা বলল, ‘হে মুসা! তারা যতদিন সেখানে থাকবে ততদিন আমরা সেখানে প্রবেশ করবই না। সুতরাং তুমি ও তোমার প্রতিপালক যাও ও গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই ব’সে থাকব।’
সে বলল, ‘হে আমার প্রতিপালক! আমার ও আমার ভাই ছাড়া অন্য কারও ওপর আমার কর্তৃত্ব নেই: সুতরাং তুমি আমাদের ও সত্যত্যাগী স¤প্রদায়ের মধ্যে ফয়সালা ক’রে দাও।’
আলøাহ্ বললেন, ‘তবে এ চলিøশ বছর তাদের জন্য নিষিদ্ধ রইল, তারা পৃথিবীতে উদভ্রান্তের মতো ঘুরে বেড়াবে। সুতরাং তুমি সত্যত্যাগী স¤প্রদায়ের জন্য দুঃখ কোরো না।” (মায়িদা ২০-২৬)।
বাইবেলের পুরাতন নিয়মে মুসা (আঃ) কে প্রদত্ত ঈশ্বরের কিছু বাণীর কথা রয়েছে। সেখানে ইহুদীদের ভবিষ্যৎ নীতিভ্রষ্টতা এবং তার ফলে তাদের উপরে বিচারদণ্ড নেমে আসার কথা প্রকাশ করা হয়েছে। ঈশ্বর জানালেন তারা যেন এই ভবিষ্যদ্বাণীকে একটা সংগীতের আকারে সংরÿণ করে, যেন সেটা ভবিষ্যৎ বংশধরদের কাছে সতর্কবানীরূপে কাজ করে। “পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, দেখ, তোমার মৃত্যুদিন আসন্ন, তুমি যিহোশুয়কে ডাক, এবং তোমরা উভয়ে সমাগম-তাম্বুতে উপস্থিত হও, আমি তাহাকে আজ্ঞা দিব। তাহাতে মোশি ও যিহোশূয় গিয়া সমাগম তাম্বুতে উপস্থিত হইলেন। আর সদাপ্রভু সেই তাম্বুতে মেঘ¯Íম্ভে দর্শন দিলেন, সেই মেঘ¯Íম্ভ তাম্বুদ্বারের উপরে স্থির থাকিল। তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, দেখ, তুমি আপন পিতৃপুরুষদের সহিত শয়ন করিবে, আর এই লোকেরা উঠিবে, এবং যে দেশে প্রবেশ করিতে যাইতেছে, সেই দেশের বিজাতীয় দেবগণের অনুগমনে ব্যভিচার করিবে, এবং আমাকে ত্যাগ করিবে, ও তাহাদের সহিত কৃত আমার নিয়ম ভঙ্গ করিবে। সেই সময়ে তাহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হইবে, আমি তাহাদিগকে ত্যাগ করিব ও তাহাদের হইতে আপন মুখ আচ্ছাদন করিব, আর তাহারা কবলিত হইবে, এবং তাহাদের উপরে বহুবিধ অমঙ্গল ও সঙ্কট ঘটিবে, সেই সময়ে তাহারা বলিবে, আমাদের উপর এই সম¯Í অমঙ্গল ঘটিয়াছে, ইহার কারণ কি ইহাই নয়, যে আমাদের ঈশ্বর আমাদের মধ্যবর্ত্তী নহেন? বা¯Íবিক তাহারা অন্য দেবগণের কাছে ফিরিয়া যে সকল অপকর্ম্ম করিবে, তন্নিমিত্ত সেই সময়ে আমি অবশ্য তাহাদের হইতে আপন মুখ আচ্ছাদন করিব। এখন তোমরা আপনাদের জন্য এই গীত লিপিবদ্ধ কর, এবং তুমি ইস্রায়েল-সন্তানগণকে ইহা শিক্ষা দেও, ও তাহাদিগকে মুখ¯Í করাও, যেন এই গীত ইস্রায়েল-সন্তানগণের বিরুদ্ধে আমার সাক্ষী হয়। ...” -(দ্বিতীয় বিবরণ: অনুচ্ছেদ৩১, পদ১৪-২০)। পরবর্তীতে ২২-২৯ পদে রয়েছে “ পরে মোশি সেই দিবসে ঐ গীত লিপিবদ্ধ করিয়া ইস্রায়েল-সন্তানগণকে শিক্ষা দিলেন। আর তিনি নূনের পুত্র যিহোশূয়কে আজ্ঞা দিয়া কহিলেন, তুমি বলবান হও ও সাহস কর, কেননা আমি ইস্রায়েল সন্তানগণকে যে দেশ দিতে দিব্য করিয়াছি, সেই দেশে তুমি তাহাদিগকে লইয়া যাইবে, এবং আমি তোমার সহবর্ত্তী হইব। আর মোশি সমাপ্তি পর্য্যন্ত এই ব্যবস্থার কথা সকল পু¯Íকে লিখিবার পর সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহী লেবীয়দিগকে এই আজ্ঞা করিলেন, তোমরা এই ব্যবস্থাপু¯Íক লইয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের পার্শ্বে রাখ, ইহা তোমাদের বিরুদ্ধে সাক্ষীর জন্য সেই স্থানে থাকিবে। কেননা তোমার বিরুদ্ধাচারিতা ও তোমার শক্তগ্রীবতা আমি জানি, দেখ, তোমাদের সহিত আমি জীবিত থাকিতেই অদ্য তোমরা সদাপ্রভুর বিরুদ্ধাচারী হইলে, তবে আমার মরনের পরে কি না করিবে? তোমরা আপন আপন বংশের সম¯Í প্রাচীনবর্গকে ও কর্ম্মচারীকে আমার নিকটে একত্র কর, আমি তাহাদের কর্ণগোচরে এই সকল কথা বলি, এবং তাহাদের বিরুদ্ধে আকাশমন্ডল ও পৃথিবীকে সাÿী করে। কেননা আমি জানি, আমার মরনের পরে তোমরা একেবারে ভ্রষ্ট হইয়া পড়িবে, এবং আমার আদিষ্ট পথ হইতে বিপথগামী হইবে, আর উত্তরকালে তোমাদের অমঙ্গল ঘটিবে, কারণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহা করিয়া তোমরা আপনাদের হ¯Íকৃত কার্য্য দ্বারা তাঁহাকে অসন্তুষ্ট করিবে।” মুসা (আঃ) এর এ গীতের উপসংহারে ইস্রায়েলকে সতর্ক করা হয়েছে যে, তাদের ভবিষ্যৎ অবিশ্ব¯Íতা বিদ্রোহ ও নীতিভ্রষ্টতা জাতির উপরে ঈশ্বরের কঠোর বিচারদণ্ড নিয়ে আসবে।
পবিত্র কোরআন এবং বাইবেলের বর্ণনায় অবিশ্ব¯Í, নীতিভ্রষ্ট এবং অশান্তিসৃস্টির হোতা ইহুদীরা অভিশপ্ত এক জাতি। কোন এক উন্মাদনায় সওয়ার হয়ে পৃথিবীতে এরা বইয়ে দেয় রক্তের ধারা। তারপর আবার নিজেদেরকে গুটিয়ে নেয় রহস্যের জালে। এসব নির্মম আগ্রাসন ও চাতুর্যতার স্বাক্ষী পাথর এবং বৃক্ষরাজীর ভ‚মিকাও হবে ইহুদী বিরুধী। কোথাও আশ্রয় হবেনা জেনেই হয়তো শেষ অবলম্বনের জন্য তারা ইসরাইলের ভ‚মিকে সবুজ করে তুলছে জারকাদ দিয়ে। ইহুদীবান্ধব জারকাদকেই ভেবে নিয়েছে শেষ অবলম্বন হিসেবে।

সোমবার, এপ্রিল ১৩, ২০০৯

এভাবেই বসতে হবে আপনাকেও


একটু ভেবে নিন,
এভাবেই বসতে হবে আপনাকেও।

রবিবার, এপ্রিল ১২, ২০০৯

চলুননা এখান থেকে নৌকায় ভাসি।


চলুননা এখান থেকে নৌকায় ভাসি।
গন্তব্য: আমার জন্ম যেখানে সেই গ্রাম।

শনিবার, এপ্রিল ১১, ২০০৯

"অতি দূর সমুদ্রের পর হাল ভেঙ্গে যে নাবিক হারায়েছে দিশা......"


"অতি দূর সমুদ্রের পর হাল ভেঙ্গে যে নাবিক হারায়েছে দিশা......"

আমার জন্ম যে মাটিতে, বর্ষায় তা তলিয়ে যায় এমনিভাবে।

বৃহস্পতিবার, এপ্রিল ০৯, ২০০৯

গুমোট পাখি


একটি পাখি আজ সারাদিন
হিজল গাছের ডালে
কেমন জানি একনাগাড়ে
ভাবছে গুমোট চালে।
সকাল থেকে নীলাভ আকাশ
মেঘের সাদা চোখে
দেখছে কেবল ওই পাখিটার
দুঃখ কি সব বুকে।

তাইতো আকাশ ঢামাঢোলে
ইদিক-সিদিক ঘুরে
অবাক পাখির বন্ধু হবার
ইচ্ছে দিলো ছুঁড়ে
এবং পরে আজব পাখি
হিজল পাতার ফাঁকে
ঝাপটে দিয়ে দুটো ডানা
মুখ লুকিয়ে রাখে।

বুধবার, এপ্রিল ০৮, ২০০৯

The 10 Oldest Cities on Earth

There’s something fascinating about ancient cities that makes you want to explore everything they have to offer. If you, too, love to explore ancient civilizations or what remains of them, we have put together a list of the 10 oldest cities in the world that are still standing, reminiscent of how people lived millenniums ago.

10. Lisbon, Portugal (2000 B.C.?)

Set on seven low hills, on the north banks of the River Tagus, Lisbon’s charm is strongly linked to the past. Lisbon was first inhabited by Iberian people, responsible for building the megaliths. After centuries of growing, Lisbon is now one of the liveliest cities in Europe. The renovated palaces, magnificent churches and Art Nouveau buildings are just a few of the things that make up the city’s cultural heritage. There’s an impressive collection of ancient and modern art in many of the city’s museums such as the Calouste Gulbenkian Museum, the National Coach Museum, and the Carmo Archaeological Museum. When you’ve seen all the cultural attractions, be sure to head down to Bairro Alto, the center of nightlife, packed with restaurants, bars and clubs. There are also plenty of shopping opportunities either for local merchandise at the Campo de Santa Clara or famous brands in the Centro Commercial Colombo.

9. Luxor, Egypt (before 2160 B.C.)

Luxor, previously known as the ancient city of Thebes, the glorious city of the God Amon Ra, has been a hot tourist destination since tourism began. The area started attracting tourists ever since the Greek and Roman periods. Luxor is one of the most popular cities in Egypt, its stars being the monuments of Luxor, Karnak, Hatshepsut and Ramses III. There’s no wonder the city is often referred to as the world’s greatest open air museum, having a great number of well-preserved monuments. The city in itself actually consists of three distinct areas: the City of Luxor on the East side of the Nile, the town of Karnak and Thebes on the west side of the Nile, across from Luxor. You can bargain your way for anything in the city’s bazaar or enjoy the vegetarian paradise Luxor’s restaurants offer its tourists.

8. Asyut, Egypt (before 2160 B.C.)

Located 375km south of Cairo, Asyut is the largest town in Upper Egypt and the first settled in Pharaonic times. Today, Asyut is the region’s most important agricultural center and home of the third largest university in Egypt. The city has almost 400,000 inhabitants, having the highest concentration of Coptic Christians. It is said that Virgin Mary appeared in Asyut, an apparition even attested by the church. Apart from the religious value, Banana Island is a great place to relax, while the 19th century barrage on the North Edge of the city is a popular destination among tourists.

7. Xi’an, China (2205 B.C.?)

With a history of over 3,000 years, the city is one of the most important in Chinese history, being one of the Four Great Ancient Capitals of China. Xi’an, the eternal city, enjoys fame equal to that of other famous cities such as Athens, Cairo, or Rome. The abundance of relics and sites of important cultural significance gained the city the title of a Natural History Museum. Furthermore, the Museum of Terra Cotta Warriors and Horses is often referred to as “the eighth major miracle of the world”. The City Wall of the Ming Dynasty is the most well-preserved towns in the world of that period while the Famen Temple holds the finger bones of Sakyamuni — the founder of Buddhism. All in all, Xi’an is one of the most valuable places to get a taste of ancient China and their traditions.

6. Giza, Egypt (before 2568 B.C.)

“From atop these pyramids, forty centuries look down upon you.” — Napoleon Bonaparte to his soldiers before the Battle of Giza, 1798. Contrary to popular belief, Giza is a city in itself, but which got absorbed by the rapidly developing metropolis of Cairo. It holds one of the most important attractions in Egypt - the Pyramids of Giza, coupled with the Sphinx at the base of the Giza plateau. Giza’s desert plateau will be part of the Grand Museum of Egypt, a project to be completed in 2012 that will replace the Egyptian Museum in Midan Tahrir.

5. Konya, Turkey (2600 B.C.?)

Located 250 km from the Mediterranean Sea and 500 km from the Black Sea, at an altitude of over 1000 meters in the Anatolian steppe, Konya is one of Turkey’s most fascinating cities, full of mosques and museums. One of the most popular museums is the Green Mausoleum of Mevlana Celaleddin Rumi, a great Turkish poet. Konya has a vast array of historical finds, kept in several museums, such as the Archaeological Museum, the Koyunoglu Museum or the Ethnographical Museum.

4. Zurich, Switzerland (3000 B.C.?)

Switzerland’s biggest city and one of the oldest cities in Europe, Zurich was established in Roman times under the name Turicum. Traces of these times can be found throughout the Old Town – narrow streets filed with antique shops, boutiques and cafes. Shopping is concentrated around the famous Bahnhofstrasse, one of the most beautiful shopping streets in Europe. Besides shopping, you can explore the city’s culture by visiting Grossmünster or Fraumünster – two old churches with amazing interiors, the Swiss National Museum or Kunsthaus, another popular museum. Head down to Aussersihl – a newly developed area filled with bars, clubs, restaurants where you can get a taste of the real Swiss life. After seeing the city, you’ll surely find out why it was named the city with the best quality of life in the world.

3. Kirkuk, Iraq (3000 B.C.?)

With archaeological remains that are over 5,000 years old, Kirkuk is an important city for the Kurdish identity and also the center of the Iraqi petroleum industry. While it may not be the most inviting tourist destination, Kirkuk stands on the site of the ancient Assyrian, once being the battlegrounds for three empires, Assyria, Babylonia, and Media that took turns controlling the city. Sights include the citadel, the tomb of Prophet Daniel, and Al Qaysareyah Market. If you want to go back in time and see the remains of the ancient city, visit archaeological sites of Qal’at Jarmo and Yorgan Tepe, located at the outskirts of the city.

2. Jerusalem, Israel (3000 B.C.?)

A holy city for three different religions – Judaism, Christianity, and Islam, Jerusalem is the place where ancient values combine with modern culture to bring a fascinating metropolis. Jerusalem is divided into three parts – West Jerusalem, the rapidly developing commercial part of the city, East Jerusalem – home for the majority of the Arab population, and the Old City – a truly breathtaking location, declared by UNESCO a World Heritage Site. Once you get tired of sightseeing, you can check out the marketplace, a place teeming with tourist shops.

1. Gaziantep, Turkey (3650 B.C.?)

The capital city of Gaziantep Province informally known as Antep is the oldest city that’s still standing, with a history dating back to the Hittites period. It was continually inhabited ever since the Paleolithic age, experiencing serious growth along with the Ottoman Empire. Today, Gaziantep is a friendly, upbeat city with numerous mosques, medresse, inns and baths from centuries ago. The stone houses and vibrant bazaars are bordered by beautiful gardens and vineyards, combining in a spectacular sight anywhere you turn. With several museums and holy places, you’ll surely need more than one day to experience everything Gaziantep has to offer.

মঙ্গলবার, এপ্রিল ০৭, ২০০৯

ঘুম গেছে পালিয়ে


আকাশের ছাদ থেকে
ঝরে গেলো তারা
চাঁদটাও উকি মেরে
নিভে হলো সারা।

আঁধারে ঘুমিয়ে
গোটা পৃথিবীটা
জোনাকির আগুনে
জ্বলে ছিটা ছিটা।

আমি আজ নিশাচর
ঘুম গেছে পালিয়ে
তারাদের পথ খোঁজে
রথ দেবো চালিয়ে।

বুধবার, মার্চ ২৫, ২০০৯

উৎসর্গ


ঢেউয়ের চূড়ায় ভাঙলো আকাশ
রাঙলো ভুবন আলোয়
সেই আলোতে প্রথম সিনান
লাগলো কাঁপন ভালোয়।

লাগলো কাঁপন ঝলমলিয়ে
জন্ম নিলাম আমি
যাদের দিয়ে জন্ম আমার
সবচে তারা দামি।

এই প্রকৃতির প্রথম পড়া
দাদুর কাছেই শিখি
কদিন পরেই ভাইকে পেয়ে
স্বপ্ন কত লিখি

চলার পথে বন্ধু পেলাম
ছন্দ পেলাম তাতে
ভিত রচনার সাহস পেলাম
একটি কোমল হাতে

শুক্রবার, মার্চ ১৩, ২০০৯

কাকের কাকলামী

ঝিম কালো এক কাকের
কান ঝাঁঝালো ডাকের
শব্দ শুনে উল্টে গেলো
ছড়া লেখার ছন্দ।

কা-কা- করে সে যে
বলছে দ্বীগুণ তেজে
আমায় ভালো বাসবে বলো
নাহয় লেখা বন্ধ।

ঢেউয়ের চূড়ায় আকাশ ভাঙে

ঘর ভরালাম জোসনা দিয়ে
তবুও যখন ভাললাগে না
নাও ছোটালাম শুকনো গাঙ্গে
চলতে যেটার হাল লাগে না।

উল্টে দিলাম
পাল্টে নিলাম
আকাশ নদী
ঘাসের গদি।

এবার দেখো ঢেউয়ের চূড়ায়
আকাশ ভাঙে
নদীর বদল ভাসছে পানি
মেঘের চাঙে
সবুজ ঘাসের সবুজগুলো
উধাও হলো
বালির বুকে ঘাস গজালো,
কেমন বলো!

ভাবছো জাদুর চেরাগ হাতে
আমি বুঝি অবাক মানুষ!
ভয় পেয়ো না, বলছি শোন
এসব শুধুই কথার ফানুস।